Dhaka ০৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঝুট ব্যবসা নিয়ে কালিয়াকৈরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ধামরাইয়ে বাচ্চাকে ফিরে পেতে বাবার আর্তনাদ বর্তমানে দেশের বিদেশি ঋণ কত, সংসদে জানালেন অর্থমন্ত্রী সাংবাদিক সালেহ উদ্দিন বাচ্চুর ওপর সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেস ক্লাবে মানববন্ধন ইতালির সঙ্গে সহযোগিতার সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ​হোসেনপুরে এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের পাশে এড. মাজহার খাবার পানি ও বিস্কুট বিতরণ ইরান থেকে ইউরেনিয়াম অপসারণ ‘দীর্ঘ ও কঠিন’ প্রক্রিয়া: ট্রাম্প সিরাজগঞ্জে কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। রোয়াংছড়িতে মধ্যরাতের আগুনে ছাই ৬ প্রতিষ্ঠান, প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি গাইবান্ধায় আজ থেকে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা,

সিরাজগঞ্জে কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি।

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৩:২৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • ১০ সময় দেখুন

ইয়ামিন হোসাইন: সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের আদালত কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও আমির হামজা-এর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। মানহানিকর মন্তব্যের অভিযোগে করা মামলায় নির্ধারিত তারিখে আদালতে হাজির না হওয়ায় এই আদেশ দেওয়া হয়।

আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সিরাজগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ আদেশ দেন। এর আগে আদালত আমির হামজাকে হাজির হওয়ার জন্য সমন জারি করেছিলেন।
আদালতের রাষ্ট্রপক্ষের সহকারী কৌঁসুলি নাসির উদ্দিন জানান, মানহানির মামলায় গত ২ এপ্রিল আদালত আমির হামজাকে ২১ এপ্রিল হাজির হওয়ার নির্দেশ দেন। তবে তিনি নির্ধারিত দিনে উপস্থিত না হওয়ায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।
মামলার বাদী সিরাজগঞ্জ জেলা দায়রা ও জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি এবং জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। অভিযোগে বলা হয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ-কে ‘নাস্তিক’ বলে মন্তব্য করে মানহানি করেছেন আমির হামজা। পাশাপাশি ধর্মীয় অনুভূতিতে আঘাত করার মতো বক্তব্যও দিয়েছেন তিনি।
এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে দণ্ডবিধির ২৯৬, ৫০০ ও ৫০৪ ধারায় মামলাটি দায়ের করা হয়।
ঘটনার সূত্রপাত হয় গত ২৬ মার্চ। ওইদিন মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে বক্তব্য দেন ইকবাল হাসান মাহমুদ। পরবর্তীতে কুষ্টিয়া সদর উপজেলার একটি মসজিদে জুমার নামাজের আগে আলোচনায় তাকে ‘নাস্তিক’ ও ‘ইসলামবিদ্বেষী’ বলে মন্তব্য করেন আমির হামজা।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে যোগাযোগ করা হলে আমির হামজা সংক্ষিপ্তভাবে বলেন, তিনি গাড়িতে আছেন, পরে কথা বলবেন। আদালতের পরোয়ানা জারির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘জানি না ওসব।’

আরও পড়ুনঃ  ধামইরহাটে ১৫১৭১ শিশুকে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন
Tag :
জনপ্রিয় পোস্ট

ঝুট ব্যবসা নিয়ে কালিয়াকৈরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

সিরাজগঞ্জে কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি।

আপডেটের সময়: ০৩:২৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

ইয়ামিন হোসাইন: সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের আদালত কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও আমির হামজা-এর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। মানহানিকর মন্তব্যের অভিযোগে করা মামলায় নির্ধারিত তারিখে আদালতে হাজির না হওয়ায় এই আদেশ দেওয়া হয়।

আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সিরাজগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ আদেশ দেন। এর আগে আদালত আমির হামজাকে হাজির হওয়ার জন্য সমন জারি করেছিলেন।
আদালতের রাষ্ট্রপক্ষের সহকারী কৌঁসুলি নাসির উদ্দিন জানান, মানহানির মামলায় গত ২ এপ্রিল আদালত আমির হামজাকে ২১ এপ্রিল হাজির হওয়ার নির্দেশ দেন। তবে তিনি নির্ধারিত দিনে উপস্থিত না হওয়ায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।
মামলার বাদী সিরাজগঞ্জ জেলা দায়রা ও জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি এবং জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। অভিযোগে বলা হয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ-কে ‘নাস্তিক’ বলে মন্তব্য করে মানহানি করেছেন আমির হামজা। পাশাপাশি ধর্মীয় অনুভূতিতে আঘাত করার মতো বক্তব্যও দিয়েছেন তিনি।
এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে দণ্ডবিধির ২৯৬, ৫০০ ও ৫০৪ ধারায় মামলাটি দায়ের করা হয়।
ঘটনার সূত্রপাত হয় গত ২৬ মার্চ। ওইদিন মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে বক্তব্য দেন ইকবাল হাসান মাহমুদ। পরবর্তীতে কুষ্টিয়া সদর উপজেলার একটি মসজিদে জুমার নামাজের আগে আলোচনায় তাকে ‘নাস্তিক’ ও ‘ইসলামবিদ্বেষী’ বলে মন্তব্য করেন আমির হামজা।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে যোগাযোগ করা হলে আমির হামজা সংক্ষিপ্তভাবে বলেন, তিনি গাড়িতে আছেন, পরে কথা বলবেন। আদালতের পরোয়ানা জারির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘জানি না ওসব।’

আরও পড়ুনঃ  গ্রামাঞ্চলে তীব্র লোডশেডিং গরমে মানুষের হাঁসফাঁস