Dhaka ১১:৩০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভাঙ্গুড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে কৃষক দলের বিক্ষোভ ও মশাল মিছিল নেত্রকোণায় ডিবি’র বড় সাফল্য ৩৭ বোতল ভারতীয় মদসহ যুবক গ্রেফতার সফিপুর উড়ালসড়কে মর্মান্তিক দুর্ঘটনা: মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্বামী-স্ত্রী ও শিশুসন্তানসহ নিহত ৩ ধুনটে ড্রেন নির্মাণকাজে মজুরি ও সরঞ্জাম আত্মসাতের অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি ​ কাউনিয়ায় প্রত্যাশা-২ প্রকল্পের প্রবাস বন্ধু ফোরামের আলোচনা সভা ঢাকার ধামরাইয়ে প্রতিবন্ধী মেয়ের গহনা চুরির অভিযোগে আটক 2 ধামইরহাটে আদিবাসীদের প্রতিবাদী র‌্যালী,মানবন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান রাজনগরে ভূমি অফিসের সামনে ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজধানীজুড়ে ডিএমপির চেকপোস্ট বাড়ানো হয়েছে নজরদারি এমপির ছেলে স্ত্রী ও ভাগনেকে সারের ডিলারশিপ দেওয়া হয়েছে: হাসনাত আবদুল্লাহ

ভাঙ্গুড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে কৃষক দলের বিক্ষোভ ও মশাল মিছিল

মো: আরিফুল ইসলাম ভাঙ্গুড়া (পাবনা) পাবনার ভাঙ্গুড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ড ও সন্ত্রাসী কার্যকলাপের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মশাল মিছিল করেছে উপজেলা কৃষক দল। বুধবার (১১ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলা কৃষক দলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।উপজেলা কৃষক দলের সভাপতি আখিরুজ্জামান মাসুমের নেতৃত্বে মিছিলটি ভাঙ্গুড়া উপজেলা কৃষক দলের দলীয় কার্যালয় থেকে শুরু হয়। পরে মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের হাতে জ্বলন্ত মশাল দেখা যায়। মিছিল থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। একই সঙ্গে দলীয় নেতাকর্মীরা তাদের প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেন। মিছিলটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

আরও পড়ুনঃ  মান্দায় জুয়া ও মাদকের আসরে পুলিশের অভিযান, মৎস্য দপ্তরের কর্মচারীসহ গ্রেপ্তার ১০

 

এ সময় উপজেলা কৃষক দলের সভাপতি আখিরুজ্জামান মাসুম বলেন, দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার স্বার্থে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেনসহ উপজেলা ও পৌর কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। বিক্ষোভ ও মশাল মিছিলকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। কর্মসূচিতে উপজেলা ও পৌর এলাকার কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

আরও পড়ুনঃ  ঢাকার ধামরাইয়ে প্রতিবন্ধী মেয়ের গহনা চুরির অভিযোগে আটক 2
Tag :
জনপ্রিয় পোস্ট

ভাঙ্গুড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে কৃষক দলের বিক্ষোভ ও মশাল মিছিল

ভাঙ্গুড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে কৃষক দলের বিক্ষোভ ও মশাল মিছিল

আপডেটের সময়: ১১:০৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

মো: আরিফুল ইসলাম ভাঙ্গুড়া (পাবনা) পাবনার ভাঙ্গুড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ড ও সন্ত্রাসী কার্যকলাপের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মশাল মিছিল করেছে উপজেলা কৃষক দল। বুধবার (১১ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলা কৃষক দলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।উপজেলা কৃষক দলের সভাপতি আখিরুজ্জামান মাসুমের নেতৃত্বে মিছিলটি ভাঙ্গুড়া উপজেলা কৃষক দলের দলীয় কার্যালয় থেকে শুরু হয়। পরে মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের হাতে জ্বলন্ত মশাল দেখা যায়। মিছিল থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। একই সঙ্গে দলীয় নেতাকর্মীরা তাদের প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেন। মিছিলটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

আরও পড়ুনঃ  জিয়াউর রহমান দেশের ভিত্তি তৈরি করে দিয়ে গেছেন বিদ্যুৎ,খনিজ ও জ্বালানি মন্ত্রী,টুকু

 

এ সময় উপজেলা কৃষক দলের সভাপতি আখিরুজ্জামান মাসুম বলেন, দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার স্বার্থে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেনসহ উপজেলা ও পৌর কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। বিক্ষোভ ও মশাল মিছিলকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। কর্মসূচিতে উপজেলা ও পৌর এলাকার কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

আরও পড়ুনঃ  চন্দ্রগঞ্জে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন