Dhaka ০৩:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভাঙ্গায় মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন চট্টগ্রাম মাদরাসা স্কলারশিপ’র মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান, শিক্ষার মানোন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান ভরা মৌসুমে আমে জমজমাট পত্নীতলা বিভিন্ন হাট, দাম নিয়ে চাষীদের আক্ষেপ লোহাগাড়ায় তোলপাড় এমপি শাহজাহানকে ‘গুলি’র অডিও ফাঁস প্রবীণ সাংবাদিক মাওলানা মোজাহেরুল কাদের ফারুকীর মমতাময়ী “মা” মোহছেনা খাতুন’র ইন্তেকাল পলাশবাড়ীতে ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন, লক্ষ্য পুষ্টি নিরাপত্তা ও অর্থনৈতিক সমৃদ্ধি অবর্ণনীয় দুর্ভোগে চন্দ্রগঞ্জের বসুদুহিতা গ্রাম: ভাঙ্গা ব্রিজ আর কর্দমাক্ত রাস্তায় থমকেছে জীবনযাত্রা লোহাগাড়ায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি আটক চকরিয়ার বরইতলীর কৃতি সন্তান সাইফুল্লাহ আবির সেনাবাহিনীতে লেফটেন্যান্ট হিসেবে কমিশন লাভ

মৌচাকে সরকারি বনভূমি দখল করে কারখানা নির্মাণের অভিযোগ, তদন্তের দাবি

‎এস কে শুভ, স্টাফ রিপোর্টার গাজীপুর
‎‎গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভান্নারা-মৌচাক এলাকায় সরকারি বনভূমি দখল করে একটি কারখানার নির্মাণকাজ চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, অ্যালিব কম্পোজিট লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান বন বিভাগের জমিতে অবকাঠামো নির্মাণ করছে।

‎অভিযোগে বলা হয়, দীর্ঘদিন ধরে সরকারি বনভূমির একটি অংশ দখল করে সেখানে কারখানার বিভিন্ন স্থাপনা নির্মাণের কাজ চলছে। ‎ এ ঘটনায় সংশ্লিষ্ট কিছু কর্মকর্তার ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। তাদের অভিযোগ, মৌচাক বিট অফিসের কিছু কর্মকর্তার সহযোগিতায় এ নির্মাণকাজ পরিচালিত হচ্ছে।

‎স্থানীয় সচেতন মহল জানায়, বনভূমি দখল ও পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ড অব্যাহত থাকলে এলাকার পরিবেশগত ভারসাম্য হুমকির মুখে পড়বে। ‎ তারা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বন বিভাগ ও জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

‎এ বিষয়ে প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ ও মৌচাক বিট কর্মকর্তার বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। ‎ তবে অভিযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয়রা। ‎সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও বক্তব্য পাওয়া গেলে এ বিষয়ে পরবর্তী সংবাদ প্রকাশ করা হবে।

আরও পড়ুনঃ  হোসেনপুরে ব্র্যাকের বিনামূল্যে মুরগির বাচ্চা বিতরণ, স্বাবলম্বী হবেন প্রান্তিক নারীরা
Tag :
জনপ্রিয় পোস্ট

ভাঙ্গায় মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মৌচাকে সরকারি বনভূমি দখল করে কারখানা নির্মাণের অভিযোগ, তদন্তের দাবি

আপডেটের সময়: ১১:১৭:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

‎এস কে শুভ, স্টাফ রিপোর্টার গাজীপুর
‎‎গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভান্নারা-মৌচাক এলাকায় সরকারি বনভূমি দখল করে একটি কারখানার নির্মাণকাজ চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, অ্যালিব কম্পোজিট লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান বন বিভাগের জমিতে অবকাঠামো নির্মাণ করছে।

‎অভিযোগে বলা হয়, দীর্ঘদিন ধরে সরকারি বনভূমির একটি অংশ দখল করে সেখানে কারখানার বিভিন্ন স্থাপনা নির্মাণের কাজ চলছে। ‎ এ ঘটনায় সংশ্লিষ্ট কিছু কর্মকর্তার ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। তাদের অভিযোগ, মৌচাক বিট অফিসের কিছু কর্মকর্তার সহযোগিতায় এ নির্মাণকাজ পরিচালিত হচ্ছে।

‎স্থানীয় সচেতন মহল জানায়, বনভূমি দখল ও পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ড অব্যাহত থাকলে এলাকার পরিবেশগত ভারসাম্য হুমকির মুখে পড়বে। ‎ তারা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বন বিভাগ ও জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

‎এ বিষয়ে প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ ও মৌচাক বিট কর্মকর্তার বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। ‎ তবে অভিযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয়রা। ‎সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও বক্তব্য পাওয়া গেলে এ বিষয়ে পরবর্তী সংবাদ প্রকাশ করা হবে।

আরও পড়ুনঃ  ঠাকুরগাঁওয়ে বিএসএফের পুশইন ঠেকাতে রাতভর সীমান্ত পাহারায় বিজিবি ও গ্রামবাসী