Dhaka ১২:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নব‌নির্বা‌চিত রাষ্ট্রপ‌তি‌কে শু‌ভেচ্ছা জা‌নি‌য়ে ধুনট উপ‌জেলা ছাত্রদলের মিছিল শরণখোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নাগরপুরে অনিয়মের অভিযোগে তিন ডায়াগনস্টিক সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর জেলা পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কেশবপুরের প্রশংসিত ইউএনও এবার হোসেনপুরে, দায়িত্ব নিলেন রেকসোনা খাতুন দেবিদ্বারে মাদকবিরোধী অভিযানে এক যুবকের কারাদণ্ড কাশিমপুরে মাদকবিরোধী অভিযান জোরদারের দাবি রাঙ্গামাটি খায়রুল উলুম দাখিল মাদ্রাসার আয়োজনে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান পিবিআই পরিদর্শক আশরাফুল আলমের দক্ষ তদন্তে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য বাঁশখালীতে বিষপ্রয়োগে মাছ নিধনের অভিযোগ, ৫ লাখ টাকা ক্ষতির আশঙ্কা

ফরিদপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

বিপুল চন্দ জেলা প্রতিনিধি: ফরিদপুর

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদপুর জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল সাড়ে ১১টায় মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈকত হাসানের সভাপতিত্বে এ কর্মসূচি পালিত হয়।কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির সদস্যসচিব একে কিবরিয়া স্বপন, মহানগর বিএনপির সদস্যসচিব গোলাম মোস্তফা মিরাজ, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিনাল, মহানগর বিএনপির সাবেক সভাপতি রেজাউল ইসলাম, জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ রাজিব হোসেন, মহানগর যুবদলের সভাপতি ‌ বেনজির আহমেদ তাবরিজ সাধারণ সম্পাদক ‌ আলী রেজোয়ান বিশ্বাস তরুন ‌‌কোতোয়ালি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম চৌধুরী রঞ্জন এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শাহরিয়ার চৌধুরী শিথিলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ১৯ আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে তারা দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন।
বক্তারা বলেন, দেশের যেকোনো দুর্যোগ, দুর্বিপাক ও সংকটে মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে ১৯৮০ সালের ১৯ আগস্ট স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠা করা হয়েছিল। একই সঙ্গে তারা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, গণতন্ত্রের পক্ষে আন্দোলন-
সংগ্রামে আত্মদান কারী সকল শহীদ এবং দলীয় নেতাকর্মীদেরও স্মরণ করেন।
সমাবেশে বক্তারা বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে নেতাকর্মীদের নিজ নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংকের মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  চিলমারীতে ৬৮ পিচ ইয়াবাসহ এক যুবক আটক
Tag :
জনপ্রিয় পোস্ট

নব‌নির্বা‌চিত রাষ্ট্রপ‌তি‌কে শু‌ভেচ্ছা জা‌নি‌য়ে ধুনট উপ‌জেলা ছাত্রদলের মিছিল

ফরিদপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

আপডেটের সময়: ০৪:৫৩:২১ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

বিপুল চন্দ জেলা প্রতিনিধি: ফরিদপুর

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদপুর জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল সাড়ে ১১টায় মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈকত হাসানের সভাপতিত্বে এ কর্মসূচি পালিত হয়।কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির সদস্যসচিব একে কিবরিয়া স্বপন, মহানগর বিএনপির সদস্যসচিব গোলাম মোস্তফা মিরাজ, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিনাল, মহানগর বিএনপির সাবেক সভাপতি রেজাউল ইসলাম, জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ রাজিব হোসেন, মহানগর যুবদলের সভাপতি ‌ বেনজির আহমেদ তাবরিজ সাধারণ সম্পাদক ‌ আলী রেজোয়ান বিশ্বাস তরুন ‌‌কোতোয়ালি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম চৌধুরী রঞ্জন এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শাহরিয়ার চৌধুরী শিথিলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ১৯ আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে তারা দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন।
বক্তারা বলেন, দেশের যেকোনো দুর্যোগ, দুর্বিপাক ও সংকটে মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে ১৯৮০ সালের ১৯ আগস্ট স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠা করা হয়েছিল। একই সঙ্গে তারা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, গণতন্ত্রের পক্ষে আন্দোলন-
সংগ্রামে আত্মদান কারী সকল শহীদ এবং দলীয় নেতাকর্মীদেরও স্মরণ করেন।
সমাবেশে বক্তারা বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে নেতাকর্মীদের নিজ নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংকের মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  রানীগঞ্জ ইসলামিক মিশনে চলছে অপচিকিৎসা: ফার্মাসিস্ট দিচ্ছেন প্রেসক্রিপশন,পরিচ্ছন্নতাকর্মীর হাতে মিলছে ঔষধ