Dhaka ০৪:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সাতকানিয়ায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত, ১আসামী গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে যুব সমাজকে মাদকমুক্ত রাখতে ফুটবল উপহার দিল মানব ও সমাজ কল্যাণ ক্লাব ৩৯ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডে দুঃস্থদের মাঝে কুরবানির গোস্ত বিতরণ কাহালুতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ ঈদ উপলক্ষ্যে সম্প্রীতির চিলমারী এর টি-২০ ক্রিকেট টূর্নামেন্ট অনুষ্ঠিত নোয়াপাড়া মিনি ফুচকা পার্কে দর্শনার্থীদের উপচে পড়া ভীড়! শুভাঢ্যা ইউনিয়নে দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা অভিযান ডোনাল্ড ট্রাম্পকে দেখতে ঈদের দ্বিতীয় দিনেও দর্শনার্থীদের ঢল কক্সবাজার ঈদের আনন্দ উপভোগ করতে , বাড়ছে পর্যটকের ভিড় চকরিয়ায় বিদ্যুৎ কেন্দ্রের অফিসে লুটপাট মামলার এজাহারভুক্ত আসামী গ্রেফতার

র‌্যাবের অভিযানে গোবিন্দগঞ্জে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

আব্দুর রাজ্জাক সরকার ,স্টাপ রিপোর্টার

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ধর্ষন মামলার প্রধান আসামি আল আমিন(২৪) নামে এক যুবক কে ঢাকা জেলার আশুলিয়া থেকে গ্রেফতার করে র‌্যাব। আজ(২৫ মে)সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাবের মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালের ডিসেম্বর মাসের ১৫ তারিখে আল আমিনের সাথে এক তরুণীর ইসলামি শরিয়াহ মোতাবেক বিয়ে হয়। বিয়ের পর থেকে ওই গৃহবধূ কে যৌতুকের দাবিতে নির্মম ভাবে শারীরিক ও মানসিক নির্যাতন চালাতে থাকে। এমন অবস্থায় পরের বছর ২০২৫ সালের ১০ অক্টোবর আল আমিন তার স্ত্রী কে একতরফা তালাক দেয়।

আরও পড়ুনঃ  সরিষাবাড়িতে বজ্রপাতে, মুদির দোকানে আগুন

তালাকের পরে আবার নতুন করে বিয়ের প্রলোভন দেখিয়ে আল- আমিন তার খালার বাসায় নিয়ে গিয়ে তালাক দেওয়া স্ত্রী কে জোর পুর্বক ধর্ষন করে। পরে ওই ধর্ষনের শিকার ওই নারী সাবেক স্বামী আল- আমিন কে বিয়ের জন্য চাপ দেয়। আল- আমিন বিয়ে করতে অস্বীকার করলে ভুক্তভোগী ওই নারী চলতি বছরের ৫ মে গোবিন্দগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। যার মামলা নং. ০৯।

আরও পড়ুনঃ  ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন ধামইরহাটের কামাররা

গ্রেফতার এড়াতে আসামিরা গা ঢাঁকা দেয়। ধর্ষন মামলার প্রধান আসামি আল- আমিন ঢাকা জেলার আশুলিয়া থানার কাঠগড়া এলাকা আত্মগোপনে আছে এমন তথ্যের ভিত্তিতে রবিবার বিকেলে র‌্যাব -১৩, সিপিসি-৩ এর গাইবান্ধা ক্যাম্প ও র‌্যাব-৪, সিপিসি-২, ঢাকার সাভার নবীনগর ক্যাম্পের সদস্যরা যৌথ অভিযান চালায়।

আরও পড়ুনঃ  নোয়াপাড়া মিনি ফুচকা পার্কে দর্শনার্থীদের উপচে পড়া ভীড়!

অভিযান চালিয়ে আশুলিয়া বাজার এলাকা থেকে এজাহারনামীয় প্রধান আসামি আল- আমিন কে গ্রেফতার করে। গ্রেফতার আল- আমিন গোবিন্দগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রামের মো. শাহজাহান আলীর ছেলে।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আসামি কে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। প্রতিটি ধর্ষণ, অপহরণ, হত্যাসহ সকল অপরাধ প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য দৃঢ়প্রত্যয়ের সাথে কাজ করছে এবং চলমান এই অভিযান অব্যাহত থাকবে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়।

Tag :
জনপ্রিয় পোস্ট

সাতকানিয়ায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত, ১আসামী গ্রেপ্তার

র‌্যাবের অভিযানে গোবিন্দগঞ্জে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

আপডেটের সময়: ১২:৩৩:১৬ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬

আব্দুর রাজ্জাক সরকার ,স্টাপ রিপোর্টার

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ধর্ষন মামলার প্রধান আসামি আল আমিন(২৪) নামে এক যুবক কে ঢাকা জেলার আশুলিয়া থেকে গ্রেফতার করে র‌্যাব। আজ(২৫ মে)সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাবের মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালের ডিসেম্বর মাসের ১৫ তারিখে আল আমিনের সাথে এক তরুণীর ইসলামি শরিয়াহ মোতাবেক বিয়ে হয়। বিয়ের পর থেকে ওই গৃহবধূ কে যৌতুকের দাবিতে নির্মম ভাবে শারীরিক ও মানসিক নির্যাতন চালাতে থাকে। এমন অবস্থায় পরের বছর ২০২৫ সালের ১০ অক্টোবর আল আমিন তার স্ত্রী কে একতরফা তালাক দেয়।

আরও পড়ুনঃ  নাচোলে দুস্থদের মাঝে ঈদ উপহার ও অর্থ বিতরণ করলেন এমপি মিজানুর রহমান

তালাকের পরে আবার নতুন করে বিয়ের প্রলোভন দেখিয়ে আল- আমিন তার খালার বাসায় নিয়ে গিয়ে তালাক দেওয়া স্ত্রী কে জোর পুর্বক ধর্ষন করে। পরে ওই ধর্ষনের শিকার ওই নারী সাবেক স্বামী আল- আমিন কে বিয়ের জন্য চাপ দেয়। আল- আমিন বিয়ে করতে অস্বীকার করলে ভুক্তভোগী ওই নারী চলতি বছরের ৫ মে গোবিন্দগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। যার মামলা নং. ০৯।

আরও পড়ুনঃ  নোয়াপাড়া মিনি ফুচকা পার্কে দর্শনার্থীদের উপচে পড়া ভীড়!

গ্রেফতার এড়াতে আসামিরা গা ঢাঁকা দেয়। ধর্ষন মামলার প্রধান আসামি আল- আমিন ঢাকা জেলার আশুলিয়া থানার কাঠগড়া এলাকা আত্মগোপনে আছে এমন তথ্যের ভিত্তিতে রবিবার বিকেলে র‌্যাব -১৩, সিপিসি-৩ এর গাইবান্ধা ক্যাম্প ও র‌্যাব-৪, সিপিসি-২, ঢাকার সাভার নবীনগর ক্যাম্পের সদস্যরা যৌথ অভিযান চালায়।

আরও পড়ুনঃ  রাজশাহী শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহে প্রধান জামাত