Dhaka ০৩:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে তারাগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত নাগরপুরে দপ্তিয়র ইউপি চেয়ারম্যান পদে গণসংযোগে ব্যস্ত যুবদল নেতা রবিউল ইসলাম নবী একরাতে দশ খড়ের পালায় আগুন আতঙ্কে দিনাজপুরের তিন গ্রাম মথুরার কাঁচরাস্তা যেন এক মরণফাঁদ: চরম ভোগান্তিতে এলাকাবাসী সৈয়দা রওশন আরা বেগম মাইজভাণ্ডারী (ক.)’র পবিত্র বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত গাজীপুরের কাশিমপুরে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশের মাধ্যমে মানহানি করার অভিযোগ দশটি মসজিদে ৩০ লাখ টাকার অনুদান দিলেন এমপি অধ্যক্ষ আব্দুল আলিম হাকিমপুরে মাদক সেবনের দায়ে নারীসহ চারজনের ছয় মাসের কারাদণ্ড প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা হুঁশিয়ারি: জেলা প্রশাসক ফরিদা খানমের কুলিয়ারচরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম

শিশুদের সুশিক্ষা ও নৈতিকতায় গড়ে তুলতে হবে: ডা. জুবাইদা রহমান

নিজস্ব প্রতিবেদকঃ দেশের ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষা, সততা ও নৈতিক মূল্যবোধে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী, বিশিষ্ট চিকিৎসক ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তিনি বলেছেন, আজকের শিশুরাই আগামীর বাংলাদেশ গড়বে। তাই তাদের জন্য মানসম্মত শিক্ষা, মানবিক মূল্যবোধ এবং সুস্থ বিকাশের পরিবেশ নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করতে হবে। আজ সোমবার রাজধানীর তেজগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরের শিশু পরিচর্যা ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। ডা. জুবাইদা রহমান বলেন, শিশুরাই জাতির ভবিষ্যৎ। তারাই আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক। ডা. জুবাইদা রহমান তিনি বলেন, সঠিক শিক্ষা ও আদর্শে বেড়ে ওঠা শিশুরাই ভবিষ্যতে নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়ে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এজন্য শিশুদের মেধা ও সম্ভাবনার বিকাশে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সমাজ এবং রাষ্ট্রকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। ডা. জুবাইদা রহমান আরও বলেন, ছোটবেলা থেকেই শিশুদের মধ্যে সততা, শৃঙ্খলা, দায়িত্ববোধ ও নৈতিক মূল্যবোধের ভিত্তি গড়ে তুলতে হবে। একজন শিশুর সুষ্ঠু চরিত্র ও মানবিক গুণাবলীই একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক জাতি গঠনের ভিত্তি।

আরও পড়ুনঃ  প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা হুঁশিয়ারি: জেলা প্রশাসক ফরিদা খানমের

অনুষ্ঠানে সরকারি শিশু পরিবারের সদস্যরা নাচ, গানসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে ডা. জুবাইদা রহমানকে স্বাগত জানায়। তিনি শিশুদের পরিবেশনা উপভোগ করেন এবং তাদের লেখাপড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে আরও মনোযোগী হওয়ার জন্য উৎসাহ দেন। এ সময় শিশুদের শিক্ষা, কল্যাণ ও পুনর্বাসন কার্যক্রম আরও কার্যকর এবং যুগোপযোগী করার বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন।

আরও পড়ুনঃ  কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে ফরিদপুরে ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
Tag :
জনপ্রিয় পোস্ট

র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে তারাগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

শিশুদের সুশিক্ষা ও নৈতিকতায় গড়ে তুলতে হবে: ডা. জুবাইদা রহমান

আপডেটের সময়: ০৫:৪৬:২৯ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ দেশের ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষা, সততা ও নৈতিক মূল্যবোধে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী, বিশিষ্ট চিকিৎসক ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তিনি বলেছেন, আজকের শিশুরাই আগামীর বাংলাদেশ গড়বে। তাই তাদের জন্য মানসম্মত শিক্ষা, মানবিক মূল্যবোধ এবং সুস্থ বিকাশের পরিবেশ নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করতে হবে। আজ সোমবার রাজধানীর তেজগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরের শিশু পরিচর্যা ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। ডা. জুবাইদা রহমান বলেন, শিশুরাই জাতির ভবিষ্যৎ। তারাই আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক। ডা. জুবাইদা রহমান তিনি বলেন, সঠিক শিক্ষা ও আদর্শে বেড়ে ওঠা শিশুরাই ভবিষ্যতে নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়ে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এজন্য শিশুদের মেধা ও সম্ভাবনার বিকাশে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সমাজ এবং রাষ্ট্রকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। ডা. জুবাইদা রহমান আরও বলেন, ছোটবেলা থেকেই শিশুদের মধ্যে সততা, শৃঙ্খলা, দায়িত্ববোধ ও নৈতিক মূল্যবোধের ভিত্তি গড়ে তুলতে হবে। একজন শিশুর সুষ্ঠু চরিত্র ও মানবিক গুণাবলীই একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক জাতি গঠনের ভিত্তি।

আরও পড়ুনঃ  দৃষ্টি প্রতিবন্ধী জাবি শিক্ষার্থী দিদারুলের পাশে দাঁড়ালেন ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম

অনুষ্ঠানে সরকারি শিশু পরিবারের সদস্যরা নাচ, গানসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে ডা. জুবাইদা রহমানকে স্বাগত জানায়। তিনি শিশুদের পরিবেশনা উপভোগ করেন এবং তাদের লেখাপড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে আরও মনোযোগী হওয়ার জন্য উৎসাহ দেন। এ সময় শিশুদের শিক্ষা, কল্যাণ ও পুনর্বাসন কার্যক্রম আরও কার্যকর এবং যুগোপযোগী করার বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন।

আরও পড়ুনঃ  গাইবান্ধায় নদ-নদীর পানি কমছে, শুরু হয়েছে ভাঙন