Dhaka ০২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে বগুড়ায় সড়ক অবরোধ, ডিসি কার্যালয়ে শিক্ষার্থীদের অবস্থান বসুরহাট পৌরসভায় ৩৩ বছর ধরে এক পদে, গোলাম সরওয়ারের ঘুষ বাণিজ্যে ও সম্পদের পাহাড় বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব ফরিদপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাঁচ দফা দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও পথসভা মৌলভীবাজারে বন্যার্তদের পাশে সিলেট রেঞ্জের ডিআইজির খাদ্যসামগ্রী বিতরণ চট্টগ্রামে ২ কোটি টাকা চাঁদা না পেয়ে ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলা, ৩৫ লাখ টাকা লুট ভোলায় সমাজসেবার প্রশিক্ষণে ব্যাপক অনিয়ম দুর্নীতি ও ঘুস-বাণিজ্যের অভিযোগ বদলগাছীতে এনসিপির জুলাই পদযাত্রা জনগণ সংস্কার চায় প্রতীকী প্রচারণা নয়: নাসীরুদ্দীন পাটওয়ারী শিবগঞ্জে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, ড্রেজার ও পাইপ পুড়িয়ে ধ্বংস যাত্রাবাড়ীতে প্রাইভেটকারে ৪৪ কেজি গাঁজা উদ্ধার, আটক ৩

শাজাহানপুরে মূল্যতালিকা প্রদর্শন না করায় এলপিজি গ্যাস বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা

এস কে সাগর মির্জা, জেলা প্রতিনিধি বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলার নয়মাইল এলাকায় এলপিজি গ্যাস সিলিন্ডারসহ বিভিন্ন পণ্যের মূল্যতালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন না করে বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৩ জুলাই) দুপুর ১টার দিকে পরিচালিত অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় মো. জাকারিয়া নামে এক ব্যবসায়ীকে এ অর্থদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় ওই ব্যবসা প্রতিষ্ঠানে এলপিজি গ্যাস সিলিন্ডারসহ বিভিন্ন পণ্যের মূল্যতালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন করা হয়নি। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী তাৎক্ষণিকভাবে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

আরও পড়ুনঃ  ​ভারী বর্ষণে জলমগ্ন কেরানীগঞ্জের জনি টাওয়ার-কদমতলী সড়ক: চরম দুর্ভোগে জনজীবন

এ সময় সরকার নির্ধারিত মূল্যের বেশি দামে কোনো পণ্য বিক্রি না করার জন্য ব্যবসায়ীকে কঠোরভাবে সতর্ক করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযান পরিচালনা করেন শাজাহানপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মি। অভিযানে শাজাহানপুর থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ, ন্যায্যমূল্যে পণ্য বিক্রি নিশ্চিতকরণ এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে চৌধুরী নায়াবা ইউসুফ এমপি শোক প্রকাশ
Tag :
জনপ্রিয় পোস্ট

শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে বগুড়ায় সড়ক অবরোধ, ডিসি কার্যালয়ে শিক্ষার্থীদের অবস্থান

শাজাহানপুরে মূল্যতালিকা প্রদর্শন না করায় এলপিজি গ্যাস বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা

আপডেটের সময়: ০৭:৫৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

এস কে সাগর মির্জা, জেলা প্রতিনিধি বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলার নয়মাইল এলাকায় এলপিজি গ্যাস সিলিন্ডারসহ বিভিন্ন পণ্যের মূল্যতালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন না করে বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৩ জুলাই) দুপুর ১টার দিকে পরিচালিত অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় মো. জাকারিয়া নামে এক ব্যবসায়ীকে এ অর্থদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় ওই ব্যবসা প্রতিষ্ঠানে এলপিজি গ্যাস সিলিন্ডারসহ বিভিন্ন পণ্যের মূল্যতালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন করা হয়নি। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী তাৎক্ষণিকভাবে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

আরও পড়ুনঃ  মাধবপুরে শতভাগ ছানিমুক্ত নোয়াপাড়া ইউনিয়ন বাস্তবায়নের পরিকল্পনা সভা অনুষ্ঠিত

এ সময় সরকার নির্ধারিত মূল্যের বেশি দামে কোনো পণ্য বিক্রি না করার জন্য ব্যবসায়ীকে কঠোরভাবে সতর্ক করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযান পরিচালনা করেন শাজাহানপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মি। অভিযানে শাজাহানপুর থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ, ন্যায্যমূল্যে পণ্য বিক্রি নিশ্চিতকরণ এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  রাঙ্গুনিয়ায় ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি হুমাম কাদের চৌধুরী