Dhaka ১২:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় আহত দুই ভোলায় শব্দদূষণবিরোধী মোবাইল কোর্ট, ৩ যানবাহনকে জরিমানা নজিপুর বাসস্ট্যান্ডে গণস্বাক্ষর কর্মসূচি, জনসমর্থন আদায়ে জামায়াতে ইসলামী দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান -২০২৬” এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি: প্রধানমন্ত্রী অপহরণ মামলার পর সাংবাদিক ও তার ভাইকে হত্যার হুমকির অভিযোগ শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান কোদাল-ফগার-ঢোল হাতে ডেঙ্গু ঠেকাতে মাঠে এমপি মোশারফ হোসেন নদীর পাড় ধসে নিখোঁজ বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার কাউনিয়ায় ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচি ও পরিচ্ছন্নতা অভিযান

মেঘনা নদীর তীর ধসে নিখোঁজ দুই বন্ধুর একজনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ১ জন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:৫৯:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • ৫৪ সময় দেখুন

মোঃ শরিফ হোসেন,ভোলা, জেলা প্রতিনিধি: ভোলায় মেঘনা নদীর তীর ধসে নিখোঁজ দুই বন্ধুর মধ্যে মো. রাকিব (২৭) নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ঘটনার দুই দিন পরও নিখোঁজ রয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মো. আমজাদ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে লক্ষ্মীপুরের রামগতি উপজেলা সংলগ্ন মেঘনা নদী থেকে রাকিবের মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে নিশ্চিত করেন ভোলার ইলিশা নৌথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান। পুলিশ জানায়, মেঘনা নদীতে মাছ ধরার সময় জেলেরা একটি মরদেহ ভাসতে দেখে নৌপুলিশকে খবর দেন। পরে নৌপুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। খবর পেয়ে স্বজনরা রামগতি গিয়ে মরদেহটি নিখোঁজ রাকিবের বলে শনাক্ত করেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুনঃ  সোনামুখী ইউনিয়ন ভূমি অফিসে চলে রাতের আঁধারে দেখার যেন কেউ নাই

নিহত রাকিব ভোলার শিবপুর ইউনিয়নের শান্তিরহাট বাজারসংলগ্ন সর্দার বাড়ির বাসিন্দা বাবুলের ছেলে। এর আগে বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ভোলার শিবপুর ইউনিয়নের শান্তিরহাট এলাকায় মেঘনা নদীর তীর ধসে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় আমজাদ, রাকিব, ফাহিম ও শাওনসহ পাঁচ বন্ধু মেঘনা নদীর তীরে বসে আড্ডা দিচ্ছিলেন। একপর্যায়ে নদীতীর রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের স্থাপন করা জিওব্যাগসহ তীরের একটি অংশ হঠাৎ ধসে নদীতে পড়ে যায়। এতে পাঁচজনই খরস্রোতা মেঘনা নদীতে পড়ে যান। তাদের মধ্যে তিনজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও আমজাদ ও রাকিব নদীতে নিখোঁজ হন। তীরে ওঠা তিন বন্ধু চিৎকার করলে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে নিখোঁজ দুজনকে উদ্ধারের চেষ্টা করেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় আহত দুই

পরে খবর পেয়ে ভোলা সদর উপজেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, সদর মডেল থানা পুলিশ ও নৌপুলিশের সমন্বয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়। দীর্ঘ সময় অভিযান চালিয়েও আমজাদ ও রাকিবের কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। অবশেষে শুক্রবার সকালে লক্ষ্মীপুরের রামগতি উপজেলা সংলগ্ন মেঘনা নদী থেকে রাকিবের মরদেহ উদ্ধার করা হয়। তবে এখনো নিখোঁজ রয়েছেন বিজিবি সদস্য মো. আমজাদ। তাকে উদ্ধারে সংশ্লিষ্ট বাহিনীগুলোর অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  ফটিকছড়িতে সর্তা নদীতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান: ৩ ড্রেজার বিনষ্ট, ২০ হাজার ঘনফুট বালু জব্দ
Tag :
জনপ্রিয় পোস্ট

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় আহত দুই

মেঘনা নদীর তীর ধসে নিখোঁজ দুই বন্ধুর একজনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ১ জন

আপডেটের সময়: ০৭:৫৯:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মোঃ শরিফ হোসেন,ভোলা, জেলা প্রতিনিধি: ভোলায় মেঘনা নদীর তীর ধসে নিখোঁজ দুই বন্ধুর মধ্যে মো. রাকিব (২৭) নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ঘটনার দুই দিন পরও নিখোঁজ রয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মো. আমজাদ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে লক্ষ্মীপুরের রামগতি উপজেলা সংলগ্ন মেঘনা নদী থেকে রাকিবের মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে নিশ্চিত করেন ভোলার ইলিশা নৌথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান। পুলিশ জানায়, মেঘনা নদীতে মাছ ধরার সময় জেলেরা একটি মরদেহ ভাসতে দেখে নৌপুলিশকে খবর দেন। পরে নৌপুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। খবর পেয়ে স্বজনরা রামগতি গিয়ে মরদেহটি নিখোঁজ রাকিবের বলে শনাক্ত করেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুনঃ  বিপুল অস্ত্রশস্ত্রসহ সুন্দরবনের ‘নানা ভাই বাহিনীর’ আত্মসমর্পণ

নিহত রাকিব ভোলার শিবপুর ইউনিয়নের শান্তিরহাট বাজারসংলগ্ন সর্দার বাড়ির বাসিন্দা বাবুলের ছেলে। এর আগে বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ভোলার শিবপুর ইউনিয়নের শান্তিরহাট এলাকায় মেঘনা নদীর তীর ধসে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় আমজাদ, রাকিব, ফাহিম ও শাওনসহ পাঁচ বন্ধু মেঘনা নদীর তীরে বসে আড্ডা দিচ্ছিলেন। একপর্যায়ে নদীতীর রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের স্থাপন করা জিওব্যাগসহ তীরের একটি অংশ হঠাৎ ধসে নদীতে পড়ে যায়। এতে পাঁচজনই খরস্রোতা মেঘনা নদীতে পড়ে যান। তাদের মধ্যে তিনজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও আমজাদ ও রাকিব নদীতে নিখোঁজ হন। তীরে ওঠা তিন বন্ধু চিৎকার করলে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে নিখোঁজ দুজনকে উদ্ধারের চেষ্টা করেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  লালপুরে ১১ পিস ইয়াবাসহ গ্রেফতার ১: মামলা দায়ের

পরে খবর পেয়ে ভোলা সদর উপজেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, সদর মডেল থানা পুলিশ ও নৌপুলিশের সমন্বয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়। দীর্ঘ সময় অভিযান চালিয়েও আমজাদ ও রাকিবের কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। অবশেষে শুক্রবার সকালে লক্ষ্মীপুরের রামগতি উপজেলা সংলগ্ন মেঘনা নদী থেকে রাকিবের মরদেহ উদ্ধার করা হয়। তবে এখনো নিখোঁজ রয়েছেন বিজিবি সদস্য মো. আমজাদ। তাকে উদ্ধারে সংশ্লিষ্ট বাহিনীগুলোর অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  নজিপুরে কার-মাইক্রো চলাচল বন্ধ, দুর্ভোগের সাধারণ মানুষ