
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
সীমান্তবর্তী এলাকায় শিক্ষিত ও বেকার যুবক- যুবতীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তথ্যপ্রযুক্তিভিত্তিক দক্ষতা উদ্বুদ্ধ করতে জয়পুরহাট জেলার কড়িয়া সীমান্তে আলোচনা সভার আয়োজন করেছে পত্নীতলা ১৪ বিজিবি সদস্যরা।
বুধবার (১০ জুন ) সকাল ১০টায় ফ্রিল্যান্সিং কম্পিউটার প্রশিক্ষণ আয়োজন অনুষ্ঠানে পত্নীতলা ১৪ বিজিবি যোগদান করে বক্তারা বলেন, বর্তমান সময়ে ফ্রিল্যান্সিং ও কম্পিউটার শিক্ষা তরুণদের আত্মকর্মসংস্থানের গুরুত্বপূর্ণ মাধ্যম। সীমান্ত অঞ্চলের যুব সমাজকে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত ও দক্ষ মানবসম্পদ তুলতে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অনুষ্ঠানে বিজিবি কর্মকর্তারা প্রশিক্ষণের বিভিন্ন দিক তুলে ধরেন এবং যুবক-যুবতীদের তথ্য প্রযুক্তি খাতে নিজেদের দক্ষ করে তোলার আহ্বান জানান। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি বিভিন্ন শ্রেণীর প্রেশার মানুষ উপস্থিত ছিলেন।
পত্নীতলা ১৪ বিজিবি উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি সীমান্ত এলাকায় যুব সমাজের মধ্যে স্পৃহা উদ্দাম হতে ইতিবাচক সাড়া ফেলেছে বলে কড়িয়া সীমান্ত স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।
প্রতিবেদকের নাম 



















