Dhaka ০২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাউফল ছালেহিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি মনোনীত হলেন ডাঃ মুহাম্মদ মাহমুদ হাসান খান ফরিদপুরে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে পূজা উদযাপন ফ্রন্টের আলোচনা সভা ও মঙ্গল ‌ শোভাযাত্রা নারায়ণগঞ্জে ট্রাক চাপায় নারী পোশাকশ্রমিকের করুণ মৃত্যুতে উত্তাল শ্রমিক সংগঠন ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে ফরিদপুরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের শোভাযাত্রা সীমানা পেরিয়ে নতুন ইতিহাস: হাতিরঝিলে অনুষ্ঠিত হলো দেশের প্রথম নৈশকালীন আলট্রা ম্যারাথন। দোয়ার মাহফিলের নামে ডেকে নিয়ে ভিডিও ধারণ, মাদরাসা শিক্ষককে ব্ল্যাকমেইলিং বধির বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে বগুড়ায় দুর্ঘটনায় প্রতিমন্ত্রীর গাড়ি, আহত প্রতিমন্ত্রী দোহাজারীতে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে ব্যপক অভিযোগ টানা ৫ দিন ধরে বন্ধ হিলি বন্দরের আমদানি-রপ্তানি পত্নীতলায় পুলিশের অভিযানে ৫ যুবক আটক

ভারত বা পাকিস্তান, কোনো বলয়ে যেতে চায় না বাংলাদেশের মানুষ: মির্জা ফখরুল

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:২০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
  • ১৩৬ সময় দেখুন

নিজস্ব প্রতিবেদকঃ ভারত বা পাকিস্তানের কোনো বলয়ের অংশ না হয়ে বাংলাদেশের নিজস্ব ও স্বাধীন বলয়ে থাকতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার (৪ জুন) পিআইবি অডিটোরিয়ামে আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এ কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, শহীদ জিয়াউর রহমানের মূল ঘোষণা ছিল দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। সবাইকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া। আমার কাছে মনে হয়, তার রাজনীতির সবচেয়ে বড় বৈশিষ্ট্য এটাই ছিল। বাংলাদেশকে কারও চোখে শত্রু বানাতে চাননি। কাউকে মিত্রে পরিণত করতে চাননি। এটা করতে গিয়ে তিনি অনেক ক্ষেত্রে সফল হয়েছেন। বাংলাদেশকে সবার চোখে একটি ভালো দেশ হিসেবে এগিয়ে নিতে পেরেছেন। মূল কথা হলো, মানুষ বাংলাদেশকে কীভাবে দেখতে চায়। ‘সমস্ত প্রভাবের বাইরে, সমস্ত আধিপত্যের বাইরে দেশকে দেখতে চায়।’ এ সময় তিনি ক্রিকেট খেলার উদাহরণ দিয়ে বলেন, আপনারা বাংলাদেশ-পাকিস্তান খেলার সময় দেখবেন, ক্রিকেটে বাংলাদেশের মানুষ বাংলাদেশের পক্ষেই চিৎকার করে। আবার ভারতের সাথে খেলা হলে বাংলাদেশের মানুষ দেশের হয়েই চিৎকার করে। কারণ, এ দুই দেশের খেলার মধ্যে আমরা দেশকে ভালোবেসে দেশের পক্ষে দাঁড়াতে চাই। আমরা আমাদের মতো করে দাঁড়াতে চাই।

আরও পড়ুনঃ  আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

বিএনপি মহাসচিব বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অল্প সময়ের মধ্যে আমাদের যে পথ দেখিয়েছিলেন, তা আমাদের আসল পথ। আমি দেখেছি শহীদ জিয়াউর রহমানের জানাজায় লক্ষ লক্ষ মানুষ সমবেত হয়েছিল। সেখানে নামাজ পড়ানো শেষে ইমাম সাহেব যখন মোনাজাত করেছিলেন, তখন তিনি বলেছিলেন, ‘আল্লাহ, তুমি বাংলাদেশকে হেফাজত করো।’ সে সময় মানুষ আমিন বলে ঢুকরে ঢুকরে কেঁদে উঠেছিল। যা পুরো জানাজার পরিবেশ পাল্টে দিয়েছিল। মহাসচিব আরও বলেন, এবার আমাদের নির্বাচনে বিভিন্ন মিডিয়ায় একটি হাইপ তোলা হয়েছিল যে, জামায়াতে ইসলামী ক্ষমতায় চলে যাচ্ছে। তারা সবচেয়ে বেশি ভোট পেয়ে জয়লাভ করছে। আমাকেও পরাজিত করে দেওয়া হয়েছিল। অথচ মানুষ কিন্তু ভুল করেনি। সবাই তাদের ভোটে বিএনপিকে নির্বাচিত করেছে। কিন্তু কেন? কারণ বিএনপি একটি প্রধান গণতান্ত্রিক রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করে। বিএনপি একটি উদার গণতন্ত্রে বিশ্বাস করে। আমরা এ উদার গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। আমরা কোনো বিভাজন সৃষ্টি করতে চাই না। বাংলাদেশ যে কারণে সৃষ্টি হয়েছে, সে কারণেই আমরা জোর দিয়ে এ দেশকে প্রতিষ্ঠিত করতে চাই।

আরও পড়ুনঃ  বাস্তবের সঙ্গে কাগজে-কলমেও কমছে ইলিশ

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, এ জন্য আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান একটি স্লোগান দিয়েছেন, ‘সবার আগে বাংলাদেশ।’ এতে কোনো ঝামেলা নেই। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে গানটি বলে গিয়েছিলেন, ‘প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ’ ঠিক সেভাবেই এ স্লোগানটি এসেছে।

আরও পড়ুনঃ  তারেক রহমানকে ট্রাম্পের চিঠি,সাক্ষাতের অপেক্ষায় আছি
Tag :
জনপ্রিয় পোস্ট

বাউফল ছালেহিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি মনোনীত হলেন ডাঃ মুহাম্মদ মাহমুদ হাসান খান

ভারত বা পাকিস্তান, কোনো বলয়ে যেতে চায় না বাংলাদেশের মানুষ: মির্জা ফখরুল

আপডেটের সময়: ০৬:২০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ ভারত বা পাকিস্তানের কোনো বলয়ের অংশ না হয়ে বাংলাদেশের নিজস্ব ও স্বাধীন বলয়ে থাকতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার (৪ জুন) পিআইবি অডিটোরিয়ামে আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এ কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, শহীদ জিয়াউর রহমানের মূল ঘোষণা ছিল দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। সবাইকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া। আমার কাছে মনে হয়, তার রাজনীতির সবচেয়ে বড় বৈশিষ্ট্য এটাই ছিল। বাংলাদেশকে কারও চোখে শত্রু বানাতে চাননি। কাউকে মিত্রে পরিণত করতে চাননি। এটা করতে গিয়ে তিনি অনেক ক্ষেত্রে সফল হয়েছেন। বাংলাদেশকে সবার চোখে একটি ভালো দেশ হিসেবে এগিয়ে নিতে পেরেছেন। মূল কথা হলো, মানুষ বাংলাদেশকে কীভাবে দেখতে চায়। ‘সমস্ত প্রভাবের বাইরে, সমস্ত আধিপত্যের বাইরে দেশকে দেখতে চায়।’ এ সময় তিনি ক্রিকেট খেলার উদাহরণ দিয়ে বলেন, আপনারা বাংলাদেশ-পাকিস্তান খেলার সময় দেখবেন, ক্রিকেটে বাংলাদেশের মানুষ বাংলাদেশের পক্ষেই চিৎকার করে। আবার ভারতের সাথে খেলা হলে বাংলাদেশের মানুষ দেশের হয়েই চিৎকার করে। কারণ, এ দুই দেশের খেলার মধ্যে আমরা দেশকে ভালোবেসে দেশের পক্ষে দাঁড়াতে চাই। আমরা আমাদের মতো করে দাঁড়াতে চাই।

আরও পড়ুনঃ  হয়রানিমুক্ত ভূমি সেবা নিশ্চিতে কঠোর নির্দেশনা ডিসি ফরিদার

বিএনপি মহাসচিব বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অল্প সময়ের মধ্যে আমাদের যে পথ দেখিয়েছিলেন, তা আমাদের আসল পথ। আমি দেখেছি শহীদ জিয়াউর রহমানের জানাজায় লক্ষ লক্ষ মানুষ সমবেত হয়েছিল। সেখানে নামাজ পড়ানো শেষে ইমাম সাহেব যখন মোনাজাত করেছিলেন, তখন তিনি বলেছিলেন, ‘আল্লাহ, তুমি বাংলাদেশকে হেফাজত করো।’ সে সময় মানুষ আমিন বলে ঢুকরে ঢুকরে কেঁদে উঠেছিল। যা পুরো জানাজার পরিবেশ পাল্টে দিয়েছিল। মহাসচিব আরও বলেন, এবার আমাদের নির্বাচনে বিভিন্ন মিডিয়ায় একটি হাইপ তোলা হয়েছিল যে, জামায়াতে ইসলামী ক্ষমতায় চলে যাচ্ছে। তারা সবচেয়ে বেশি ভোট পেয়ে জয়লাভ করছে। আমাকেও পরাজিত করে দেওয়া হয়েছিল। অথচ মানুষ কিন্তু ভুল করেনি। সবাই তাদের ভোটে বিএনপিকে নির্বাচিত করেছে। কিন্তু কেন? কারণ বিএনপি একটি প্রধান গণতান্ত্রিক রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করে। বিএনপি একটি উদার গণতন্ত্রে বিশ্বাস করে। আমরা এ উদার গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। আমরা কোনো বিভাজন সৃষ্টি করতে চাই না। বাংলাদেশ যে কারণে সৃষ্টি হয়েছে, সে কারণেই আমরা জোর দিয়ে এ দেশকে প্রতিষ্ঠিত করতে চাই।

আরও পড়ুনঃ  অতিরিক্ত আমদানির কারণে হুমকিতে দেশের লবণশিল্প