Dhaka ০৯:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ধুনটে তৃণমূল রাজনীতিতে প্রাণের সঞ্চার মথুরাপুরে স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পূজা নিশ্চিতে মাঠে পুলিশ, পূজামণ্ডপ পরিদর্শনে ওসি মেহেন্দিগঞ্জে রান্নার চুলা থেকে অগ্নিকাণ্ড পুড়ল তিন পরিবারের মালামাল ঝুঁকির মুখে সদরপুরের ৯২ নং শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কৃষি খাত লাভজনক করতে সরকারকে প্রণোদনা দিতে হবে: রাষ্ট্রপতি ধর্মীয় পরিচয়ের কারণে কেউ সংখ্যালঘু অনুভব করবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী দৃষ্টি প্রতিবন্ধীদের নিরাপদ জীবন নিশ্চিত করা সবার দায়িত্ব: ডিসি ফরিদা কাউনিয়ায় তৃতীয় উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন চরফ্যাশনে ডাকসেবা চলছে ঝুঁকিপূর্ণ ভবনে দুর্ঘটনার শঙ্কা পিরোজপুর সদর হাসপাতালে দুদকের অভিযান

লালপুরে চুরি হওয়া ৪ পানির পাম্প উদ্ধার, গ্রেপ্তার ২

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:০৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • ১৪ সময় দেখুন

শাকিব আহম্মেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে ইটভাটা থেকে চুরি হওয়া চারটি পানির পাম্প (মোটর) উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চোর চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) লালপুর থানা পুলিশ এ তথ্য জানায়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ অক্টোবর রাত আনুমানিক ৩টার দিকে লালপুর থানাধীন চামটিয়া মাঠে অবস্থিত ‘এমএসকে’ নামের একটি ইটভাটা থেকে চারটি পানির পাম্প চুরি হয়। ইটভাটার মালিক সবুজ আলী (২৮), পিতা শামসুল মোল্লা, বাড়ি বালিতিতা রামকৃষ্ণপুর, লালপুর, রাতের কাজ শেষে পাম্পগুলো বন্ধ করে বাড়িতে চলে যান। পরে সকাল ৬টার দিকে ইটভাটায় এসে তিনি পাম্পগুলো দেখতে না পেয়ে চুরির বিষয়টি জানতে পারেন। চুরি হওয়া পাম্পগুলোর আনুমানিক মূল্য ৭০ হাজার টাকা।

আরও পড়ুনঃ  ভেদরগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ঘটনায় অভিযোগের পর মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মো. জহুরুল ইসলাম তদন্তভার গ্রহণ করেন। তিনি ঘটনাস্থল পরিদর্শনসহ লালপুর থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন।

আরও পড়ুনঃ  কাউনিয়ায় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীর সাথে বিএনপির মতবিনিময় সভা

অভিযান চালিয়ে পুলিশ লালপুর উপজেলার মহিষাখোলা গ্রামের ইমন (২২), পিতা জামাল উদ্দিন এবং মামুন (২০), পিতা মৃত আজাদ আলীকে গ্রেপ্তার করে। এ সময় তাদের হেফাজত থেকে চুরি হওয়া চারটি পানির পাম্প উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  একাধিক পত্রিকায় সংবাদ প্রকাশের পরও ব্যবস্থা নেই রায়পুরের সার্ভেয়ার সাজেদুলের খুঁটির জোর কোথায়?

পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে এ ঘটনায় গ্রেপ্তার দুজনের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। মামলাটির তদন্ত চলমান রয়েছে। গ্রেপ্তার দুজনকে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

ধুনটে তৃণমূল রাজনীতিতে প্রাণের সঞ্চার মথুরাপুরে স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন

লালপুরে চুরি হওয়া ৪ পানির পাম্প উদ্ধার, গ্রেপ্তার ২

আপডেটের সময়: ০৬:০৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

শাকিব আহম্মেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে ইটভাটা থেকে চুরি হওয়া চারটি পানির পাম্প (মোটর) উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চোর চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) লালপুর থানা পুলিশ এ তথ্য জানায়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ অক্টোবর রাত আনুমানিক ৩টার দিকে লালপুর থানাধীন চামটিয়া মাঠে অবস্থিত ‘এমএসকে’ নামের একটি ইটভাটা থেকে চারটি পানির পাম্প চুরি হয়। ইটভাটার মালিক সবুজ আলী (২৮), পিতা শামসুল মোল্লা, বাড়ি বালিতিতা রামকৃষ্ণপুর, লালপুর, রাতের কাজ শেষে পাম্পগুলো বন্ধ করে বাড়িতে চলে যান। পরে সকাল ৬টার দিকে ইটভাটায় এসে তিনি পাম্পগুলো দেখতে না পেয়ে চুরির বিষয়টি জানতে পারেন। চুরি হওয়া পাম্পগুলোর আনুমানিক মূল্য ৭০ হাজার টাকা।

আরও পড়ুনঃ  লালপুরে গ্রাম পুলিশদের সাপ্তাহিক হাজিরা প্যারেড অনুষ্ঠিত

ঘটনায় অভিযোগের পর মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মো. জহুরুল ইসলাম তদন্তভার গ্রহণ করেন। তিনি ঘটনাস্থল পরিদর্শনসহ লালপুর থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন।

আরও পড়ুনঃ  রাজশাহীতে ভ্যানচালককে কুপিয়ে ছিনতাই: মূলহোতাসহ ৩ জন এসআরবি-র জালে ​