Dhaka ১০:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নব‌নির্বা‌চিত রাষ্ট্রপ‌তি‌কে শু‌ভেচ্ছা জা‌নি‌য়ে ধুনট উপ‌জেলা ছাত্রদলের মিছিল শরণখোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নাগরপুরে অনিয়মের অভিযোগে তিন ডায়াগনস্টিক সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর জেলা পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কেশবপুরের প্রশংসিত ইউএনও এবার হোসেনপুরে, দায়িত্ব নিলেন রেকসোনা খাতুন দেবিদ্বারে মাদকবিরোধী অভিযানে এক যুবকের কারাদণ্ড কাশিমপুরে মাদকবিরোধী অভিযান জোরদারের দাবি রাঙ্গামাটি খায়রুল উলুম দাখিল মাদ্রাসার আয়োজনে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান পিবিআই পরিদর্শক আশরাফুল আলমের দক্ষ তদন্তে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য বাঁশখালীতে বিষপ্রয়োগে মাছ নিধনের অভিযোগ, ৫ লাখ টাকা ক্ষতির আশঙ্কা

শ্রীপুরে গহিন জঙ্গল থেকে চোলাই মদ উদ্ধার আটক- ৩

মো: আশরাফুল ইসলাম শ্রীপুর (গাজীপুর),গাজীপুরের শ্রীপুরে গহিন জঙ্গলে অভিযান চালিয়ে ৬ ড্রাম দেশীয় চোলাই মদ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ। এ সময় চোলাই মদ তৈরি ও বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। আজ বুধবার (১৯ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার বরমী ইউনিয়নের লতাপাতা ও জঙ্গলঘেরা পোসাইদ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিরা হলেন—মায়া রানী, জোনাকি ও সুকুমার।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পোসাইদ এলাকার গহিন জঙ্গলে একটি চক্র চোলাই মদ তৈরি ও বিক্রি করে আসছিল। এতে স্থানীয় যুবসমাজের ওপর নেতিবাচক প্রভাব পড়ছিল বলে অভিযোগ করেন এলাকাবাসী। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হলে তারা পুলিশকে তথ্য দেন।পরে শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল বাশারের নেতৃত্বে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চোলাই মদ তৈরির একটি আস্তানা শনাক্ত করা হয়।

আরও পড়ুনঃ  মাদারগঞ্জে ভিক্ষুকমুক্ত উপজেলা গড়ার লক্ষ্যে কর্মসূচি পালন 

সেখান থেকে মোট ৯ ড্রাম চোলাই মদ উদ্ধার করা হয়। এর মধ্যে ৬ ড্রাম পূর্ণ মদ জব্দ করে থানায় নিয়ে যায় পুলিশ। একই সঙ্গে মদ তৈরি ও বিক্রির সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়। অভিযানের বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল বাশার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এলাকাবাসীর সহযোগিতায় ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চোলাই মদ উদ্ধারসহ তিনজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  লক্ষ্মীপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত
Tag :
জনপ্রিয় পোস্ট

নব‌নির্বা‌চিত রাষ্ট্রপ‌তি‌কে শু‌ভেচ্ছা জা‌নি‌য়ে ধুনট উপ‌জেলা ছাত্রদলের মিছিল

শ্রীপুরে গহিন জঙ্গল থেকে চোলাই মদ উদ্ধার আটক- ৩

আপডেটের সময়: ১১:০৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

মো: আশরাফুল ইসলাম শ্রীপুর (গাজীপুর),গাজীপুরের শ্রীপুরে গহিন জঙ্গলে অভিযান চালিয়ে ৬ ড্রাম দেশীয় চোলাই মদ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ। এ সময় চোলাই মদ তৈরি ও বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। আজ বুধবার (১৯ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার বরমী ইউনিয়নের লতাপাতা ও জঙ্গলঘেরা পোসাইদ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিরা হলেন—মায়া রানী, জোনাকি ও সুকুমার।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পোসাইদ এলাকার গহিন জঙ্গলে একটি চক্র চোলাই মদ তৈরি ও বিক্রি করে আসছিল। এতে স্থানীয় যুবসমাজের ওপর নেতিবাচক প্রভাব পড়ছিল বলে অভিযোগ করেন এলাকাবাসী। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হলে তারা পুলিশকে তথ্য দেন।পরে শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল বাশারের নেতৃত্বে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চোলাই মদ তৈরির একটি আস্তানা শনাক্ত করা হয়।

আরও পড়ুনঃ  সলঙ্গায় ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত, মহাসড়ক অবরোধ

সেখান থেকে মোট ৯ ড্রাম চোলাই মদ উদ্ধার করা হয়। এর মধ্যে ৬ ড্রাম পূর্ণ মদ জব্দ করে থানায় নিয়ে যায় পুলিশ। একই সঙ্গে মদ তৈরি ও বিক্রির সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়। অভিযানের বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল বাশার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এলাকাবাসীর সহযোগিতায় ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চোলাই মদ উদ্ধারসহ তিনজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  মাধবপুরে নোয়াপাড়া ইউনিয়ন মেধা বৃত্তি -২০২৫ অনুষ্ঠিত