Dhaka ০৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আন্তঃ স্কুল ফুটবল দলের প্রাকটিস জার্সি উন্মোচন ও বুট-মোজা বিতরণ কর্মসূচি হাওর পাড়ের শিক্ষার্থীদের কথা বললেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শিক্ষা প্রতিষ্ঠান ও বাসাবাড়িতে মাদকবিরোধী সচেতনতামূলক অভিযান পরিবেশ সুরক্ষায় সাড়ে ১০ হাজার চারা বিতরণ ডা. আসিফুল হকের গাজীপুর দালাল চক্রের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সেবা প্রার্থীদের হয়রানি শুভ আষাঢ়ী পূর্ণিমা উদযাপন ও প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট প্রদান ঈশ্বরদীতে মাদকের প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে জখম কক্সবাজারে ট্রাক-সিএনজির সংঘর্ষে নিহত ৩ ধামইরহাটে পাষণ্ড স্বামীর হাতে স্ত্রী খুন, স্বামী আটক সংকটে মুমূর্ষু হাসপাতাল পাবনা মানসিক হাসপাতালের

রংপুর কোতয়ালী থানার অভিযানে চোরচক্রের তিন সদস্য ধরা

মোঃ মনিরুজ্জামান ব্যুরো চিফ ,রংপুর বিভাগ: রংপুর মহানগরীর কোতয়ালী থানা এলাকায় চুরি হওয়া বিভিন্ন মালামাল উদ্ধার এবং ৩ জন চোরকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ মে সকাল সাড়ে ১১টার দিকে বেতপট্টি মোড় এলাকায় আর এ এম স্যানিটারি দোকানের সামনে মোটরসাইকেলের সঙ্গে রাখা বৈদ্যুতিক মালামাল চুরি হয়। ভুক্তভোগী মোঃ রঞ্জু আহমেদ কোতয়ালী থানায় এ ঘটনায় মামলা দায়ের করেন। মামলার তদন্তে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে এজাহারভুক্ত আসামী মোঃ আরিফ হোসেনকে শনাক্ত করা হয়। পরে উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) এর নির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালী জোন) এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে অভিযান চালিয়ে আরিফ হোসেনকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুনঃ  কুলাউড়ায় কাজ শেষে ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিল প্রশাসন

পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে চোরাই মালামাল উদ্ধার করা হয় এবং আরও দুই আসামী মোঃ শহিদুল ইসলাম ও মোঃ লিটন মিয়াকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে বৈদ্যুতিক তার, এমসিসিবি, এমসিবি, ক্যাবল লাক্স, নাটবল্টু, ট্যাপসহ বিভিন্ন সামগ্রী। উদ্ধার হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ৪৫ হাজার টাকা। গ্রেফতারকৃত আসামীদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া কোতয়ালী থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানানো হয়।

আরও পড়ুনঃ  মৃত্যুফাঁদে পরিণত থানারহাট-বাংলাবাজার সড়ক: দ্রুত স্থায়ী সংস্কারের দাবিতে মানববন্ধন
Tag :
জনপ্রিয় পোস্ট

আন্তঃ স্কুল ফুটবল দলের প্রাকটিস জার্সি উন্মোচন ও বুট-মোজা বিতরণ কর্মসূচি

রংপুর কোতয়ালী থানার অভিযানে চোরচক্রের তিন সদস্য ধরা

আপডেটের সময়: ০৬:৫১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬

মোঃ মনিরুজ্জামান ব্যুরো চিফ ,রংপুর বিভাগ: রংপুর মহানগরীর কোতয়ালী থানা এলাকায় চুরি হওয়া বিভিন্ন মালামাল উদ্ধার এবং ৩ জন চোরকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ মে সকাল সাড়ে ১১টার দিকে বেতপট্টি মোড় এলাকায় আর এ এম স্যানিটারি দোকানের সামনে মোটরসাইকেলের সঙ্গে রাখা বৈদ্যুতিক মালামাল চুরি হয়। ভুক্তভোগী মোঃ রঞ্জু আহমেদ কোতয়ালী থানায় এ ঘটনায় মামলা দায়ের করেন। মামলার তদন্তে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে এজাহারভুক্ত আসামী মোঃ আরিফ হোসেনকে শনাক্ত করা হয়। পরে উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) এর নির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালী জোন) এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে অভিযান চালিয়ে আরিফ হোসেনকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুনঃ  উত্তরাঞ্চলের উন্নয়ন নিয়ে বগুড়ায় বড় বার্তা পাঁচ জেলার সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত পরিকল্পনার তাগিদ, উঠল বগুড়া বিভাগ গঠনের দাবিও

পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে চোরাই মালামাল উদ্ধার করা হয় এবং আরও দুই আসামী মোঃ শহিদুল ইসলাম ও মোঃ লিটন মিয়াকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে বৈদ্যুতিক তার, এমসিসিবি, এমসিবি, ক্যাবল লাক্স, নাটবল্টু, ট্যাপসহ বিভিন্ন সামগ্রী। উদ্ধার হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ৪৫ হাজার টাকা। গ্রেফতারকৃত আসামীদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া কোতয়ালী থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানানো হয়।

আরও পড়ুনঃ  ঈদগাঁও বাজারে সবজির তিনগুণ দাম, মাছেও নেই স্বস্তি: বিপাকে নিম্ন ও মধ্যবিত্তরা