Dhaka ০২:০১ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন সংগঠনের বস্ত্র বিতরণ মান্দা বিলে মোবাইল কোর্ট, অবৈধ বানা উচ্ছেদ মানিকগঞ্জে জামাই–শ্বশুরের হাডুডু খেলা ইপিজেডের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ: আমির খসরু ফ্যাসিবাদী শক্তিকে কোনো ধরনের নৈরাজ্য করতে দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেড় লাখ মানুষের জন্য ৫ জন চিকিৎসক, ‘মরার ওপর খাঁড়ার ঘা’ শয্যা সংকট কোম্পানীগঞ্জে মাদক, কিশোর গ্যাং ও বাল্যবিবাহ প্রতিরোধে চরকাঁকড়া ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাঁশখালীতে প্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ বিচারের দাবিতে সংবাদ সম্মেলন কুলাউড়ায় নিখোঁজ জুবায়েরের মরদেহ উদ্ধার অনলাইন জুয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা: লালপুরে ৫টি স্মার্টফোনসহ দুই ভাই গ্রেপ্তার

বগুড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

এম, আজাদ খান, স্টাফ রিপোর্টার, বগুড়া

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদ্‌যাপনের লক্ষ্যে বগুড়ায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ অক্টোবর ২০২৬) বগুড়া সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪১-বগুড়া-৬ (সদর) আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা। বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আব্দুল ওয়াজেদের সভাপতিত্বে সভায় বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি এইচ. এস. মাফতুন আহমেদ খান রুবেলসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  ভাঙ্গুড়ায় দুর্গাপূজার শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রস্তুতি সভা

সভায় আসন্ন দুর্গাপূজা ঘিরে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি, পূজার সময় আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা, দর্শনার্থীদের নির্বিঘ্ন চলাচল এবং উৎসবের পরিবেশ শান্তিপূর্ণ রাখার বিষয়ে আলোচনা করা হয়।

আরও পড়ুনঃ  মাদারগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তারের পর আদালতে প্রেরণ

এ ছাড়া পূজামণ্ডপগুলোতে প্রয়োজনীয় প্রস্তুতি, সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় বক্তারা শারদীয় দুর্গোৎসব যাতে ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

আরও পড়ুনঃ  গাইবান্ধায় সেনা কর্মকর্তা সেজে চাকরি দেওয়ার প্রলোভন, প্রতারক চক্রের মূলহোতা গ্রেপ্তার

উল্লেখ্য, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিবছর বগুড়ার বিভিন্ন এলাকায় বিপুলসংখ্যক পূজামণ্ডপে উৎসব অনুষ্ঠিত হয়। এ কারণে পূজাকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে আগাম প্রস্তুতি ও সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় সভা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Tag :
জনপ্রিয় পোস্ট

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন সংগঠনের বস্ত্র বিতরণ

বগুড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আপডেটের সময়: ০৪:৪১:০৯ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬

এম, আজাদ খান, স্টাফ রিপোর্টার, বগুড়া

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদ্‌যাপনের লক্ষ্যে বগুড়ায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ অক্টোবর ২০২৬) বগুড়া সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪১-বগুড়া-৬ (সদর) আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা। বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আব্দুল ওয়াজেদের সভাপতিত্বে সভায় বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি এইচ. এস. মাফতুন আহমেদ খান রুবেলসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  কোম্পানীগঞ্জে বালুর নিচে ৬২ লাখ টাকার বিদেশি মদ, সহ আটক ২

সভায় আসন্ন দুর্গাপূজা ঘিরে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি, পূজার সময় আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা, দর্শনার্থীদের নির্বিঘ্ন চলাচল এবং উৎসবের পরিবেশ শান্তিপূর্ণ রাখার বিষয়ে আলোচনা করা হয়।

আরও পড়ুনঃ  যন্ত্রাংশের আড়ালে গাড়ি! চট্টগ্রাম বন্দরে কন্টেইনার খুলতেই মিলল বিএমডব্লিউ