Dhaka ০৩:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন সংগঠনের বস্ত্র বিতরণ মান্দা বিলে মোবাইল কোর্ট, অবৈধ বানা উচ্ছেদ মানিকগঞ্জে জামাই–শ্বশুরের হাডুডু খেলা ইপিজেডের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ: আমির খসরু ফ্যাসিবাদী শক্তিকে কোনো ধরনের নৈরাজ্য করতে দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেড় লাখ মানুষের জন্য ৫ জন চিকিৎসক, ‘মরার ওপর খাঁড়ার ঘা’ শয্যা সংকট কোম্পানীগঞ্জে মাদক, কিশোর গ্যাং ও বাল্যবিবাহ প্রতিরোধে চরকাঁকড়া ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাঁশখালীতে প্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ বিচারের দাবিতে সংবাদ সম্মেলন কুলাউড়ায় নিখোঁজ জুবায়েরের মরদেহ উদ্ধার অনলাইন জুয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা: লালপুরে ৫টি স্মার্টফোনসহ দুই ভাই গ্রেপ্তার

শিক্ষার্থীদের আন্দোলনে নাটোর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনির্দিষ্টকালের ছুটি

লালপুর নাটোর প্রতিনিধি: অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনা সহ নানা অভিযোগে নাটোর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাসমিন আহম্মেদের অপসারন দাবীতে বিক্ষোভের মুখে তাকে অনির্দিষ্টকালের ছুটিয়ে পাঠিয়েছে জেলা প্রশাসক। আজ বুধবার, ০৭ অক্টোবর সকাল থেকে প্রধান শিক্ষকের কক্ষের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এসময় কার্যালয়ে অবরুদ্ধ হয়ে পড়েন প্রধান শিক্ষক। পরে জেলা প্রশাসক সুমনী আক্তার বিদ্যালয়ে গিয়ে গণমাধ্যমকর্মীদের বহিরাগত বলে তোপের মুখে পড়েন। শিক্ষার্থীরা জানান, ৬ষ্ঠ ও অষ্টম শ্রেণীর বোর্ড ফি ২৩৩ ও ২৮২ টাকা হলেও শিক্ষার্থীদের কাছ থেকে ৩০০ ও ৪০০ টাকা আদায় করে প্রধান শিক্ষক। এছাড়া সাড়ে ৯টাকার টিফিন সরবরাহ করে ১৮টাকা মূল্যের টিফিন লিখে ভাউচারের মাধ্যমে লাখ লাখ টাকা আত্মসাৎ করে আসছেন তিনি। তাছাড়া স্কুল থেকে শিক্ষার্থীদের যে টিফিন দেওয়া হয়, তা নিম্নমানের ও অস্বাস্থ্যকর। এছাড়া ক্রীড়া ফান্ড ও আইসিটি ফাণ্ড তসরুপের অভিযোগ করেন শিক্ষার্থীরা।

আরও পড়ুনঃ  লালপুরে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ ও পুলিশ পরিচয়ে অর্থ দাবির অভিযোগে আটক-৩

এনিয়ে প্রধান শিক্ষককে বারবার বলার পরেও তিনি কর্নপাত করেনি। এই অবস্থায় শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা ক্ষিপ্ত হয়ে প্রধান শিক্ষকের অপসারন ও অনিয়ম ও দূর্নীতির প্রতিবাদে প্রধান ফটকের সামনে বিক্ষোভ করেন। এসময় কার্যালয়ে অবরুদ্ধ হয়ে পড়েন প্রধান শিক্ষক জাসমিন আহম্মেদ। পরে নাটোর জেলা প্রশাসক সুমনী আক্তার উপস্থিত হয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাসমিন আহম্মেদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠনসহ তাকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠানোর ঘোষণা দিলে আন্দোলন প্রত্যাহার করে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ শিক্ষার্থীরা।

আরও পড়ুনঃ  ‎শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত শিশু অধিকার দিবসে বগুড়ায় ভিডিও কনফারেন্সে যুক্ত এমপি বাদশা
Tag :
জনপ্রিয় পোস্ট

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন সংগঠনের বস্ত্র বিতরণ

শিক্ষার্থীদের আন্দোলনে নাটোর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনির্দিষ্টকালের ছুটি

আপডেটের সময়: ০৭:১৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬

লালপুর নাটোর প্রতিনিধি: অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনা সহ নানা অভিযোগে নাটোর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাসমিন আহম্মেদের অপসারন দাবীতে বিক্ষোভের মুখে তাকে অনির্দিষ্টকালের ছুটিয়ে পাঠিয়েছে জেলা প্রশাসক। আজ বুধবার, ০৭ অক্টোবর সকাল থেকে প্রধান শিক্ষকের কক্ষের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এসময় কার্যালয়ে অবরুদ্ধ হয়ে পড়েন প্রধান শিক্ষক। পরে জেলা প্রশাসক সুমনী আক্তার বিদ্যালয়ে গিয়ে গণমাধ্যমকর্মীদের বহিরাগত বলে তোপের মুখে পড়েন। শিক্ষার্থীরা জানান, ৬ষ্ঠ ও অষ্টম শ্রেণীর বোর্ড ফি ২৩৩ ও ২৮২ টাকা হলেও শিক্ষার্থীদের কাছ থেকে ৩০০ ও ৪০০ টাকা আদায় করে প্রধান শিক্ষক। এছাড়া সাড়ে ৯টাকার টিফিন সরবরাহ করে ১৮টাকা মূল্যের টিফিন লিখে ভাউচারের মাধ্যমে লাখ লাখ টাকা আত্মসাৎ করে আসছেন তিনি। তাছাড়া স্কুল থেকে শিক্ষার্থীদের যে টিফিন দেওয়া হয়, তা নিম্নমানের ও অস্বাস্থ্যকর। এছাড়া ক্রীড়া ফান্ড ও আইসিটি ফাণ্ড তসরুপের অভিযোগ করেন শিক্ষার্থীরা।

আরও পড়ুনঃ  বগুড়ায় মাদ্রাসার উপড়ে পড়ল গাছ, অল্পের জন্য রক্ষা পেল অর্ধশতাধিক শিক্ষার্থী

এনিয়ে প্রধান শিক্ষককে বারবার বলার পরেও তিনি কর্নপাত করেনি। এই অবস্থায় শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা ক্ষিপ্ত হয়ে প্রধান শিক্ষকের অপসারন ও অনিয়ম ও দূর্নীতির প্রতিবাদে প্রধান ফটকের সামনে বিক্ষোভ করেন। এসময় কার্যালয়ে অবরুদ্ধ হয়ে পড়েন প্রধান শিক্ষক জাসমিন আহম্মেদ। পরে নাটোর জেলা প্রশাসক সুমনী আক্তার উপস্থিত হয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাসমিন আহম্মেদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠনসহ তাকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠানোর ঘোষণা দিলে আন্দোলন প্রত্যাহার করে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ শিক্ষার্থীরা।

আরও পড়ুনঃ  হাইকোর্টের আদেশ বাস্তবায়ন: লামায় পাহাড় কেটে অবৈধ ইটভাটা পরিচালনা, ২৯ লাখ টাকা জরিমানা