Dhaka ০৪:৪১ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভাটারা থানার স্বেচ্ছাসেবক দলের নেতা শাহিন গ্রেপ্তার নগরকান্দায় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রায় উদযাপিত জন্মাষ্টমী শরতের বিকেলে ব্যস্ত ধুনটের সোনাহাটা বাজার কুলিয়ারচরের গোবরিয়া আব্দুল্লাহপুর ইউপি নির্বাচনে আলোচনার শীর্ষে আলমগীর হোসেন পানছড়িতে “ওয়াদুদ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬” উদ্বোধন পানছড়িতে জেলা পরিষদ সদস্য রুমেল মারমাকে সংবর্ধনা লংমার্চকে স্বাগত জানিয়ে গণমিছিল করেছে দক্ষিণ হালিশহর ওয়ার্ড জামায়াতে ইসলামী নাটোর বারনই নদীতে আচমকা ভেসে উঠছে বিপুল মাছ: বিষ নাকি গ্যাস ৫ দিন পর খুলছে হিলি স্থলবন্দর দীঘিনালায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমী উদযাপিত

শরণখোলায় পরিত্যক্ত ভবন থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:০৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ২৭ সময় দেখুন

মো. আব্দুল করিম গাজী, শরণখোলা,(বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের শরণখোলা উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের পশ্চিম রাজৈর এলাকায় ইব্রাহিম হাওলাদার নাঈম (২১) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৯টার দিকে স্থানীয় একটি পরিত্যক্ত ভবন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত নাঈম পশ্চিম রাজৈর এলাকার আব্দুল হক হাওলাদারের ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন। প্রায় সাত বছর ধরে এ সমস্যায় ভোগার পর সম্প্রতি পাবনার একটি মানসিক হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়িতে অবস্থান করছিলেন। প্রায় দুই মাস আগে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন।

আরও পড়ুনঃ  শিক্ষার্থী সংবর্ধনা থেকে জন্মাষ্টমী ও ফুটবল: তারাগঞ্জে ব্যারিস্টার সাকিলা ফারজানা এমপির দিনব্যাপী কর্মসূচি

পরিবার ও স্থানীয়দের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে নাঈম মাথাব্যথার কথা জানান। পরে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের মালদ্বীপপ্রবাসী নাছির হাওলাদারের পরিত্যক্ত ভবনে যান তিনি। কিছুক্ষণ পর প্রতিবেশীরা ওই ভবনে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পরিবার ও পুলিশকে খবর দেন।

আরও পড়ুনঃ  কুলাউড়ায় যানজট নিরসনে উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ উচ্ছেদ অভিযান

খবর পেয়ে শরণখোলা থানার উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। পরে থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকেয়া খানম ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, নাঈম দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করছে পুলিশ।

আরও পড়ুনঃ  দোহাজারীতে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে ব্যপক অভিযোগ

শরণখোলা থানার ওসি রোকেয়া খানম জানান, মরদেহের ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
নাঈমের মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

ভাটারা থানার স্বেচ্ছাসেবক দলের নেতা শাহিন গ্রেপ্তার

শরণখোলায় পরিত্যক্ত ভবন থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেটের সময়: ০৫:০৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

মো. আব্দুল করিম গাজী, শরণখোলা,(বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের শরণখোলা উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের পশ্চিম রাজৈর এলাকায় ইব্রাহিম হাওলাদার নাঈম (২১) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৯টার দিকে স্থানীয় একটি পরিত্যক্ত ভবন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত নাঈম পশ্চিম রাজৈর এলাকার আব্দুল হক হাওলাদারের ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন। প্রায় সাত বছর ধরে এ সমস্যায় ভোগার পর সম্প্রতি পাবনার একটি মানসিক হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়িতে অবস্থান করছিলেন। প্রায় দুই মাস আগে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন।

আরও পড়ুনঃ  কুলাউড়ায় যানজট নিরসনে উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ উচ্ছেদ অভিযান

পরিবার ও স্থানীয়দের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে নাঈম মাথাব্যথার কথা জানান। পরে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের মালদ্বীপপ্রবাসী নাছির হাওলাদারের পরিত্যক্ত ভবনে যান তিনি। কিছুক্ষণ পর প্রতিবেশীরা ওই ভবনে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পরিবার ও পুলিশকে খবর দেন।

আরও পড়ুনঃ  শাজাহানপুর উপজেলা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা