
পত্নীতলা ( নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলা উপজেলায় পুলিশের চলমান মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। একইসঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। থানা পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলামের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে ” জিরো টলারেন্স ” নীতির অংশ হিসেবে ১২ সেপ্টেম্বর ২০২৬ শনিবার রাত অনুমানিক ৮:১৫ মিনিটের দিকে পত্নীতলা থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার যদুবাটি গ্রামের কাঁচা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে।এ সময় সন্দেহেভজন ব্যক্তি দেওয়ান মোঃ শরিফুল ইসলাম কানু (৫৫) -কে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৩০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। আটক মোঃ শরিফুল ইসলাম কানু উপজেলার যদুবাটি গ্রামের মৃত দেওয়ান আহসান আলীর ছেলে বলে পুলিশ জানিয়েছে।
পত্নীতলা থানার ইনচার্জ ওসি মোঃ নিয়ামুল হক সাহেব বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে পত্নীতলা থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে ১৩ সেপ্টেম্বর ২০২৬ রবিবার যেকোনো সময়ে আদালতে সোপর্দ করা হবে। স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় মাদক ব্যবসা ও এবং তরুণ সমাজকে বিপদগামী করছে। পুলিশের এমন ধারাবাহিক অভিযানকে তারা স্বাগত জানিয়েছেন। তাদের মতে নিয়মিত অভিযান পরিচালিত হলে মাদক ব্যবসায়ীরা নিরুৎসাহিত হবে এবং সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে। স্থানীয়দের প্রতিক্রিয়া অতীতে অনুরূপ অভিযানের ক্ষেত্রেও দেখা গেছে। সচেতন মহলের দাবি, মাদক নির্মূলে শুধু আইন-শৃঙ্খলা বাহিনী নয়, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে একযোগে কাজ করতে হবে। তাহলেই মাদক মুক্ত সমাজ গঠন করা সম্ভব হবে।
প্রতিবেদকের নাম 



















