Dhaka ০৫:২৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কুলাউড়ায় অবৈধ করাতকলে অভিযান, যন্ত্রপাতি জব্দ ৫ হাজার টাকা জরিমানা আদায় আওয়ামী লীগের ‘অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের’ বিরুদ্ধে গুলশান-বনানী থানা বিএনপির বিক্ষোভ মিছিল লালপুরে শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে বিপ্লব ও সংহতি দিবস পালিত কেরানীগঞ্জে জমকালো আয়োজনে সফলভাবে সম্পন্ন হলো ‘কেরানীগঞ্জ রেসিপি কনটেস্ট ২০২৬ (সিজন ১) শরীয়তপুরে বুড়িরহাট উচ্চ বিদ্যালয়ে ৭ নভেম্বর উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ মানিকগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি করায় চার প্রতিষ্ঠানকে জরিমানা পত্নীতলায় কৃষি ঋণ মেলা-২০২৬ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় এএসপি পদে পদোন্নতি, হাবিবুল্লাহ সরকারকে র‍্যাংক ব্যাজ পরালেন পুলিশ সুপার আগুন-ককটেল ঠেকাতে পুলিশ সুপারদের আইজিপির কড়া নির্দেশনা পুলিশকে এমন জায়গায় দাঁড় করানো হবে, যাতে পুলিশ কখনো মানুষকে মারবে না: ডিআইজি আশরাফ

লালপুরে শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে বিপ্লব ও সংহতি দিবস পালিত

শাকিব আহম্মেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে ঐতিহ্যবাহী শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ নভেম্বর ২০২৬) বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. হারুনার রশিদ পাপ্পু। বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাজা শামীম মো. ইলিয়াস হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য ও লালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম রবি, শিক্ষক প্রতিনিধি মো. আব্দুল বারী, শিক্ষক আবু রায়হান, সহকারী অধ্যাপক হাসিবুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুনঃ  মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত: কাউনিয়ার ‘অটোওয়ালা’ মিজানুর রহমান

অনুষ্ঠানের শুরুতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করা হয়। বক্তারা দিবসটির ঐতিহাসিক প্রেক্ষাপট, জাতীয় ঐক্য, দেশপ্রেম ও গণতান্ত্রিক মূল্যবোধ সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা প্রদান করেন। পাশাপাশি শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে আদর্শ, নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানানো হয়।

আরও পড়ুনঃ  সিলেটে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

বিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও প্রতিভা বিকাশে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এ সময় শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারীও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শেষে দেশ, জাতি, বিদ্যালয়ের সার্বিক উন্নতি এবং সকলের কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।

আরও পড়ুনঃ  উলিপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা ওদোয়া মাহফিল অনুষ্ঠিত
Tag :
জনপ্রিয় পোস্ট

কুলাউড়ায় অবৈধ করাতকলে অভিযান, যন্ত্রপাতি জব্দ ৫ হাজার টাকা জরিমানা আদায়

লালপুরে শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে বিপ্লব ও সংহতি দিবস পালিত

আপডেটের সময়: ০৫:০৮:০৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

শাকিব আহম্মেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে ঐতিহ্যবাহী শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ নভেম্বর ২০২৬) বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. হারুনার রশিদ পাপ্পু। বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাজা শামীম মো. ইলিয়াস হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য ও লালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম রবি, শিক্ষক প্রতিনিধি মো. আব্দুল বারী, শিক্ষক আবু রায়হান, সহকারী অধ্যাপক হাসিবুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুনঃ  সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ যুবক গ্রেফতার

অনুষ্ঠানের শুরুতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করা হয়। বক্তারা দিবসটির ঐতিহাসিক প্রেক্ষাপট, জাতীয় ঐক্য, দেশপ্রেম ও গণতান্ত্রিক মূল্যবোধ সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা প্রদান করেন। পাশাপাশি শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে আদর্শ, নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানানো হয়।

আরও পড়ুনঃ  রাজশাহী বিমানবন্দরের প্রধান ফটকের পাশে দুটি গ্রেনেড উদ্ধার, পরে নিষ্ক্রিয়