Dhaka ০৭:১০ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রাজশাহীতে চুরি হওয়া ব্যাটারিচালিত ভ্যান ৭২ ঘণ্টায় উদ্ধার, গ্রেপ্তার ২ নজিপুরে ওষুধ বিক্রয়ে সচেতনতা বাড়াতে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধুনটে পুলিশের বিশেষ অভিযান: ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ১২, ইয়াবা উদ্ধার ভালোবেসে বিয়ে দেড় বছর পরে গৃহবধূর আত্মহত্যা ফরিদপুরে মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু নাটোর লালপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনিরাপদ বিদেশযাত্রায় ঝুঁকিতে নারী শ্রমিকরা উলিপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত ইউপি নির্বাচনে সারাদেশে প্রার্থী দিবে এনসিপি: সারজিস দাউদকান্দিতে মেডিকেল শিক্ষার্থীদের বাস খাদে, আহত অন্তত ২০

ফরিদপুর ভাঙ্গায় সুমন শেখ হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ

বিপুল চন্দ জেলা প্রতিনিধি: ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় যুবক সুমন শেখ (২১) হত্যার প্রতিবাদে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। আজ বুধবার বেলা ১১টা ৪৫ মিনিটে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে কাপুরিয়া সদরদী গ্রামের বিক্ষুব্ধ জনতা ভাঙ্গা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।বিক্ষোভকারীরা অভিযোগ করেন, গতকাল ‌মঙ্গলবার রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে ভাঙ্গা উপজেলার কাপুরিয়া সদরদী গ্রামের সুমন শেখকে মধ্যপাড়া হাসামদিয়া গ্রামে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনার প্রতিবাদে তারা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানান। পরে প্রশাসন ও স্থানীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপে দুপুর প্রায় ১২টা ২০ মিনিটে অবরোধ প্রত্যাহার করা হলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। অবরোধ শেষে বিক্ষুব্ধ জনতা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামীকাল দুপুর ১২টার মধ্যে হত্যাকাণ্ডের আসামিদের গ্রেপ্তার করা না হলে তারা পুনরায় মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করবেন।

আরও পড়ুনঃ  আত্মনির্ভরশীল মানব সম্পদ উন্নয়নে দীঘিনালা জোনের নতুন উদ্যোগ
Tag :
জনপ্রিয় পোস্ট

রাজশাহীতে চুরি হওয়া ব্যাটারিচালিত ভ্যান ৭২ ঘণ্টায় উদ্ধার, গ্রেপ্তার ২

ফরিদপুর ভাঙ্গায় সুমন শেখ হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আপডেটের সময়: ০৭:৪৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬