Dhaka ০৪:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ধামইরহাটে সীমান্তবর্তী এলাকায় বিজিবির অভিযানে ফেলে গেল ৬৪ বোতল ফেনসিডিল বিপ্লব ও সংহতি দিবস, জাতীয় ঐক্যের গুরুত্বপূর্ণ অধ্যায়: এমপি মিলন ফটিকছড়িতে ‘করব সমবায়, গড়ব দেশ সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় সমবায় দিবস পালিত ফেসবুকের পোস্ট দেখে প্রতিবন্ধী শিশু সাদিয়াকে ইউএনও’র হুইলচেয়ার প্রদান বকেয়া টাকা চাওয়ায় প্রবাসীর বাড়িতে মধ্যযুগীয় তাণ্ডব: দুই বোনকে পিটিয়ে জখম ও শ্লীলতাহানি শাহজাদপুরে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত অক্টোবরে গড়ে পণ্যের দাম বেড়েছে ৪.৩৯ শতাংশ আমন ধানের সংগ্রহ শুরু ২৪ নভেম্বর দাম ৩৫ টাকা কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা, দোয়া মাহফিল ও র‍্যালি

ফরিদগঞ্জে বদরপুর আলিম মাদ্রাসার এডহক কমিটির সভাপতি হলেন সাংবাদিক ফকরুল আলম পাঠান

মোশারফ হোসেন ফারুক মৃধা,ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের ফরিদগঞ্জে ঐতিহ্যবাহী বদরপুর আলিম মাদ্রাসার পরিচালনা পর্ষদের (এডহক কমিটি) সভাপতি মনোনীত হয়েছেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মো: ফখরুল আলম পাঠান। বুধবার (৪ নভেম্বর) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিষ্ট্রার প্রফেসর এস এম তৌহিদুজ্জামান স্বাক্ষরিত এক সরকারি প্রজ্ঞাপনে (স্মারক নম্বর: বামাশিবো/প্রশা/৩৩১২৬১০৩৬৩২১/১৩৬৪২৩) এ তথ্য জানানো হয়। শিক্ষা বোর্ডের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড (দাখিল ও আলিম স্তরের বেসরকারি মাদ্রাসার গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা, ২০২৫-এর বিধান অনুযায়ী বদরপুর আলিম মাদ্রাসা পরিচালনার জন্য আগামী ছয় মাসের জন্য এই এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত কমিটিতে অভিভাবক সদস্য হিসেবে রয়েছেন, এমরান হোসেন সোহেল, সাধারণ শিক্ষক সদস্য হিসেবে মো. কামাল হোসাইন এবং পদাধিকারবলে মাদ্রাসার অধ্যক্ষ/ভারপ্রাপ্ত অধ্যক্ষকে সদস্য সচিব করা হয়েছে।

আরও পড়ুনঃ  শার্শায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য সমাবেশ ও র‍্যালি

প্রজ্ঞাপনে আরও বলা হয়, নবগঠিত এডহক কমিটিকে অগ্রাধিকার ভিত্তিতে নির্ধারিত সময়ের মধ্যে বিধিমোতাবেক নিয়মিত কমিটি গঠন করতে হবে। পাশাপাশি প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন ও আগামী পরীক্ষাগুলোতে গুণগত এবং সংখ্যাগত দিক থেকে সন্তোষজনক ফলাফল নিশ্চিত করতে কমিটিকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। নবাগত এডহক কমিটির সভাপতি সাংবাদিক মো. ফখরুল আলম পাঠান বদরপুর আলিম মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি মনোনীত হওয়ায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

আরও পড়ুনঃ  ফেসবুকের পোস্ট দেখে প্রতিবন্ধী শিশু সাদিয়াকে ইউএনও’র হুইলচেয়ার প্রদান
Tag :
জনপ্রিয় পোস্ট

ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

ফরিদগঞ্জে বদরপুর আলিম মাদ্রাসার এডহক কমিটির সভাপতি হলেন সাংবাদিক ফকরুল আলম পাঠান

আপডেটের সময়: ১০:১৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬

মোশারফ হোসেন ফারুক মৃধা,ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের ফরিদগঞ্জে ঐতিহ্যবাহী বদরপুর আলিম মাদ্রাসার পরিচালনা পর্ষদের (এডহক কমিটি) সভাপতি মনোনীত হয়েছেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মো: ফখরুল আলম পাঠান। বুধবার (৪ নভেম্বর) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিষ্ট্রার প্রফেসর এস এম তৌহিদুজ্জামান স্বাক্ষরিত এক সরকারি প্রজ্ঞাপনে (স্মারক নম্বর: বামাশিবো/প্রশা/৩৩১২৬১০৩৬৩২১/১৩৬৪২৩) এ তথ্য জানানো হয়। শিক্ষা বোর্ডের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড (দাখিল ও আলিম স্তরের বেসরকারি মাদ্রাসার গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা, ২০২৫-এর বিধান অনুযায়ী বদরপুর আলিম মাদ্রাসা পরিচালনার জন্য আগামী ছয় মাসের জন্য এই এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত কমিটিতে অভিভাবক সদস্য হিসেবে রয়েছেন, এমরান হোসেন সোহেল, সাধারণ শিক্ষক সদস্য হিসেবে মো. কামাল হোসাইন এবং পদাধিকারবলে মাদ্রাসার অধ্যক্ষ/ভারপ্রাপ্ত অধ্যক্ষকে সদস্য সচিব করা হয়েছে।

আরও পড়ুনঃ  চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার’ নির্বাচিত হলেন এসআই জহির আমিন

প্রজ্ঞাপনে আরও বলা হয়, নবগঠিত এডহক কমিটিকে অগ্রাধিকার ভিত্তিতে নির্ধারিত সময়ের মধ্যে বিধিমোতাবেক নিয়মিত কমিটি গঠন করতে হবে। পাশাপাশি প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন ও আগামী পরীক্ষাগুলোতে গুণগত এবং সংখ্যাগত দিক থেকে সন্তোষজনক ফলাফল নিশ্চিত করতে কমিটিকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। নবাগত এডহক কমিটির সভাপতি সাংবাদিক মো. ফখরুল আলম পাঠান বদরপুর আলিম মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি মনোনীত হওয়ায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

আরও পড়ুনঃ  টাঙ্গাইলের ঘাটাইলে ধলাপাড়া কলেজের উন্নয়নে প্রশাসক নাসির সাহেবের অনুদান ধলাপাড়া কলেজ।