Dhaka ০২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
তালাকের জেরে নাগরপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামীর আত্মহত্যার চেষ্টা বুড়িগঙ্গা নদীতে ভেসে যাচ্ছে অজ্ঞাতপরিচয়ের মরদেহ সিডিএফএ -মেয়র (অ-১৩) একাডেমী কাপ ফুটবল শুক্রবার থেকে শুরু নগরকান্দায় ডেঙ্গু প্রতিরোধে বর্ণাঢ্য র‍্যালি ও মশক নিধন কার্যক্রম অনুষ্ঠিত গাইবান্ধায় নদী ভাঙ্গন রোধে জরুরী ব্যবস্থার দাবিতে মানববন্ধন, কুলাউড়ায় ইমুতে অস্ত্রের ছবি পাঠিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি চার দিন দেশের আট বিভাগে বৃষ্টির পূর্বাভাস, হতে পারে ভারি বর্ষণ ভাদুরিয়া স্কুল অ্যান্ড কলেজে নবীন বরণ ও ক্লাস উদ্বোধন অনুষ্ঠিত পানছড়িতে সেনাবাহিনীর স্বাস্থ্য প্রশিক্ষণে সনদ পেলেন ৩৮ প্রশিক্ষণার্থী অবৈধ ইটভাটা, পাহাড় কাটা ও বালু উত্তোলন: বান্দরবানে ৩ ব্যবসায়ীর বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা

ভাদুরিয়া স্কুল অ্যান্ড কলেজে নবীন বরণ ও ক্লাস উদ্বোধন অনুষ্ঠিত

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১১:৫৮:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৮ সময় দেখুন

জাহিদ হোসাইন, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া স্কুল অ্যান্ড কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীন বরণ ও ক্লাস উদ্বোধন অনুষ্ঠান বৃহস্পতিবার সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
ভাদুরিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাদুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নুরুল ইসলাম (নুরু), সাবেক চেয়ারম্যান মোঃ আজিজুল হক খোকা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ মকবুল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন এবং নতুন শিক্ষাবর্ষের ক্লাস কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় বক্তব্য রাখেন ভাদুরিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিভাগের প্রভাষক হাফিজুল ইসলাম হীরা। বক্তারা শিক্ষার্থীদের মনোযোগ সহকারে লেখাপড়া করার আহ্বান জানান। তারা বলেন, শিক্ষাই একজন মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ। শিক্ষার্থীদের মাদক, সন্ত্রাস, জুয়া ও সকল ধরনের অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থেকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন, নিয়মিত পাঠদানে অংশগ্রহণ, নৈতিক মূল্যবোধ অর্জন, শিক্ষক-অভিভাবকের পরামর্শ মেনে চলা এবং প্রযুক্তির ইতিবাচক ব্যবহার শিক্ষার্থীদের সফলতার পথে এগিয়ে নিয়ে যাবে। তারা শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার পাশাপাশি সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে নবীন শিক্ষার্থীদের জন্য শুভকামনা জানানো হয়।

আরও পড়ুনঃ  শজিমেকে পূর্ণাঙ্গ হৃদরোগ সার্জারি ইউনিট চালুর দাবি
Tag :
জনপ্রিয় পোস্ট

তালাকের জেরে নাগরপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামীর আত্মহত্যার চেষ্টা

ভাদুরিয়া স্কুল অ্যান্ড কলেজে নবীন বরণ ও ক্লাস উদ্বোধন অনুষ্ঠিত

আপডেটের সময়: ১১:৫৮:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

জাহিদ হোসাইন, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া স্কুল অ্যান্ড কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীন বরণ ও ক্লাস উদ্বোধন অনুষ্ঠান বৃহস্পতিবার সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
ভাদুরিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাদুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নুরুল ইসলাম (নুরু), সাবেক চেয়ারম্যান মোঃ আজিজুল হক খোকা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ মকবুল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন এবং নতুন শিক্ষাবর্ষের ক্লাস কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় বক্তব্য রাখেন ভাদুরিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিভাগের প্রভাষক হাফিজুল ইসলাম হীরা। বক্তারা শিক্ষার্থীদের মনোযোগ সহকারে লেখাপড়া করার আহ্বান জানান। তারা বলেন, শিক্ষাই একজন মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ। শিক্ষার্থীদের মাদক, সন্ত্রাস, জুয়া ও সকল ধরনের অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থেকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন, নিয়মিত পাঠদানে অংশগ্রহণ, নৈতিক মূল্যবোধ অর্জন, শিক্ষক-অভিভাবকের পরামর্শ মেনে চলা এবং প্রযুক্তির ইতিবাচক ব্যবহার শিক্ষার্থীদের সফলতার পথে এগিয়ে নিয়ে যাবে। তারা শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার পাশাপাশি সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে নবীন শিক্ষার্থীদের জন্য শুভকামনা জানানো হয়।

আরও পড়ুনঃ  টিকিটবিহীন যাত্রীদের উপদ্রবে এসি বগিও যেন গোয়ালঘর: পঞ্চগড় থেকে ঢাকাগামী ‘একতা এক্সপ্রেস’-এর করুণ চিত্র।