Dhaka ১১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কাহালুতে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু কেরানীগঞ্জে ফার্নিচার শোরুমের ৩ তলা থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার হোসেনপুরের উন্নয়নে কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসক সোহানা নাসরিনের বৈঠক শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি আন্ত স্কুল ফুটবল টুর্নামেন্টঃ উপদেষ্টা ও পৃষ্ঠপোষক পরিষদ গঠিত বৃষ্টি ছাড়াই বজ্রপাত, ঠাকুরগাঁওয়ে গরুর মৃত্যু মোংলায় ভুয়া র‍্যাব পরিচয়কারী আটক গোবিন্দগঞ্জে মাদকসহ ২ জন কে ৩৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড অর্থ আত্মসাতের অভিযোগে বগুড়ার সাবেক পৌর প্রশাসক রাজিয়া সুলতানার বিরুদ্ধে তদন্তের নির্দেশ ভোলায় ফ্ল্যাট থেকে গৃহবধূর লাশ উদ্ধার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পলাতক কাউনিয়ার কুর্শায় নারী কৃষকদের উৎপাদিত দেশি হাঁস-মুরগি ও ডিমের হাট উদ্বোধন

বৃষ্টি ছাড়াই বজ্রপাত, ঠাকুরগাঁওয়ে গরুর মৃত্যু

​মোঃ কাইয়ুম হাসান স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী এলাকার ঠুমনিয়া (কঞ্চিপীর-মনাভিটা) গ্রামে বৃহস্পতিবার সন্ধ্যার আগে আকস্মিক বজ্রপাতে একটি গরু মারা গেছে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যার আগে আকাশে মেঘ জমলেও তখনও বৃষ্টি শুরু হয়নি। এমন সময় হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে সবার চোখের সামনেই গরুটি মারা যায়। গরুটির কাছাকাছি আরেকটি গরু বাঁধা থাকলেও সেটির কোনো ক্ষতি হয়নি। ঘটনার সময় আশপাশের জমিতে কৃষক ও শ্রমিকরা কাজ করছিলেন। কেউ ঘাস কাটছিলেন, কেউ মরিচ তুলছিলেন। বজ্রপাতের স্থান থেকে অল্প দূরত্বে মানুষ অবস্থান করলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আরও পড়ুনঃ  কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ প্রতিরোধে সচেতনতামূলক সভা ও ভ্যাকসিন কার্যক্রম

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, বজ্রপাতের পরও এলাকায় বৃষ্টিপাত হয়নি। বৃষ্টি শুরুর আগেই আকস্মিক এ বজ্রপাতের ঘটনায় গ্রামজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মানুষের উপস্থিতির মধ্যেও কোনো প্রাণহানি না হওয়ায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে এলাকাবাসী।

আরও পড়ুনঃ  সাঘাটায় বজ্রপাতে মা-ছেলের মর্মান্তিক মৃত্যু, ছয় মাসের শিশুকে নিয়ে দিশেহারা পুত্রবধূ
Tag :
জনপ্রিয় পোস্ট

কাহালুতে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

বৃষ্টি ছাড়াই বজ্রপাত, ঠাকুরগাঁওয়ে গরুর মৃত্যু

আপডেটের সময়: ০৮:২৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬

​মোঃ কাইয়ুম হাসান স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী এলাকার ঠুমনিয়া (কঞ্চিপীর-মনাভিটা) গ্রামে বৃহস্পতিবার সন্ধ্যার আগে আকস্মিক বজ্রপাতে একটি গরু মারা গেছে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যার আগে আকাশে মেঘ জমলেও তখনও বৃষ্টি শুরু হয়নি। এমন সময় হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে সবার চোখের সামনেই গরুটি মারা যায়। গরুটির কাছাকাছি আরেকটি গরু বাঁধা থাকলেও সেটির কোনো ক্ষতি হয়নি। ঘটনার সময় আশপাশের জমিতে কৃষক ও শ্রমিকরা কাজ করছিলেন। কেউ ঘাস কাটছিলেন, কেউ মরিচ তুলছিলেন। বজ্রপাতের স্থান থেকে অল্প দূরত্বে মানুষ অবস্থান করলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আরও পড়ুনঃ  সাঘাটায় বজ্রপাতে মা-ছেলের মর্মান্তিক মৃত্যু, ছয় মাসের শিশুকে নিয়ে দিশেহারা পুত্রবধূ

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, বজ্রপাতের পরও এলাকায় বৃষ্টিপাত হয়নি। বৃষ্টি শুরুর আগেই আকস্মিক এ বজ্রপাতের ঘটনায় গ্রামজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মানুষের উপস্থিতির মধ্যেও কোনো প্রাণহানি না হওয়ায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে এলাকাবাসী।

আরও পড়ুনঃ  বগায় দুটি ফেরি থাকলেও চলছে একটি: চরম ভোগান্তিতে চার উপজেলার লাখো মানুষ