
মুহাম্মদ নেজাম উদ্দিন বিশেষ প্রতিনিধি:-
বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১১টা থেকে গাউছিয়া আহমদিয়া মীর ছাহারা মাদ্রাসার আয়োজনে হিজরী নববর্ষ বরণ ১৪৪৮ হিজরী উপলক্ষে র্যালী ও শাহ্ মীর মুনিরীয়া যুব সংঘ বাংলাদেশের সার্বিক সহযোগিতায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন, দরবারের নায়েবে মুন্তাজিম, গাউছিয়া আহমদিয়া মীর ছাহারা দাখিল মাদ্রাসার সুপার, শাহজাদা মাওলানা সৈয়দ মুহাম্মদ আবু ছাদেক মুনিরী সাহেব। র্যালী পরিচালনা করেন, মীর ছাহারা মাদ্রাসার সহ সুপার, হাফেজ মাওলানা জাকির হোসেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সংগঠক ও সমাজ সেবক, জনাব মুহাম্মদ হাসান চৌধুরী, এতে উপস্থিত ছিলেন, আলহাজ্ব আবুল কালাম, আলহাজ্ব শফিউল আলম, আলহাজ্ব মুহাম্মদ ইউসুফ, মাওলানা মুহাম্মদ ইয়াহইয়া মুনিরী, মুহাম্মদ সেলিম উদ্দিন রেজভী, সাংবাদিক মুহাম্মদ জিপন উদ্দিন, মাওলানা সজিবুল আলম, মুহাম্মদ রায়হান উদ্দিন, মাওলানা ইব্রাহিম খলিল, মাওলানা আবু তালেব, রাহাদ হোসেন রাব্বিসহ আরো অনেকেই।
র্যালীতে নাতে মোস্তফা (সা.), হিজরী সনকে স্বাগত জানিয়ে সংগীত পরিবেশন, আলোচনা, মিলাদ কিয়াম দোয়া মুনজাত ও তাবাররুক বিতরণের মধ্যে দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।
প্রতিবেদকের নাম 


















