Dhaka ০৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দলীয় স্বার্থের ঊর্ধ্বে দেশ সংলাপে ঐক্যের সন্ধান জামালপুরে কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের অর্থদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড চকরিয়ায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দার তৌহিদ গ্রেপ্তার, ২৫টির বেশি মামলা ৬০০ পিস ইয়াবাসহ পত্নীতলায় মাদক কারবারি গ্রেপ্তার র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে রায়গঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ভর্ণাপাড়া বাজারে নেই স্বাস্থ্যকেন্দ্র, চিকিৎসার জন্য ছুটতে হয় ১০ কিলোমিটার দূরে ঐতিহ্যবাহী কাউনিয়া কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত চট্টগ্রামে শিক্ষার অঙ্গনে সম্ভাবনার নতুন অধ্যায়, ১২ বছরে স্বপ্ন পাবলিক স্কুল এন্ড কলেজ লালপুর পুলিশের প্রচেষ্টায় পরিবারের কাছে ফিরল শিশু স্বাধীন বসুরহাট দারুল ইহসান গার্লস মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

ভর্ণাপাড়া বাজারে নেই স্বাস্থ্যকেন্দ্র, চিকিৎসার জন্য ছুটতে হয় ১০ কিলোমিটার দূরে

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:০৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ১৬ সময় দেখুন

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: মোঃ রিফাত হোসেন: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার প্রত্যন্ত অঞ্চল ভর্ণাপাড়া বাজার ও আশপাশের গ্রামগুলোতে পর্যাপ্ত স্বাস্থ্যসেবা না থাকায় চরম ভোগান্তিতে পড়ছেন স্থানীয় বাসিন্দারা। সাধারণ অসুস্থতা থেকে শুরু করে জরুরি চিকিৎসার জন্য প্রায় ১০ কিলোমিটার দূরের উপজেলা সদর হাসপাতাল কিংবা উপজেলার রানীগঞ্জ এলাকার চিকিৎসাকেন্দ্রে যেতে হচ্ছে তাঁদের। এ পরিস্থিতিতে ভর্ণাপাড়া বাজারে একটি আধুনিক প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপনের দাবি জোরালো হয়ে উঠেছে। স্থানীয়দের অভিযোগ, এলাকায় চিকিৎসাসেবার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় হঠাৎ অসুস্থতা, দুর্ঘটনা, গর্ভবতী নারী, শিশু ও বয়স্ক রোগীদের চিকিৎসা পেতে নানা সমস্যার মুখোমুখি হতে হয়। বিশেষ করে রাতের বেলায় জরুরি রোগী নিয়ে হাসপাতালে যাওয়ার ক্ষেত্রে যানবাহন সংকট, যাতায়াত খরচ ও দূরত্ব বড় বাধা হয়ে দাঁড়ায়। স্থানীয়দের মতে, ভর্ণাপাড়া বাজারটি আশপাশের কয়েকটি গ্রামের মানুষের ব্যবসা-বাণিজ্য, যোগাযোগ ও দৈনন্দিন কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ কেন্দ্র। বাজারে একটি উচ্চবিদ্যালয় ও একটি প্রাথমিক বিদ্যালয়ও রয়েছে। প্রতিদিন বিভিন্ন গ্রামের মানুষ নানা প্রয়োজনে বাজারে আসেন। অথচ সেখানে প্রাথমিক চিকিৎসা কিংবা জরুরি স্বাস্থ্যসেবার কোনো কার্যকর ব্যবস্থা নেই। সরেজমিনে দেখা যায় ​আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভর্ণাপাড়া বাজার ও আশপাশের এলাকার মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, সাধারণ অসুস্থতা কিংবা জরুরি চিকিৎসার জন্য অনেককেই দূরবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যেতে হয়। যানবাহন সহজে না পাওয়া এবং অতিরিক্ত ভাড়া বহন করতে না পারায় নিম্নআয়ের পরিবারগুলো সবচেয়ে বেশি সমস্যায় পড়ছে।

 

বিশেষ করে রাতের বেলায় কেউ অসুস্থ হলে, হঠাৎ প্রসববেদনা, জ্বর, শ্বাসকষ্ট কিংবা দুর্ঘটনার মতো পরিস্থিতিতে দ্রুত চিকিৎসাকেন্দ্রে পৌঁছানো কঠিন হয়ে পড়ে। এতে রোগীর পাশাপাশি স্বজনদেরও চরম দুর্ভোগ পোহাতে হয়।একজন স্থানীয় বাসিন্দা বলেন, “আমরা প্রত্যন্ত অঞ্চলে বসবাস করি। অসুস্থ হলে চিকিৎসা নিতে দূরে যেতে হয়। বিশেষ করে রাতের বেলা কেউ গুরুতর অসুস্থ হলে দ্রুত হাসপাতালে নেওয়া খুবই কষ্টকর। যানবাহন পাওয়া, ভাড়া জোগাড় করা এবং দূরত্ব অতিক্রম করতে অনেক সময় নষ্ট হয়। ভর্ণাপাড়া বাজারে একটি স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করা হলে এলাকার সাধারণ মানুষ অনেক উপকৃত হবেন। দীর্ঘদিন ধরে আমরা এ দাবি জানিয়ে আসছি, কিন্তু এখনো কার্যকর উদ্যোগ চোখে পড়ছে না। আরেক বাসিন্দা বলেন, “আমাদের এলাকার গর্ভবতী নারী, শিশু ও বয়স্ক মানুষদের চিকিৎসা নিয়ে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয়। সামান্য অসুস্থতার জন্যও দূরে যেতে হয়। দরিদ্র মানুষের পক্ষে বারবার যাতায়াতের খরচ ও চিকিৎসা ব্যয় বহন করা কঠিন। বাজারে একটি স্বাস্থ্যকেন্দ্র হলে অন্তত প্রাথমিক চিকিৎসা এলাকাতেই পাওয়া যাবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত স্বাস্থ্যকেন্দ্র স্থাপনের দাবি জানাই। ভর্ণাপাড়া বাজারে প্রতিদিন কৃষক, ক্রেতা, বিক্রেতা, শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষের সমাগম ঘটে। বাজারের গুরুত্ব ও আশপাশের জনবসতির চাহিদা বিবেচনায় একটি স্বাস্থ্যকেন্দ্র প্রতিষ্ঠা প্রয়োজন বলে মনে করছেন স্থানীয় ব্যবসায়ীরা। একজন ব্যবসায়ী বলেন, “ভর্ণাপাড়া বাজার আশপাশের অনেক গ্রামের মানুষের গুরুত্বপূর্ণ বাজার।

 

প্রতিদিন এখানে বিভিন্ন পেশার মানুষ আসেন। বাজারে কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়লেও তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা নেই। একটি স্বাস্থ্যকেন্দ্র থাকলে ব্যবসায়ীসহ আশপাশের গ্রামের মানুষ উপকৃত হবেন। বাজারের গুরুত্ব বিবেচনায় এখানে স্বাস্থ্যকেন্দ্র স্থাপন অত্যন্ত জরুরি।” আরেক ব্যবসায়ী জানান, বাজারে চিকিৎসার কোনো ব্যবস্থা না থাকায় অসুস্থ হলে সবাইকে দূরে যেতে হয়। বিশেষ করে শিশু ও বয়স্কদের চিকিৎসা করাতে গিয়ে ভোগান্তি পোহাতে হয়। তিনি বলেন, শুধু ভবন নির্মাণ নয়, সেখানে নিয়মিত চিকিৎসক, প্রয়োজনীয় ওষুধ ও প্রাথমিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। একজন স্থানীয় শিক্ষক বলেন, “স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। প্রত্যন্ত এলাকার মানুষ শুধু দূরত্ব ও অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে চিকিৎসা থেকে বঞ্চিত হবেন, এটা কাম্য নয়। ভর্ণাপাড়া বাজারে স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করা হলে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ আশপাশের গ্রামের মানুষ প্রাথমিক চিকিৎসা সহজে পাবেন। এলাকার জনসংখ্যা, যোগাযোগব্যবস্থা ও চিকিৎসাসেবার বাস্তব চাহিদা বিবেচনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত উদ্যোগ নেওয়া উচিত। স্থানীয়দের দাবি, স্বাস্থ্যকেন্দ্র স্থাপনের পাশাপাশি চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, প্রয়োজনীয় ওষুধ, প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা এবং জরুরি রোগী পরিবহনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। শুধু ভবন নির্মাণ করলে স্বাস্থ্যসেবার সংকট পুরোপুরি দূর হবে না বলেও মনে করছেন তাঁরা। ৩ নম্বর সিংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন বলেন, “ভর্ণাপাড়া বাজারটি ঘোড়াঘাট উপজেলার প্রত্যন্ত অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ প্রাণকেন্দ্র। এ বাজারকে ঘিরে আশপাশের বেশ কয়েকটি গ্রামের মানুষের দৈনন্দিন জীবন, ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগব্যবস্থা গড়ে উঠেছে।

 

কিন্তু এলাকায় পর্যাপ্ত চিকিৎসাসেবা না থাকায় অসুস্থ রোগীদের দূরে হাসপাতালে যেতে হয়, যা বিশেষ করে দরিদ্র পরিবার, গর্ভবতী নারী, শিশু ও বয়স্কদের জন্য অত্যন্ত কষ্টকর। ভর্ণাপাড়া বাজারে একটি স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করা হলে এলাকার বহু মানুষ উপকৃত হবেন। বিষয়টি অত্যন্ত জনস্বার্থসংশ্লিষ্ট। স্বাস্থ্যকেন্দ্র স্থাপনের জন্য সম্ভাব্য জমি, জনসংখ্যা ও স্বাস্থ্যসেবার চাহিদা বিবেচনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রস্তাব উপস্থাপন এবং প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা উচিত। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকেও এ দাবির বাস্তবায়নে সহযোগিতা করার চেষ্টা করব। স্থানীয় ৩ নম্বর সিংড়া ইউনিয়ন পরিষদের সদস্য গোলাম রব্বানী বলেন, “ভর্ণাপাড়া বাজার ও আশপাশের প্রত্যন্ত এলাকার মানুষের চিকিৎসাসেবা নিয়ে দীর্ঘদিনের ভোগান্তি রয়েছে। এলাকায় একটি স্বাস্থ্যকেন্দ্র স্থাপন হলে বহু গ্রামের মানুষ উপকৃত হবেন। বিষয়টি জনগুরুত্বপূর্ণ হওয়ায় আমরা স্থানীয়ভাবে দাবি জানিয়ে আসছি। স্বাস্থ্যকেন্দ্র স্থাপনের জন্য সম্ভাব্য জমি, জনসংখ্যা ও স্বাস্থ্যসেবার চাহিদা বিবেচনায় সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ ও প্রস্তাব উপস্থাপনের উদ্যোগ নেওয়া প্রয়োজন। আমি ব্যক্তিগতভাবে এ দাবির বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। এলাকাবাসীর প্রত্যাশা, উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও সংশ্লিষ্ট জনপ্রতিনিধিরা ভর্ণাপাড়া বাজারে স্বাস্থ্যকেন্দ্র স্থাপনের বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন। স্থানীয় স্বাস্থ্যসেবার চাহিদা যাচাই, সম্ভাব্য স্থান নির্ধারণ এবং প্রয়োজনীয় প্রস্তাব সংশ্লিষ্ট দপ্তরে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে। তাঁদের দাবি, দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করা হলে প্রত্যন্ত এলাকার মানুষকে চিকিৎসার জন্য দূরপথ পাড়ি দিয়ে দুর্ভোগ পোহাতে হবে না এবং সহজেই প্রাথমিক স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ সৃষ্টি হবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

দলীয় স্বার্থের ঊর্ধ্বে দেশ সংলাপে ঐক্যের সন্ধান

ভর্ণাপাড়া বাজারে নেই স্বাস্থ্যকেন্দ্র, চিকিৎসার জন্য ছুটতে হয় ১০ কিলোমিটার দূরে

আপডেটের সময়: ০৫:০৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: মোঃ রিফাত হোসেন: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার প্রত্যন্ত অঞ্চল ভর্ণাপাড়া বাজার ও আশপাশের গ্রামগুলোতে পর্যাপ্ত স্বাস্থ্যসেবা না থাকায় চরম ভোগান্তিতে পড়ছেন স্থানীয় বাসিন্দারা। সাধারণ অসুস্থতা থেকে শুরু করে জরুরি চিকিৎসার জন্য প্রায় ১০ কিলোমিটার দূরের উপজেলা সদর হাসপাতাল কিংবা উপজেলার রানীগঞ্জ এলাকার চিকিৎসাকেন্দ্রে যেতে হচ্ছে তাঁদের। এ পরিস্থিতিতে ভর্ণাপাড়া বাজারে একটি আধুনিক প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপনের দাবি জোরালো হয়ে উঠেছে। স্থানীয়দের অভিযোগ, এলাকায় চিকিৎসাসেবার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় হঠাৎ অসুস্থতা, দুর্ঘটনা, গর্ভবতী নারী, শিশু ও বয়স্ক রোগীদের চিকিৎসা পেতে নানা সমস্যার মুখোমুখি হতে হয়। বিশেষ করে রাতের বেলায় জরুরি রোগী নিয়ে হাসপাতালে যাওয়ার ক্ষেত্রে যানবাহন সংকট, যাতায়াত খরচ ও দূরত্ব বড় বাধা হয়ে দাঁড়ায়। স্থানীয়দের মতে, ভর্ণাপাড়া বাজারটি আশপাশের কয়েকটি গ্রামের মানুষের ব্যবসা-বাণিজ্য, যোগাযোগ ও দৈনন্দিন কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ কেন্দ্র। বাজারে একটি উচ্চবিদ্যালয় ও একটি প্রাথমিক বিদ্যালয়ও রয়েছে। প্রতিদিন বিভিন্ন গ্রামের মানুষ নানা প্রয়োজনে বাজারে আসেন। অথচ সেখানে প্রাথমিক চিকিৎসা কিংবা জরুরি স্বাস্থ্যসেবার কোনো কার্যকর ব্যবস্থা নেই। সরেজমিনে দেখা যায় ​আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভর্ণাপাড়া বাজার ও আশপাশের এলাকার মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, সাধারণ অসুস্থতা কিংবা জরুরি চিকিৎসার জন্য অনেককেই দূরবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যেতে হয়। যানবাহন সহজে না পাওয়া এবং অতিরিক্ত ভাড়া বহন করতে না পারায় নিম্নআয়ের পরিবারগুলো সবচেয়ে বেশি সমস্যায় পড়ছে।

আরও পড়ুনঃ  রাঙ্গুনিয়ায় ডেভিল হান্ট অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতা-কর্মী গ্রেফতার

 

বিশেষ করে রাতের বেলায় কেউ অসুস্থ হলে, হঠাৎ প্রসববেদনা, জ্বর, শ্বাসকষ্ট কিংবা দুর্ঘটনার মতো পরিস্থিতিতে দ্রুত চিকিৎসাকেন্দ্রে পৌঁছানো কঠিন হয়ে পড়ে। এতে রোগীর পাশাপাশি স্বজনদেরও চরম দুর্ভোগ পোহাতে হয়।একজন স্থানীয় বাসিন্দা বলেন, “আমরা প্রত্যন্ত অঞ্চলে বসবাস করি। অসুস্থ হলে চিকিৎসা নিতে দূরে যেতে হয়। বিশেষ করে রাতের বেলা কেউ গুরুতর অসুস্থ হলে দ্রুত হাসপাতালে নেওয়া খুবই কষ্টকর। যানবাহন পাওয়া, ভাড়া জোগাড় করা এবং দূরত্ব অতিক্রম করতে অনেক সময় নষ্ট হয়। ভর্ণাপাড়া বাজারে একটি স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করা হলে এলাকার সাধারণ মানুষ অনেক উপকৃত হবেন। দীর্ঘদিন ধরে আমরা এ দাবি জানিয়ে আসছি, কিন্তু এখনো কার্যকর উদ্যোগ চোখে পড়ছে না। আরেক বাসিন্দা বলেন, “আমাদের এলাকার গর্ভবতী নারী, শিশু ও বয়স্ক মানুষদের চিকিৎসা নিয়ে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয়। সামান্য অসুস্থতার জন্যও দূরে যেতে হয়। দরিদ্র মানুষের পক্ষে বারবার যাতায়াতের খরচ ও চিকিৎসা ব্যয় বহন করা কঠিন। বাজারে একটি স্বাস্থ্যকেন্দ্র হলে অন্তত প্রাথমিক চিকিৎসা এলাকাতেই পাওয়া যাবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত স্বাস্থ্যকেন্দ্র স্থাপনের দাবি জানাই। ভর্ণাপাড়া বাজারে প্রতিদিন কৃষক, ক্রেতা, বিক্রেতা, শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষের সমাগম ঘটে। বাজারের গুরুত্ব ও আশপাশের জনবসতির চাহিদা বিবেচনায় একটি স্বাস্থ্যকেন্দ্র প্রতিষ্ঠা প্রয়োজন বলে মনে করছেন স্থানীয় ব্যবসায়ীরা। একজন ব্যবসায়ী বলেন, “ভর্ণাপাড়া বাজার আশপাশের অনেক গ্রামের মানুষের গুরুত্বপূর্ণ বাজার।

 

প্রতিদিন এখানে বিভিন্ন পেশার মানুষ আসেন। বাজারে কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়লেও তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা নেই। একটি স্বাস্থ্যকেন্দ্র থাকলে ব্যবসায়ীসহ আশপাশের গ্রামের মানুষ উপকৃত হবেন। বাজারের গুরুত্ব বিবেচনায় এখানে স্বাস্থ্যকেন্দ্র স্থাপন অত্যন্ত জরুরি।” আরেক ব্যবসায়ী জানান, বাজারে চিকিৎসার কোনো ব্যবস্থা না থাকায় অসুস্থ হলে সবাইকে দূরে যেতে হয়। বিশেষ করে শিশু ও বয়স্কদের চিকিৎসা করাতে গিয়ে ভোগান্তি পোহাতে হয়। তিনি বলেন, শুধু ভবন নির্মাণ নয়, সেখানে নিয়মিত চিকিৎসক, প্রয়োজনীয় ওষুধ ও প্রাথমিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। একজন স্থানীয় শিক্ষক বলেন, “স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। প্রত্যন্ত এলাকার মানুষ শুধু দূরত্ব ও অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে চিকিৎসা থেকে বঞ্চিত হবেন, এটা কাম্য নয়। ভর্ণাপাড়া বাজারে স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করা হলে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ আশপাশের গ্রামের মানুষ প্রাথমিক চিকিৎসা সহজে পাবেন। এলাকার জনসংখ্যা, যোগাযোগব্যবস্থা ও চিকিৎসাসেবার বাস্তব চাহিদা বিবেচনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত উদ্যোগ নেওয়া উচিত। স্থানীয়দের দাবি, স্বাস্থ্যকেন্দ্র স্থাপনের পাশাপাশি চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, প্রয়োজনীয় ওষুধ, প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা এবং জরুরি রোগী পরিবহনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। শুধু ভবন নির্মাণ করলে স্বাস্থ্যসেবার সংকট পুরোপুরি দূর হবে না বলেও মনে করছেন তাঁরা। ৩ নম্বর সিংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন বলেন, “ভর্ণাপাড়া বাজারটি ঘোড়াঘাট উপজেলার প্রত্যন্ত অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ প্রাণকেন্দ্র। এ বাজারকে ঘিরে আশপাশের বেশ কয়েকটি গ্রামের মানুষের দৈনন্দিন জীবন, ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগব্যবস্থা গড়ে উঠেছে।

আরও পড়ুনঃ  মাতামুহুরী বদরখালীর প্যারাবন কেটে মাছের ঘের নির্মাণ

 

কিন্তু এলাকায় পর্যাপ্ত চিকিৎসাসেবা না থাকায় অসুস্থ রোগীদের দূরে হাসপাতালে যেতে হয়, যা বিশেষ করে দরিদ্র পরিবার, গর্ভবতী নারী, শিশু ও বয়স্কদের জন্য অত্যন্ত কষ্টকর। ভর্ণাপাড়া বাজারে একটি স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করা হলে এলাকার বহু মানুষ উপকৃত হবেন। বিষয়টি অত্যন্ত জনস্বার্থসংশ্লিষ্ট। স্বাস্থ্যকেন্দ্র স্থাপনের জন্য সম্ভাব্য জমি, জনসংখ্যা ও স্বাস্থ্যসেবার চাহিদা বিবেচনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রস্তাব উপস্থাপন এবং প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা উচিত। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকেও এ দাবির বাস্তবায়নে সহযোগিতা করার চেষ্টা করব। স্থানীয় ৩ নম্বর সিংড়া ইউনিয়ন পরিষদের সদস্য গোলাম রব্বানী বলেন, “ভর্ণাপাড়া বাজার ও আশপাশের প্রত্যন্ত এলাকার মানুষের চিকিৎসাসেবা নিয়ে দীর্ঘদিনের ভোগান্তি রয়েছে। এলাকায় একটি স্বাস্থ্যকেন্দ্র স্থাপন হলে বহু গ্রামের মানুষ উপকৃত হবেন। বিষয়টি জনগুরুত্বপূর্ণ হওয়ায় আমরা স্থানীয়ভাবে দাবি জানিয়ে আসছি। স্বাস্থ্যকেন্দ্র স্থাপনের জন্য সম্ভাব্য জমি, জনসংখ্যা ও স্বাস্থ্যসেবার চাহিদা বিবেচনায় সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ ও প্রস্তাব উপস্থাপনের উদ্যোগ নেওয়া প্রয়োজন। আমি ব্যক্তিগতভাবে এ দাবির বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। এলাকাবাসীর প্রত্যাশা, উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও সংশ্লিষ্ট জনপ্রতিনিধিরা ভর্ণাপাড়া বাজারে স্বাস্থ্যকেন্দ্র স্থাপনের বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন। স্থানীয় স্বাস্থ্যসেবার চাহিদা যাচাই, সম্ভাব্য স্থান নির্ধারণ এবং প্রয়োজনীয় প্রস্তাব সংশ্লিষ্ট দপ্তরে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে। তাঁদের দাবি, দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করা হলে প্রত্যন্ত এলাকার মানুষকে চিকিৎসার জন্য দূরপথ পাড়ি দিয়ে দুর্ভোগ পোহাতে হবে না এবং সহজেই প্রাথমিক স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ সৃষ্টি হবে।

আরও পড়ুনঃ  বিজয় দিবস ঘিরে নাশকতার ছক? ঘোড়াঘাটে কৃষক লীগ নেতা গ্রেপ্তার