Dhaka ১২:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মাদক মামলার সাক্ষীকে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ যুবক দগ্ধ কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান লক্ষ্মীপুর বালিকা বিদ্যানিকেতনের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান মাদক প্রতিরোধে মির্জাপুরে সমাবেশ বনপাড়া বাইপাসের পরিবহন বিরোধের শান্তিপূর্ণ সমাধান লক্ষ্মীপুরে সাংবাদিকতার নতুন দিগন্তে চন্দ্রগঞ্জ রিপোর্টার্স ক্লাবের প্রশিক্ষণ কর্মশালা স্মৃতির জলযানের শেষ যাত্রা, নিলামে বিক্রি ‘বন কন্যা’ ও ‘বন রানী কাউনিয়ায় কেওয়াইএসডিওর নির্বাহী পরিষদে পরিবর্তন নতুন দায়িত্বে তিনজন মান্দায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সরকারি গাছ কেটে কাঠের সাঁকো নির্মাণ? সাঘাটায় ইউপি সদস্যের বিরুদ্ধে প্রশ্ন

ফ্যাসিবাদী ব্যবস্থার আলোকেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে: নাহিদ ইসলাম

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:২২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ৩৩ সময় দেখুন

নিজস্ব প্রতিবেদকঃ ফ্যাসিবাদী ব্যবস্থার কাঠামোর মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। নাহিদ ইসলাম বলেন, সরকার গণভোটের রায়ের সাথে প্রতারণা করেছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, সরকার আমাদের যাবতীয় ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সাথে প্রতারণা করেছে। তারা সারা দেশে দলীয়করণ করছে। প্রশাসনের সকল জায়গায় এবং এখন রাষ্ট্রপতি নির্বাচনেও এক প্রকার দলীয়করণের মাধ্যমেই দলীয় প্রার্থী দিয়ে প্রধানমন্ত্রী নিজেই রাষ্ট্রপতিকে নির্বাচিত করছেন। যেখানে স্বাধীনভাবে কোনো ভোট দেওয়ার সুযোগ নেই, তারা নিজেরাই বলে দিচ্ছে। ফলে তারা গণতন্ত্রের পক্ষে আছে বলে আমরা মনে করছি না। তিনি আরও বলেন, বর্তমান নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার যে ভারসাম্য থাকার কথা, দেশ সে ধরনের ভারসাম্যের দিকে এগোতে পারছে না।

আরও পড়ুনঃ  ময়লার ভাগাড় থেকে প্রাণ ফিরছে আদি বুড়িগঙ্গা চ্যানেলে

তবে গণতন্ত্রের প্রতি নিজেদের অবস্থান স্পষ্ট করতেই বিরোধী দল রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিচ্ছে বলে জানান নাহিদ ইসলাম। তার ভাষায়, জনগণের কাছে একটি বার্তা দেওয়া এবং রাষ্ট্রপতি নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করার লক্ষ্যেই বিরোধী দল প্রার্থী দিয়েছে।
নাহিদ ইসলাম বলেন, সরকার প্রয়োজনীয় সংস্কার না করলেও বিরোধী দল রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিয়েছে। এর ফলে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা তৈরি হবে, নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে মানুষের সচেতনতা বাড়বে এবং গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি বিরোধী দলের অবস্থানও স্পষ্ট হবে।

আরও পড়ুনঃ  জনগণের আস্থা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সতর্ক থাকতে হবে: ইশরাক
Tag :
জনপ্রিয় পোস্ট

মাদক মামলার সাক্ষীকে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ যুবক দগ্ধ

ফ্যাসিবাদী ব্যবস্থার আলোকেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে: নাহিদ ইসলাম

আপডেটের সময়: ০৫:২২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ ফ্যাসিবাদী ব্যবস্থার কাঠামোর মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। নাহিদ ইসলাম বলেন, সরকার গণভোটের রায়ের সাথে প্রতারণা করেছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, সরকার আমাদের যাবতীয় ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সাথে প্রতারণা করেছে। তারা সারা দেশে দলীয়করণ করছে। প্রশাসনের সকল জায়গায় এবং এখন রাষ্ট্রপতি নির্বাচনেও এক প্রকার দলীয়করণের মাধ্যমেই দলীয় প্রার্থী দিয়ে প্রধানমন্ত্রী নিজেই রাষ্ট্রপতিকে নির্বাচিত করছেন। যেখানে স্বাধীনভাবে কোনো ভোট দেওয়ার সুযোগ নেই, তারা নিজেরাই বলে দিচ্ছে। ফলে তারা গণতন্ত্রের পক্ষে আছে বলে আমরা মনে করছি না। তিনি আরও বলেন, বর্তমান নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার যে ভারসাম্য থাকার কথা, দেশ সে ধরনের ভারসাম্যের দিকে এগোতে পারছে না।

আরও পড়ুনঃ  বরিশালের আগৈলঝাড়ায় বর্ষার শাপলায় কৃষকের মুখে হাসি

তবে গণতন্ত্রের প্রতি নিজেদের অবস্থান স্পষ্ট করতেই বিরোধী দল রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিচ্ছে বলে জানান নাহিদ ইসলাম। তার ভাষায়, জনগণের কাছে একটি বার্তা দেওয়া এবং রাষ্ট্রপতি নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করার লক্ষ্যেই বিরোধী দল প্রার্থী দিয়েছে।
নাহিদ ইসলাম বলেন, সরকার প্রয়োজনীয় সংস্কার না করলেও বিরোধী দল রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিয়েছে। এর ফলে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা তৈরি হবে, নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে মানুষের সচেতনতা বাড়বে এবং গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি বিরোধী দলের অবস্থানও স্পষ্ট হবে।

আরও পড়ুনঃ  লক্ষ্মীপুর জেলা পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি