Dhaka ০৩:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
হিলিতে মাদক মামলায় নারীসহ তিনজন গ্রেপ্তার জামালপুরের দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ, এক যুবককে আটক করেছে র‍্যাব প্রতিটি জেলা পরিষদের দুর্নীতি-অনিয়মের অভিযোগ তদন্ত হবে: পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন কাউনিয়ায় পাকা সেতু না থাকায় ডিঙি নৌকায় ঝুঁকি নিয়ে নদী পারাপার সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কৃষক ছানোয়ার হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ে অগ্নিনির্বাপণ ও উদ্ধার মহড়া অনুষ্ঠিত উল্লাপাড়ায় পাথরবোঝাই ট্রাকের চাপায় স্কুলশিক্ষক নিহত মিসেস মাম্যাচিংকে গণসংবর্ধনা, বান্দরবানে হাজার হাজার নেতাকর্মীর আনন্দ মিছিল চা বাগান প্রতিষ্ঠার প্রায় ২০০ বছরের ইতিহাসে চা শ্রমিকদের মজুরি এখনো ২০০ টাকা নির্ধারণ হয় নি। লালপুরে ফুটবল খেলায় অতিথি না করায় ভুয়া ‘১৪৪ ধারা’ জারি, ছাত্রদল নেতাকে শোকজ

লক্ষ্মীপুর বালিকা বিদ্যানিকেতনের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

এহসানুল আসিফ মাসুম জেলা প্রতিনিধি, লক্ষীপুর: লক্ষ্মীপুরের পৌর ৫নং ওয়ার্ডস্হ বালিকা বিদ্যা নিকেতনের কৃতি শিক্ষার্থীদের ২২ আগস্ট শনিবার বিকেলে সংবর্ধনা দেয়া হয়েছে। সকল শিক্ষক- শিক্ষার্থীদের উপস্থিতিতে বিদ্যালয়ের এসএসসি ২০২৬ সনের এ প্লাস প্রাপ্ত তিনজন শিক্ষার্থী ও ষষ্ঠ শ্রেনির ৬ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বিদ্যালয় থেকে বিশেষ সংবর্ধনা দেয়া হয়েছে। প্রতিষ্ঠানের এডহক কমিটির সভাপতি এডভোকেট এ.এস.এম ইলিয়াস হাওলাদার অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ সভাপতি এডভোকেট ওয়াহিদ উদ্দিন চৌধুরী। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রওশন জামিল শিপু, পৌর বিএনপি সদস্য সচিব মনছুর আহমেদ, জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি খালেদ মোহাম্মদ কিরন ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লিটন দেবনাথ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিজানুর রহমান শামীম। অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক- শিক্ষার্থীসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  পিবিআই পরিদর্শক আশরাফুল আলমের দক্ষ তদন্তে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক শাখাওয়াত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন নবম শ্রেনির শিক্ষার্থী সুমাইতা রহমান, গীতা পাঠ করেন নবম শ্রেনীর শিক্ষার্থী অন্বেষা দেবনাথ, অনুষ্ঠানে এসএসসি ২০২৬ সনে এ+ প্রাপ্ত শিক্ষার্থী শোভা দত্ত বনিক, অথৈই রানী সাহা ও তৃষ্ণা সুরকে ভালো ফলাফল জন্য পুরস্কৃত করে সংবর্ধনা দেয়া হয়। এছাড়া ষষ্ঠ শ্রেনিতে ট্যালেন্ট পুলে বৃত্তি প্রাপ্ত জান্নাতুল মাওয়া মাহী, জায়মু ইসলাম ওহী, জান্নাতুল মাওয়া তাসনিম ও সাধারন গ্রেডে বৃত্তি পাওয়া সাবিহা ইসলাম আরফা, ফারজানা আক্তার, সুজানা তাসবিকেও ভালো ফলাফল করার জন্য সংবর্ধনা দেয়া হয়েছে। অনুষ্ঠান শেষে সবাইকে নাস্তা দেয়া হয়।

আরও পড়ুনঃ  ধামইরহাটে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

অনুষ্ঠানে বক্তারা বলেন, তোমাদের এই অর্জন স্কুলের, শিক্ষকদের, এমনকি তোমাদের পরিবারেরও। কিন্তু সবচেয়ে বড় সত্য হলো– এই অর্জনের মূল কারিগর তোমরা নিজেরা। আমরা কেবল দিকনির্দেশনা দিতে পারি, পথ দেখাতে পারি। কিন্তু হাঁটা তো তোমাদেরই কাজ ছিল। তোমাদের প্রতিদিনের পরিশ্রম, সময়মতো ক্লাসে আসা, প্রশ্ন করা, ভুল করা আর সেগুলো থেকে শেখা—সবকিছু আজ একত্রে এই মঞ্চে নিয়ে এসেছে। এই সংবর্ধনা অনুষ্ঠান তোমাদের জন্য শুধু পুরস্কার নয়, এটা একটি প্রমাণ— তোমরা পারো, এবং ভবিষ্যতেও পারবে। জীবনের পথে সামনে আরও অনেক চ্যালেঞ্জ আসবে, অনেক সুযোগ আসবে— যেখানে এই শেখার অভ্যাস, এই পরিশ্রমের মানসিকতা তোমাদের শক্তি হয়ে পাশে থাকবে। তোমাদের প্রতি অনুরোধ থাকবে—এই অর্জন যেন তোমাদের গন্তব্য না হয়, বরং আরও বড় স্বপ্নের শুরু হয়। আর এই স্বপ্নে যেন থাকে দায়িত্ববোধ, মানবিকতা এবং দেশপ্রেম। তোমাদের এই সাফল্যে আমরা আনন্দিত। তোমরা এগিয়ে যাও-।

আরও পড়ুনঃ  পত্নীতলায় থানা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে "দৈনিক আজকের জনবাণী" প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

বক্তার আরও বলেন, পড়াশোনায় ভালো ফলের ধারা অব্যাহত রেখে জীবনে সফল হবে এবং অসহায় মানুষের পাশে দাঁড়াবে। তোমরাই আগামীর বিশ্ব। কথায় নয়, সততার সঙ্গে কাজ করে বাংলাদেশকে জয়ী করতে হবে। তোমাদের আকাশছোঁয়া স্বপ্ন নিয়ে এগোতে হবে। মানুষের প্রতি মানবিকা ও কৃতজ্ঞতাবোধ থাকতে হবে। প্রযুক্তিনির্ভর মানুষ যেমন হতে হবে, তেমনি সৃষ্টিকর্তা, মাতৃভূমি বাংলাদেশ, মা-বাবা, পরিবারের স্বজন-প্রতিবেশীর প্রতি কৃতজ্ঞ থাকবে। বাংলা ভাষার পাশাপাশি আন্তর্জাতিক ভাষা জানতে হবে। স্বপ্ন বাস্তবায়নে পরিশ্রম করতে হবে। তোমাদের মানবিক মানুষ হতে হবে। প্রত্যেক মানুষকে সম্মান করতে হবে। ধৈর্যশীল ও আরও পরিশ্রমী মানুষ হয়ে তোমাদের নিজেদেরকে ভবিষ্যতে জন্য প্রতিষ্ঠিত করতে হবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

হিলিতে মাদক মামলায় নারীসহ তিনজন গ্রেপ্তার

লক্ষ্মীপুর বালিকা বিদ্যানিকেতনের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

আপডেটের সময়: ১০:৩৪:৩৮ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬

এহসানুল আসিফ মাসুম জেলা প্রতিনিধি, লক্ষীপুর: লক্ষ্মীপুরের পৌর ৫নং ওয়ার্ডস্হ বালিকা বিদ্যা নিকেতনের কৃতি শিক্ষার্থীদের ২২ আগস্ট শনিবার বিকেলে সংবর্ধনা দেয়া হয়েছে। সকল শিক্ষক- শিক্ষার্থীদের উপস্থিতিতে বিদ্যালয়ের এসএসসি ২০২৬ সনের এ প্লাস প্রাপ্ত তিনজন শিক্ষার্থী ও ষষ্ঠ শ্রেনির ৬ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বিদ্যালয় থেকে বিশেষ সংবর্ধনা দেয়া হয়েছে। প্রতিষ্ঠানের এডহক কমিটির সভাপতি এডভোকেট এ.এস.এম ইলিয়াস হাওলাদার অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ সভাপতি এডভোকেট ওয়াহিদ উদ্দিন চৌধুরী। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রওশন জামিল শিপু, পৌর বিএনপি সদস্য সচিব মনছুর আহমেদ, জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি খালেদ মোহাম্মদ কিরন ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লিটন দেবনাথ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিজানুর রহমান শামীম। অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক- শিক্ষার্থীসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  পত্নীতলায় থানা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে "দৈনিক আজকের জনবাণী" প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক শাখাওয়াত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন নবম শ্রেনির শিক্ষার্থী সুমাইতা রহমান, গীতা পাঠ করেন নবম শ্রেনীর শিক্ষার্থী অন্বেষা দেবনাথ, অনুষ্ঠানে এসএসসি ২০২৬ সনে এ+ প্রাপ্ত শিক্ষার্থী শোভা দত্ত বনিক, অথৈই রানী সাহা ও তৃষ্ণা সুরকে ভালো ফলাফল জন্য পুরস্কৃত করে সংবর্ধনা দেয়া হয়। এছাড়া ষষ্ঠ শ্রেনিতে ট্যালেন্ট পুলে বৃত্তি প্রাপ্ত জান্নাতুল মাওয়া মাহী, জায়মু ইসলাম ওহী, জান্নাতুল মাওয়া তাসনিম ও সাধারন গ্রেডে বৃত্তি পাওয়া সাবিহা ইসলাম আরফা, ফারজানা আক্তার, সুজানা তাসবিকেও ভালো ফলাফল করার জন্য সংবর্ধনা দেয়া হয়েছে। অনুষ্ঠান শেষে সবাইকে নাস্তা দেয়া হয়।

আরও পড়ুনঃ  বাগাতিপাড়ায় মসজিদের ওযুখানায় স্যানিটারি মিস্ত্রির আ ত্ম হ ত্যা

অনুষ্ঠানে বক্তারা বলেন, তোমাদের এই অর্জন স্কুলের, শিক্ষকদের, এমনকি তোমাদের পরিবারেরও। কিন্তু সবচেয়ে বড় সত্য হলো– এই অর্জনের মূল কারিগর তোমরা নিজেরা। আমরা কেবল দিকনির্দেশনা দিতে পারি, পথ দেখাতে পারি। কিন্তু হাঁটা তো তোমাদেরই কাজ ছিল। তোমাদের প্রতিদিনের পরিশ্রম, সময়মতো ক্লাসে আসা, প্রশ্ন করা, ভুল করা আর সেগুলো থেকে শেখা—সবকিছু আজ একত্রে এই মঞ্চে নিয়ে এসেছে। এই সংবর্ধনা অনুষ্ঠান তোমাদের জন্য শুধু পুরস্কার নয়, এটা একটি প্রমাণ— তোমরা পারো, এবং ভবিষ্যতেও পারবে। জীবনের পথে সামনে আরও অনেক চ্যালেঞ্জ আসবে, অনেক সুযোগ আসবে— যেখানে এই শেখার অভ্যাস, এই পরিশ্রমের মানসিকতা তোমাদের শক্তি হয়ে পাশে থাকবে। তোমাদের প্রতি অনুরোধ থাকবে—এই অর্জন যেন তোমাদের গন্তব্য না হয়, বরং আরও বড় স্বপ্নের শুরু হয়। আর এই স্বপ্নে যেন থাকে দায়িত্ববোধ, মানবিকতা এবং দেশপ্রেম। তোমাদের এই সাফল্যে আমরা আনন্দিত। তোমরা এগিয়ে যাও-।

আরও পড়ুনঃ  মোবাইল কোর্টের প্রতিবাদে কুলাউড়ায় সিএনজি শ্রমিকদের সড়ক অবরোধ