Dhaka ১১:০৪ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ

শার্শায় নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:০৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ৭৭ সময় দেখুন

বেনাপোল প্রতিনিধি: আল আমিন: যশোরের শার্শায় চলমান বিশেষ অভিযানে নিয়মিত মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শার্শা উপজেলার শ্যামলাগাছি গ্রামের মৃত মতলেবের ছেলে নজরুল ইসলাম (৬০),দীঘা চালিতাবাড়িয়া গ্রামের মৃত সামছুদ্দিন মোল্লার ছেলে জসিম উদ্দিন (৫৫) এবং ঝিকরগাছা উপজেলার রঘুনাথপুর গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে আবুল কালাম (৬০)। পুলিশ জানায়, শার্শা থানার এসআই আশীষ সরকার সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এর মধ্যে নজরুল ইসলামকে ৩০ সেপ্টেম্বর রাত ৮টা ১০ মিনিটে শ্যামলাগাছি গ্রামের নিজ বাড়ি থেকে, জসিম উদ্দিনকে ১ অক্টোবর রাত ১২টা ১০ মিনিটে দীঘা চালিতাবাড়িয়া গ্রামের নিজ বাড়ি থেকে এবং আবুল কালামকে একই দিন সকাল ৬টা ৫০ মিনিটে যাদবপুর গ্রামের নাভারণ-সাতক্ষীরা বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ  ধামইরহাটে প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ছাত্রদলের বৃক্ষরোপণ

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার নজরুল ইসলাম শার্শা উপজেলার ১০ নম্বর শার্শা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রচার সম্পাদক, জসিম উদ্দিন ৭ নম্বর কায়বা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক এবং আবুল কালাম ঝিকরগাছা উপজেলার ৭ নম্বর নাভারণ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সক্রিয় সদস্য ছিলো। গ্রেপ্তারদের বিরুদ্ধে শার্শা থানার এফআইআর নং-২৩, তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬ এবং জিআর নং-৩০২, তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬-এর মামলায় The Special Powers Act, 1974-এর ১৫(৩)/২৫ডি এবং The Explosive Substances Act, 1908-এর ৩/৪/৬ ধারায় তদন্ত চলমান রয়েছে। শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামিনুল হক জানান, গ্রেপ্তার তিনজনকে ১ অক্টোবর যথাযথ পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে। শার্শা থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে।

আরও পড়ুনঃ  লালপুরে অ্যাম্বুলেন্সের ধাক্কায় পথচারীর মৃত্যু
Tag :
জনপ্রিয় পোস্ট

তারাগঞ্জে সাড়ে ৩ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

শার্শায় নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার

আপডেটের সময়: ০৪:০৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬

বেনাপোল প্রতিনিধি: আল আমিন: যশোরের শার্শায় চলমান বিশেষ অভিযানে নিয়মিত মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শার্শা উপজেলার শ্যামলাগাছি গ্রামের মৃত মতলেবের ছেলে নজরুল ইসলাম (৬০),দীঘা চালিতাবাড়িয়া গ্রামের মৃত সামছুদ্দিন মোল্লার ছেলে জসিম উদ্দিন (৫৫) এবং ঝিকরগাছা উপজেলার রঘুনাথপুর গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে আবুল কালাম (৬০)। পুলিশ জানায়, শার্শা থানার এসআই আশীষ সরকার সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এর মধ্যে নজরুল ইসলামকে ৩০ সেপ্টেম্বর রাত ৮টা ১০ মিনিটে শ্যামলাগাছি গ্রামের নিজ বাড়ি থেকে, জসিম উদ্দিনকে ১ অক্টোবর রাত ১২টা ১০ মিনিটে দীঘা চালিতাবাড়িয়া গ্রামের নিজ বাড়ি থেকে এবং আবুল কালামকে একই দিন সকাল ৬টা ৫০ মিনিটে যাদবপুর গ্রামের নাভারণ-সাতক্ষীরা বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ  সিহালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দরজা-জানালা নেই, ভাঙাচোরা শ্রেণিকক্ষেই চলছে পাঠদান

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার নজরুল ইসলাম শার্শা উপজেলার ১০ নম্বর শার্শা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রচার সম্পাদক, জসিম উদ্দিন ৭ নম্বর কায়বা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক এবং আবুল কালাম ঝিকরগাছা উপজেলার ৭ নম্বর নাভারণ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সক্রিয় সদস্য ছিলো। গ্রেপ্তারদের বিরুদ্ধে শার্শা থানার এফআইআর নং-২৩, তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬ এবং জিআর নং-৩০২, তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬-এর মামলায় The Special Powers Act, 1974-এর ১৫(৩)/২৫ডি এবং The Explosive Substances Act, 1908-এর ৩/৪/৬ ধারায় তদন্ত চলমান রয়েছে। শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামিনুল হক জানান, গ্রেপ্তার তিনজনকে ১ অক্টোবর যথাযথ পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে। শার্শা থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে।

আরও পড়ুনঃ  প্লাস্টিকের ভিড়েও শতবর্ষের ঐতিহ্য বাঁচিয়ে রেখেছে রাজশাহীর কেশরহাটের বাঁশ ও মাছের হাট