
জাহাঙ্গীর আলম প্রতিনিধি মির্জাপুর টাংগাইল: টাংগাইল মির্জাপুরে মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজ ও শিক্ষার্থীদের রক্ষা এবং একটি সুন্দর সুস্হ মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে হাটুভাঙ্গা সূর্য তরুণ যুব সংঘের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত। ২২শে আগস্ট রোজ শনিবার এম আর আইডিয়াল কিন্ডারগার্টেন মাঠে অনুষ্ঠিত এই মাদকবিরোধী সমাবেশ ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন খলিলুর রহমান ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ ফাইজুল ইসলাম তারা। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন মির্জাপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন খান,আজগানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আব্দুল কাদের সিকদার,আজগানা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল গণি বোখারী,বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক কবির সিকদার, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার শামছুল আলম মোল্লা সহ স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকার সকল পর্যায়ের জনসাধারণ
বক্তারা শিক্ষার্থীদের মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান। বিশেষ করে শিক্ষার্থীরা যেন সন্ধ্যার পর অপ্রয়োজনে বাজারে ঘোরাফেরা না করে, সেদিকে পরিবারকে নজর রাখার পরামর্শ দেন।
প্রতিবেদকের নাম 


















