Dhaka ০৬:১৪ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সরকারি গাছ কেটে কাঠের সাঁকো নির্মাণ? সাঘাটায় ইউপি সদস্যের বিরুদ্ধে প্রশ্ন হোসেনপুরে মাসব্যাপী ওরাল কলেরা টিকাদান শুরু বাংলাদেশের ক্রান্তিলগ্নে তারেক রহমান হাল ধরেছেন: মঈন খান মানিকগঞ্জে আখের ঐতিহ্য সংকটে সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ‘শক্তিশালী অবস্থানে’ থেকে যুদ্ধ শেষ করতে চান ইরানের প্রেসিডেন্ট কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ বিপ্লবী ছাত্রনেতা থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী শৌচাগার শুধু দেওয়ালে, টাকা সিন্ডিকেটের পকেটে: পিআইও-র ভূমিকা নিয়ে প্রশ্ন উন্নয়ন, গণতন্ত্র ও মানুষের কল্যাণের রাজনীতি: মোকামতলায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম

সলঙ্গায় ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত, মহাসড়ক অবরোধ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০২:১৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • ৪৫ সময় দেখুন

ইয়ামিন হোসাইন : সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের সলঙ্গায় রডবাহী ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে সাদ্দাম হোসেন (৩০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের পাটধারী গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাদ্দাম হোসেন নাটোরের সিংড়া উপজেলার গোয়ালবাথান গ্রামের সাদেক আলীর ছেলে।
স্থানীয়রা জানান, কয়েকজন যাত্রী নিয়ে একটি পিকআপ নাটোরের সিংড়া থেকে শাহজাদপুরের দিকে যাচ্ছিল। পাটধারী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রডবাহী একটি ট্রাকের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের যাত্রী সাদ্দাম হোসেন ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরও দুইজন। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি আটক করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে দেরি করেছে—এমন অভিযোগ তুলে ক্ষুব্ধ স্থানীয়রা নিহতের মরদেহ নিয়ে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের উভয় পাশে প্রায় দুই কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
তবে পুলিশের বিরুদ্ধে ওঠা এ অভিযোগ অস্বীকার করেছেন হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন। তিনি বলেন, খবর পাওয়ার পর পুলিশ সময়মতো ঘটনাস্থলে পৌঁছেছে। আটক ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
ওসি আরও বলেন, সলঙ্গা থানা পুলিশের সহযোগিতায় স্থানীয়দের সঙ্গে কথা বলে অবরোধ প্রত্যাহার করা হয়। পরে সকাল সাড়ে ৬টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
তিনি জানান, দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। তাদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুনঃ  ‎বগুড়ায় আইসক্রিমে নিষিদ্ধ রাসায়নিক, কারখানাকে এক লাখ টাকা জরিমানা
Tag :
জনপ্রিয় পোস্ট

সরকারি গাছ কেটে কাঠের সাঁকো নির্মাণ? সাঘাটায় ইউপি সদস্যের বিরুদ্ধে প্রশ্ন

সলঙ্গায় ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত, মহাসড়ক অবরোধ

আপডেটের সময়: ০২:১৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

ইয়ামিন হোসাইন : সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের সলঙ্গায় রডবাহী ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে সাদ্দাম হোসেন (৩০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের পাটধারী গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাদ্দাম হোসেন নাটোরের সিংড়া উপজেলার গোয়ালবাথান গ্রামের সাদেক আলীর ছেলে।
স্থানীয়রা জানান, কয়েকজন যাত্রী নিয়ে একটি পিকআপ নাটোরের সিংড়া থেকে শাহজাদপুরের দিকে যাচ্ছিল। পাটধারী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রডবাহী একটি ট্রাকের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের যাত্রী সাদ্দাম হোসেন ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরও দুইজন। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি আটক করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে দেরি করেছে—এমন অভিযোগ তুলে ক্ষুব্ধ স্থানীয়রা নিহতের মরদেহ নিয়ে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের উভয় পাশে প্রায় দুই কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
তবে পুলিশের বিরুদ্ধে ওঠা এ অভিযোগ অস্বীকার করেছেন হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন। তিনি বলেন, খবর পাওয়ার পর পুলিশ সময়মতো ঘটনাস্থলে পৌঁছেছে। আটক ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
ওসি আরও বলেন, সলঙ্গা থানা পুলিশের সহযোগিতায় স্থানীয়দের সঙ্গে কথা বলে অবরোধ প্রত্যাহার করা হয়। পরে সকাল সাড়ে ৬টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
তিনি জানান, দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। তাদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুনঃ  মসজিদে ঢুকে বোনজামাই মামুনকে কুপিয়ে জখম, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু