Dhaka ০৩:২৪ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রাজশাহীতে চুরি হওয়া ব্যাটারিচালিত ভ্যান ৭২ ঘণ্টায় উদ্ধার, গ্রেপ্তার ২ নজিপুরে ওষুধ বিক্রয়ে সচেতনতা বাড়াতে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধুনটে পুলিশের বিশেষ অভিযান: ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ১২, ইয়াবা উদ্ধার ভালোবেসে বিয়ে দেড় বছর পরে গৃহবধূর আত্মহত্যা ফরিদপুরে মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু নাটোর লালপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনিরাপদ বিদেশযাত্রায় ঝুঁকিতে নারী শ্রমিকরা উলিপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত ইউপি নির্বাচনে সারাদেশে প্রার্থী দিবে এনসিপি: সারজিস দাউদকান্দিতে মেডিকেল শিক্ষার্থীদের বাস খাদে, আহত অন্তত ২০

বরেন্দ্র অঞ্চল নাচোলে পান চাষ করে ব্যাপক সাড়া ফেলেছে স্থানীয় কৃষক রবিউল

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:৫৬:১৩ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৪ সময় দেখুন

সজীব আলী, নাচোল উপজেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চল নাচোলে ১০ কাঠা জমিতে পান চাষ করে ব্যাপক সাড়া ফেলেছেন স্থানীয় সফল কৃষক রবিউল ইসলাম (বাবলু)। বরেন্দ্র অঞ্চলের শুষ্ক আবহাওয়া এবং খরাপ্রবণ মাটিতেও আধুনিক কৃষি প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে তিনি এই চমৎকার সাফল্য অর্জন করেছেন। প্রথাগত ধান বা আমের চাষ বাদ দিয়ে তুলনামূলক অনেক লাভজনক এবং অর্থকরী ফসল হিসেবে পান চাষ বেছে নিয়ে রবিউল এখন ওই এলাকার অন্যান্য চাষিদের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত। নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের পুকুরিয়া পাড়া গ্রামের কৃষক রবিউল ইসলাম, বটতলা বাজারের পাশে ১০ কাঠা জমিতে পানের বরজ করেছেন। রবিউল বলেন,” রাজশাহীর মোহনপুরে কাজ করতে গিয়ে পানচাষীদের সঙ্গে পরিচয় হয়। তাদের পান বরজ দেখে আমারও আগ্রহ হয়। তাঁরা আমাকে অনেক কিছু শিখিয়েছেন এবং আমার বরজ তৈরিতেও এসে সহযোগীতা করেছেন। প্রথমে এক কাঠায় শুরু করেছিলাম। ভালো ফলন পাওয়ায় এবছর ১০ কাঠা জমিতে পানের বরজ করেছি।

আরও পড়ুনঃ  ভোলা সদর উপজেলায় গুইংগারহাট খাল রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান

কৃষক রবিউল এই অভাবনীয় সাফল্য দেখে নাচোলের অনেক তরুণ ও সাধারণ কৃষক এখন উদ্বুদ্ধ হচ্ছেন। স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে প্রয়োজনীয় কারিগরি প্রশিক্ষণ এবং আধুনিক সুযোগ-সুবিধা দেওয়া হলে বরেন্দ্র অঞ্চলে এই অর্থকরী ফসলের চাষ আরও বহুগুণ বৃদ্ধি পাবে বলে মনে করছেন কৃষকরা।  রবিউলের বরজ দেখে পান চাষে আগ্রহ তৈরি হয়েছে স্থানীয় কৃষকদের মধ্যেও। কৃষক আব্দুল মালেক বলেন, “এখানে আমরা সাধারণত ধানসহ অন্য ফসল চাষ করি। রবিউলের পান বরজ দেখে ভালো লাগছে। পান চাষে লাভ হলে আমরাও করার কথা ভাবছি। কৃষক সেতাউর রহমান বলেন, “পান বরজ করতে শুরুতে খরচ আছে। কিন্তু একবার বরজ হয়ে গেলে কয়েক বছর পান পাওয়া যায়। বাজারে দাম ভালো থাকলে কৃষক লাভবান হতে পারবেন। কৃষক মো. তরিকুল ইসলাম বলেন, “রবিউলের বরজ দেখে অনেকেই পান চাষের কথা ভাবছেন। কৃষি অফিস থেকে পরামর্শ ও সহযোগিতা পাওয়া গেলে অন্য কৃষকরাও এ চাষে আগ্রহী হতে পারেন।

আরও পড়ুনঃ  আটোয়ারীতে ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব যথাযথ মর্যাদায় উদযাপন

নাচোল উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম বলেন, ” বরেন্দ্র এলাকায় পান চাষের সম্ভাবনা আছে। পান চাষে আগ্রহী কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। কৃষিতে ফসলের বৈচিত্র্য বাড়াতে এ ধরনের উদ্যোগ অনেক গুরুত্বপূর্ণ।”

আরও পড়ুনঃ  টিকা না পাওয়া শিশুদের খুঁজে বের করে আবারও ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী
Tag :
জনপ্রিয় পোস্ট

রাজশাহীতে চুরি হওয়া ব্যাটারিচালিত ভ্যান ৭২ ঘণ্টায় উদ্ধার, গ্রেপ্তার ২

বরেন্দ্র অঞ্চল নাচোলে পান চাষ করে ব্যাপক সাড়া ফেলেছে স্থানীয় কৃষক রবিউল

আপডেটের সময়: ১০:৫৬:১৩ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

সজীব আলী, নাচোল উপজেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চল নাচোলে ১০ কাঠা জমিতে পান চাষ করে ব্যাপক সাড়া ফেলেছেন স্থানীয় সফল কৃষক রবিউল ইসলাম (বাবলু)। বরেন্দ্র অঞ্চলের শুষ্ক আবহাওয়া এবং খরাপ্রবণ মাটিতেও আধুনিক কৃষি প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে তিনি এই চমৎকার সাফল্য অর্জন করেছেন। প্রথাগত ধান বা আমের চাষ বাদ দিয়ে তুলনামূলক অনেক লাভজনক এবং অর্থকরী ফসল হিসেবে পান চাষ বেছে নিয়ে রবিউল এখন ওই এলাকার অন্যান্য চাষিদের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত। নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের পুকুরিয়া পাড়া গ্রামের কৃষক রবিউল ইসলাম, বটতলা বাজারের পাশে ১০ কাঠা জমিতে পানের বরজ করেছেন। রবিউল বলেন,” রাজশাহীর মোহনপুরে কাজ করতে গিয়ে পানচাষীদের সঙ্গে পরিচয় হয়। তাদের পান বরজ দেখে আমারও আগ্রহ হয়। তাঁরা আমাকে অনেক কিছু শিখিয়েছেন এবং আমার বরজ তৈরিতেও এসে সহযোগীতা করেছেন। প্রথমে এক কাঠায় শুরু করেছিলাম। ভালো ফলন পাওয়ায় এবছর ১০ কাঠা জমিতে পানের বরজ করেছি।

আরও পড়ুনঃ  বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে দুস্থদের মাঝে খাবার বিতরণ

কৃষক রবিউল এই অভাবনীয় সাফল্য দেখে নাচোলের অনেক তরুণ ও সাধারণ কৃষক এখন উদ্বুদ্ধ হচ্ছেন। স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে প্রয়োজনীয় কারিগরি প্রশিক্ষণ এবং আধুনিক সুযোগ-সুবিধা দেওয়া হলে বরেন্দ্র অঞ্চলে এই অর্থকরী ফসলের চাষ আরও বহুগুণ বৃদ্ধি পাবে বলে মনে করছেন কৃষকরা।  রবিউলের বরজ দেখে পান চাষে আগ্রহ তৈরি হয়েছে স্থানীয় কৃষকদের মধ্যেও। কৃষক আব্দুল মালেক বলেন, “এখানে আমরা সাধারণত ধানসহ অন্য ফসল চাষ করি। রবিউলের পান বরজ দেখে ভালো লাগছে। পান চাষে লাভ হলে আমরাও করার কথা ভাবছি। কৃষক সেতাউর রহমান বলেন, “পান বরজ করতে শুরুতে খরচ আছে। কিন্তু একবার বরজ হয়ে গেলে কয়েক বছর পান পাওয়া যায়। বাজারে দাম ভালো থাকলে কৃষক লাভবান হতে পারবেন। কৃষক মো. তরিকুল ইসলাম বলেন, “রবিউলের বরজ দেখে অনেকেই পান চাষের কথা ভাবছেন। কৃষি অফিস থেকে পরামর্শ ও সহযোগিতা পাওয়া গেলে অন্য কৃষকরাও এ চাষে আগ্রহী হতে পারেন।

আরও পড়ুনঃ  বগুড়ার ধুনটে এলাঙ্গী ইউনিয়ন শ্রমিক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত