Dhaka ০৮:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভাটারা থানার স্বেচ্ছাসেবক দলের নেতা শাহিন গ্রেপ্তার নগরকান্দায় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রায় উদযাপিত জন্মাষ্টমী শরতের বিকেলে ব্যস্ত ধুনটের সোনাহাটা বাজার কুলিয়ারচরের গোবরিয়া আব্দুল্লাহপুর ইউপি নির্বাচনে আলোচনার শীর্ষে আলমগীর হোসেন পানছড়িতে “ওয়াদুদ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬” উদ্বোধন পানছড়িতে জেলা পরিষদ সদস্য রুমেল মারমাকে সংবর্ধনা লংমার্চকে স্বাগত জানিয়ে গণমিছিল করেছে দক্ষিণ হালিশহর ওয়ার্ড জামায়াতে ইসলামী নাটোর বারনই নদীতে আচমকা ভেসে উঠছে বিপুল মাছ: বিষ নাকি গ্যাস ৫ দিন পর খুলছে হিলি স্থলবন্দর দীঘিনালায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমী উদযাপিত

মোংলায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ মিছিল ও মটর শোভাযাত্রা

শেখ রাফসান মোংলা প্রতিনিধিঃ বাগেরহাটের মোংলায় জাতীয় ফুটবল দল ব্রাজিলের সমর্থকদের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ব্রাজিল সমর্থকদের এমন আনন্দমুখর আয়োজন উপভোগ করেন শহরের ফুটবলপ্রেমীরা। শুক্রবার (১৯ জুন) বিকাল সাড়ে ৫টায় উপজেলার একঝাঁক ফুটবলপ্রেমী যুবকের উদ্যোগে এই উৎসবমুখর মিছিলের আয়োজন করা হয়। পৌর মার্কেট চত্বর থেকে শুরু হওয়া মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারো পৌর মার্কেট চত্বরে ফিরে আসেন। এসময় এক উৎসবের আমেজ তৈরি করে। এসময় ব্রাজিলের জার্সি গায়ে সমর্থকরা বিভিন্ন স্লোগান দিয়ে উল্লাস করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে শহরের পৌর মার্কেট প্রাঙ্গণে জড়ো হন ব্রাজিল সমর্থকেরা। সবার পরনে ছিল হলুদ এবং নীল জার্সি, সঙ্গে ব্রাজিলের পতাকা। এরপর ব্রাজিলের বিশালাকার ও বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে মিছিল বের হয়। পুরো আয়োজনে ব্রাজিলের পক্ষে স্লোগান দিয়ে সমর্থকেরা আনন্দ উল্লাসে মেতে ওঠেন। শোভাযাত্রাটি প্রায় আধা ঘণ্টা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারো পৌর মার্কেট চত্বরে আসেন ব্রাজিল সমর্থকেরা। মিছিলে অংশ নেওয়া শতাধিক সমর্থক ব্রাজিলের ঐতিহ্যবাহী জার্সি গায়ে জড়িয়ে প্রিয় দলের পক্ষে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

আরও পড়ুনঃ  টঙ্গীর কুখ্যাত মাদক স্পট ‘হাজির মাজার বস্তি’ গুঁড়িয়ে দিল রাজউক

সমর্থকদের এই আনন্দ-উল্লাস দেখেন উৎসুক জনতা। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে ব্রাজিল সমর্থকরা জানান, আমরা ফুটবল ভালোবাসি। ফুটবল শুধু খেলা নয়, এটি আবেগেরও নাম। ফুটবল কিংবদন্তিদের দেশ ব্রাজিলের প্রতি গভীর ভালোবাসা থেকে তারা এই আয়োজন করেছেন। দূর-দূরান্ত থেকে এসে এই আনন্দ মিছিলে যোগ দিয়েছেন সমর্থকরা। আমরা সবার মধ্যেই উৎসবে রং ছড়িয়ে দিতে চাই। তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, অতীতের গৌরবময় রেকর্ডের মতো এবারও ব্রাজিল বিশ্বকাপে দুর্দান্ত সাফল্য অর্জন করবে এবং হেক্সা (ষষ্ঠ বিশ্বকাপ) মিশন সফল করে বিশ্বমঞ্চে নিজেদের সামর্থ্যের প্রমাণ দেবে। সকলে প্রিয় দলের প্রতি শুভকামনা জানিয়ে বিশ্বকাপে ব্রাজিলের ট্রফি জয়ের আশা ব্যক্ত করেন। স্থানীয়রা বলেন, বিশ্বকাপ ফুটবল ঘিরে সবার মধ্যে যে আনন্দ-উল্লাস আমরা দেখি, সেটি ইতিবাচক। বিশেষ করে তরুণেরা যেভাবে নিজেদের আবেগ ও সমর্থন প্রকাশ করেন, তা সমাজে সৌহার্দ্য-সম্প্রীতি বাড়ায়। উল্লেখ্য, এই খেলাটি উত্তর আমেরিকার তিনটি দেশ কানাডা, মেক্সিকো ও মার্কিন যুক্তরাষ্ট্র ১৬টি শহর যৌথভাবে আয়োজন করেছে। এবারের আয়োজনে ৪৮টি দল অংশ নিয়েছে। যার মধ্যে ব্রাজিল অন্যতম। গত ১১ জুন থেকে শুরু হওয়া ফিফা ওয়াল্ড কাপ চলবে ১৯ জুলাই পর্যন্ত।

আরও পড়ুনঃ  রাঙ্গুনিয়ায় গাবতল ব্রিজের নিচে ইট-পাথরের স্তূপ, বাড়ছে ভাঙন আতঙ্ক
Tag :
জনপ্রিয় পোস্ট

ভাটারা থানার স্বেচ্ছাসেবক দলের নেতা শাহিন গ্রেপ্তার

মোংলায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ মিছিল ও মটর শোভাযাত্রা

আপডেটের সময়: ০৮:৪১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬

শেখ রাফসান মোংলা প্রতিনিধিঃ বাগেরহাটের মোংলায় জাতীয় ফুটবল দল ব্রাজিলের সমর্থকদের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ব্রাজিল সমর্থকদের এমন আনন্দমুখর আয়োজন উপভোগ করেন শহরের ফুটবলপ্রেমীরা। শুক্রবার (১৯ জুন) বিকাল সাড়ে ৫টায় উপজেলার একঝাঁক ফুটবলপ্রেমী যুবকের উদ্যোগে এই উৎসবমুখর মিছিলের আয়োজন করা হয়। পৌর মার্কেট চত্বর থেকে শুরু হওয়া মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারো পৌর মার্কেট চত্বরে ফিরে আসেন। এসময় এক উৎসবের আমেজ তৈরি করে। এসময় ব্রাজিলের জার্সি গায়ে সমর্থকরা বিভিন্ন স্লোগান দিয়ে উল্লাস করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে শহরের পৌর মার্কেট প্রাঙ্গণে জড়ো হন ব্রাজিল সমর্থকেরা। সবার পরনে ছিল হলুদ এবং নীল জার্সি, সঙ্গে ব্রাজিলের পতাকা। এরপর ব্রাজিলের বিশালাকার ও বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে মিছিল বের হয়। পুরো আয়োজনে ব্রাজিলের পক্ষে স্লোগান দিয়ে সমর্থকেরা আনন্দ উল্লাসে মেতে ওঠেন। শোভাযাত্রাটি প্রায় আধা ঘণ্টা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারো পৌর মার্কেট চত্বরে আসেন ব্রাজিল সমর্থকেরা। মিছিলে অংশ নেওয়া শতাধিক সমর্থক ব্রাজিলের ঐতিহ্যবাহী জার্সি গায়ে জড়িয়ে প্রিয় দলের পক্ষে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

আরও পড়ুনঃ  আমরা ফটোসেশনের রাজনীতি করি না: পানিসম্পদমন্ত্রী

সমর্থকদের এই আনন্দ-উল্লাস দেখেন উৎসুক জনতা। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে ব্রাজিল সমর্থকরা জানান, আমরা ফুটবল ভালোবাসি। ফুটবল শুধু খেলা নয়, এটি আবেগেরও নাম। ফুটবল কিংবদন্তিদের দেশ ব্রাজিলের প্রতি গভীর ভালোবাসা থেকে তারা এই আয়োজন করেছেন। দূর-দূরান্ত থেকে এসে এই আনন্দ মিছিলে যোগ দিয়েছেন সমর্থকরা। আমরা সবার মধ্যেই উৎসবে রং ছড়িয়ে দিতে চাই। তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, অতীতের গৌরবময় রেকর্ডের মতো এবারও ব্রাজিল বিশ্বকাপে দুর্দান্ত সাফল্য অর্জন করবে এবং হেক্সা (ষষ্ঠ বিশ্বকাপ) মিশন সফল করে বিশ্বমঞ্চে নিজেদের সামর্থ্যের প্রমাণ দেবে। সকলে প্রিয় দলের প্রতি শুভকামনা জানিয়ে বিশ্বকাপে ব্রাজিলের ট্রফি জয়ের আশা ব্যক্ত করেন। স্থানীয়রা বলেন, বিশ্বকাপ ফুটবল ঘিরে সবার মধ্যে যে আনন্দ-উল্লাস আমরা দেখি, সেটি ইতিবাচক। বিশেষ করে তরুণেরা যেভাবে নিজেদের আবেগ ও সমর্থন প্রকাশ করেন, তা সমাজে সৌহার্দ্য-সম্প্রীতি বাড়ায়। উল্লেখ্য, এই খেলাটি উত্তর আমেরিকার তিনটি দেশ কানাডা, মেক্সিকো ও মার্কিন যুক্তরাষ্ট্র ১৬টি শহর যৌথভাবে আয়োজন করেছে। এবারের আয়োজনে ৪৮টি দল অংশ নিয়েছে। যার মধ্যে ব্রাজিল অন্যতম। গত ১১ জুন থেকে শুরু হওয়া ফিফা ওয়াল্ড কাপ চলবে ১৯ জুলাই পর্যন্ত।

আরও পড়ুনঃ  নগরকান্দায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত অন্তত ১৫-১৬ জন