Dhaka ০৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’: ভোলায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত দীঘিনালা জোনের উদ্যোগে ১৬টি আশ্রয় কেন্দ্রের ৭৫১জন বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ বিশ্ব পরিবেশ দিবসে গাইবান্ধায় সভা, র‍্যালি ও পুরস্কার বিতরণ কুলাউড়ার বালিসিন্দ্রীতে রাস্তা নয় মরণ ফাঁদ কাদাময় সড়কে জনদুর্ভোগ দেবিদ্বারে অবৈধ ড্রেজার বিরোধী অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা, ২টি ড্রেজার -পাইপ ধ্বংস যথাযোগ্য মর্যাদা ফরিদপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত নীলফামারীতে দুই দফা দাবিতে ডাক কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান চিলমারীতে নিয়মিত ভূমি নামজারী না হওয়ায় দলীল সম্পাদনে জনগনের ভোগান্তি পানি বন্দি এলাকায় জামায়াতের ত্রাণ সামগ্রী বিতরণ ও দূর্গত এলাকা পরিদর্শন ‎কুলাউড়ায় ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর নিখোঁজ প্রবাসীর স্ত্রী

বান্দরবানে পাহাড়ধস ঝুঁকিপূর্ণদের সরিয়ে নিতে প্রশাসনের অভিযান

মাসুদ রানা মাসুম পার্বত্য ব্যুরো: বান্দরবান পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কালাঘাটা এলাকায় পাহাড়ধসের কারণে ৩টি বাড়ি ধসে গেছে। অতিবৃষ্টিতে পাহাড়ের মাটি নরম হয়ে এই বাড়িগুলো ধসে পড়ে। তবে ধসে পড়া বাড়িতে কোনো মানুষের অবস্থান না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। তবে পাহাড়ধসে মাটি বাড়ির ওপর পড়ায় ওই এলাকা এখন ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। বৃষ্টি অব্যাহত থাকলে আশপাশে আরও বাড়ি ধসে যাওয়ায় আশঙ্কা রয়েছে। এদিকে আজ বুধবার দুপুরে ৩টি বাড়ি ধসে পড়ার সংবাদ পাওয়া মাত্র প্রশাসনের পক্ষ থেকে কালাঘাটা এলাকায় পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী সরিয়ে আশ্রয়কেন্দ্রে নিয়ে যেতে প্রশাসনের অভিযান শুরু হয়েছে। এসময় ঝুঁকিপূর্ণভাবে পাহাড়ের পাদদেশে বসবাসকারী ৭টি পরিবারকে সরিয়ে নেওয়া হয়। এসময় অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম হাসান শাহরিয়ার।

আরও পড়ুনঃ  মনপুরায় মিয়ানমারে পাচারের সময় সিমেন্ট-সার বোঝাই ট্রলার জব্দ, আটক ১

তিনি বাংলানিউজকেজানান, বান্দরবানের ৯টি ওয়ার্ডে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে আর যেহেতু ভারী বৃষ্টিপাত আর বর্ষণ অব্যাহত রয়েছে সেহেতু পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরে যাওয়া উচিত। তিনি আরও জানান, আমরা মাইকিং করে সবাইকে সচেতন করছি এবং ঝুঁকিপূর্ণস্থান থেকে সরে পার্শ্ববর্তী আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ায় জন্য আহ্বান জানাচ্ছি। অভিযানে জেলা প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি পুলিশ, সেনাবাহিনী, তথ্য অফিস, পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  নীলফামারীতে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী, প্রশিক্ষণার্থীদের হাতে সনদ ও ৫০ হাজার টাকার অনুদান
Tag :
জনপ্রিয় পোস্ট

আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’: ভোলায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত

বান্দরবানে পাহাড়ধস ঝুঁকিপূর্ণদের সরিয়ে নিতে প্রশাসনের অভিযান

আপডেটের সময়: ০৫:৪৫:১০ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬

মাসুদ রানা মাসুম পার্বত্য ব্যুরো: বান্দরবান পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কালাঘাটা এলাকায় পাহাড়ধসের কারণে ৩টি বাড়ি ধসে গেছে। অতিবৃষ্টিতে পাহাড়ের মাটি নরম হয়ে এই বাড়িগুলো ধসে পড়ে। তবে ধসে পড়া বাড়িতে কোনো মানুষের অবস্থান না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। তবে পাহাড়ধসে মাটি বাড়ির ওপর পড়ায় ওই এলাকা এখন ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। বৃষ্টি অব্যাহত থাকলে আশপাশে আরও বাড়ি ধসে যাওয়ায় আশঙ্কা রয়েছে। এদিকে আজ বুধবার দুপুরে ৩টি বাড়ি ধসে পড়ার সংবাদ পাওয়া মাত্র প্রশাসনের পক্ষ থেকে কালাঘাটা এলাকায় পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী সরিয়ে আশ্রয়কেন্দ্রে নিয়ে যেতে প্রশাসনের অভিযান শুরু হয়েছে। এসময় ঝুঁকিপূর্ণভাবে পাহাড়ের পাদদেশে বসবাসকারী ৭টি পরিবারকে সরিয়ে নেওয়া হয়। এসময় অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম হাসান শাহরিয়ার।

আরও পড়ুনঃ  সড়কে মোটরসাইকেল দুর্ঘটনা আশঙ্কাজনক অবস্থায় ফাইম