Dhaka ০৮:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঢাকা দক্ষিণ সিটির উচ্ছেদ অভিযান: কাকরাইল থেকে আরামবাগ পর্যন্ত ফুটপাত ও রাস্তা দখলমুক্ত কাউনিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই শিক্ষার্থীদের তৈরি সাশ্রয়ী কৃত্রিম রোবোটিক হাত দেখে মুগ্ধ ডা. জোবাইদা রহমান ​ ফরিদপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার নগরকান্দায় ৫০০ গ্রাম গাঁজাসহ বৃদ্ধ আটক ভাতা নয়, মৃত্যুর পূর্বে রাষ্ট্রীয় স্বীকৃতি চান মুক্তিযোদ্ধা সুভাস চন্দ্র বসু রুমায় আগুনে ছাই ৫ দোকান: ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে রুমা জোন খাগড়াছড়িতে জেলা পর্যায়ে সায়েন্স প্রজেক্ট এবং ইনোভেশন আইডিয়া প্রদর্শনী কর্মসূচি অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভায় টেকসই উন্নয়ন ও আধুনিক নগর পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত জলঢাকায় কথিত চিকিৎসকের ভুল চিকিৎসা, হাত হারানোর ঝুঁকিতে নারী

ভাঙ্গায় বাস–ট্রাক মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত,

ফরিদপুর জেলা ‌ প্রতিনিধি:

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৪–১৫ জন আহত হয়েছেন। আজ সকাল আনুমানিক ৯টায় চুমুরদী ইউনিয়নের বাবনাতলা বাসস্ট্যান্ডের উত্তর পাশে কাটাখালী ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ভাঙ্গা থেকে বরিশালগামী আল-আমিন পরিবহন (ঢাকা মেট্রো-ব-১২-২৮২৫) এবং বরিশাল থেকে ভাঙ্গাগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ন-১৩-১১৭০) ব্রিজের ওপর পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং ঘটনাস্থলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

আরও পড়ুনঃ  সিরাজগঞ্জের আদালতে মুফতি আমির হামজা, মানহানি মামলায় পেলেন স্থায়ী জামিন।

খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিস ও ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুরুতর আহতদের মধ্যে রয়েছেন বাসচালক বাদশা মিয়া (৪০), মেহেদী হাসান (৩০), সাইদুর রহমান (৪৮), আলমগীর (৩৪), শারমিন (১১) ও খাদিজা (৩৮)। এছাড়া আরও ৮–৯ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট আজাদ হোসেনের নেতৃত্বে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল রেকারসহ উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। দুর্ঘটনার প্রায় ৪০ মিনিট পর সকাল ৯টা ৪০ মিনিটে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

আরও পড়ুনঃ  বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে ফরিদপুরে সনাকের মানববন্ধন

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক জব্দ করে হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। স্থানীয়রা জানান, ব্রিজটি মহাসড়কের তুলনায় তুলনামূলকভাবে সরু হওয়ায় এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তারা ওই স্থানে দ্রুত নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

আরও পড়ুনঃ  সংবাদ প্রকাশ ও ধারাবাহিক অনুসরণের ফলে দ্রুত পদক্ষেপ, স্বস্তি ফিরেছে পথচারীদের মাঝে
Tag :
জনপ্রিয় পোস্ট

ঢাকা দক্ষিণ সিটির উচ্ছেদ অভিযান: কাকরাইল থেকে আরামবাগ পর্যন্ত ফুটপাত ও রাস্তা দখলমুক্ত

ভাঙ্গায় বাস–ট্রাক মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত,

আপডেটের সময়: ০৪:৩৭:১৯ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

ফরিদপুর জেলা ‌ প্রতিনিধি:

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৪–১৫ জন আহত হয়েছেন। আজ সকাল আনুমানিক ৯টায় চুমুরদী ইউনিয়নের বাবনাতলা বাসস্ট্যান্ডের উত্তর পাশে কাটাখালী ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ভাঙ্গা থেকে বরিশালগামী আল-আমিন পরিবহন (ঢাকা মেট্রো-ব-১২-২৮২৫) এবং বরিশাল থেকে ভাঙ্গাগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ন-১৩-১১৭০) ব্রিজের ওপর পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং ঘটনাস্থলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

আরও পড়ুনঃ  কাজিপুরে মডেল বিদ্যালয় চালান ১ জন শিক্ষক

খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিস ও ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুরুতর আহতদের মধ্যে রয়েছেন বাসচালক বাদশা মিয়া (৪০), মেহেদী হাসান (৩০), সাইদুর রহমান (৪৮), আলমগীর (৩৪), শারমিন (১১) ও খাদিজা (৩৮)। এছাড়া আরও ৮–৯ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট আজাদ হোসেনের নেতৃত্বে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল রেকারসহ উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। দুর্ঘটনার প্রায় ৪০ মিনিট পর সকাল ৯টা ৪০ মিনিটে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

আরও পড়ুনঃ  সংবাদ প্রকাশ ও ধারাবাহিক অনুসরণের ফলে দ্রুত পদক্ষেপ, স্বস্তি ফিরেছে পথচারীদের মাঝে

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক জব্দ করে হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। স্থানীয়রা জানান, ব্রিজটি মহাসড়কের তুলনায় তুলনামূলকভাবে সরু হওয়ায় এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তারা ওই স্থানে দ্রুত নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

আরও পড়ুনঃ  গাজীপুরে বনভূমি দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান, দুটি বাড়ি গুঁড়িয়ে দিল বন বিভাগ