Dhaka ১২:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভাঙ্গুড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে কৃষক দলের বিক্ষোভ ও মশাল মিছিল নেত্রকোণায় ডিবি’র বড় সাফল্য ৩৭ বোতল ভারতীয় মদসহ যুবক গ্রেফতার সফিপুর উড়ালসড়কে মর্মান্তিক দুর্ঘটনা: মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্বামী-স্ত্রী ও শিশুসন্তানসহ নিহত ৩ ধুনটে ড্রেন নির্মাণকাজে মজুরি ও সরঞ্জাম আত্মসাতের অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি ​ কাউনিয়ায় প্রত্যাশা-২ প্রকল্পের প্রবাস বন্ধু ফোরামের আলোচনা সভা ঢাকার ধামরাইয়ে প্রতিবন্ধী মেয়ের গহনা চুরির অভিযোগে আটক 2 ধামইরহাটে আদিবাসীদের প্রতিবাদী র‌্যালী,মানবন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান রাজনগরে ভূমি অফিসের সামনে ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজধানীজুড়ে ডিএমপির চেকপোস্ট বাড়ানো হয়েছে নজরদারি এমপির ছেলে স্ত্রী ও ভাগনেকে সারের ডিলারশিপ দেওয়া হয়েছে: হাসনাত আবদুল্লাহ

নেত্রকোণায় ডিবি’র বড় সাফল্য ৩৭ বোতল ভারতীয় মদসহ যুবক গ্রেফতার

মীর আমিনুল ইসলাম বুলবুল,ব্যুরো চিফ ময়মনসিংহ: নেত্রকোণা জেলা গোয়েন্দা শাখা (ডিবি পূর্ব) এর অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) দুপুরে কলমাকান্দা থানাধীন পাঁচগাঁও সাকিন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। ডিবি পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে একটি চক্র সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতীয় মদ এনে দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি (পূর্ব) এর একটি চৌকস টিম পাঁচগাঁও এলাকায় অবস্থান নেয়। পরে সন্দেহভাজন এক যুবককে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে ৩৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত হলেন রুশান্ত হাজং (২০), পিতা- সুজেন্দ্র হাজং, মাতা- গনাবটি হাজং, সাং- পাঁচগাঁও (দক্ষিণপাড়া), ইউপি- রংছাতি, থানা- কলমাকান্দা, জেলা- নেত্রকোণা।

আরও পড়ুনঃ  ঢাকায় গ্রাম পুলিশের মহাসমাবেশে যোগ দিচ্ছেন লালপুরের ১০ ইউনিয়নের সদস্যরা

 

এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বর্তমানে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া এই চক্রের সাথে আর কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখছে ডিবি পুলিশ। মাদকের বিরুদ্ধে ডিবি পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ডিবি পুলিশের এমন অভিযানকে সাধুবাদ জানিয়েছেন।

আরও পড়ুনঃ  চট্টগ্রাম পটিয়ায় আগুনে পুড়ল সিএনজি, অল্পের জন্য রক্ষা পেল ইউপি সদস্যসহ চারজন
Tag :
জনপ্রিয় পোস্ট

ভাঙ্গুড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে কৃষক দলের বিক্ষোভ ও মশাল মিছিল

নেত্রকোণায় ডিবি’র বড় সাফল্য ৩৭ বোতল ভারতীয় মদসহ যুবক গ্রেফতার

আপডেটের সময়: ০৯:৩৫:২৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

মীর আমিনুল ইসলাম বুলবুল,ব্যুরো চিফ ময়মনসিংহ: নেত্রকোণা জেলা গোয়েন্দা শাখা (ডিবি পূর্ব) এর অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) দুপুরে কলমাকান্দা থানাধীন পাঁচগাঁও সাকিন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। ডিবি পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে একটি চক্র সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতীয় মদ এনে দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি (পূর্ব) এর একটি চৌকস টিম পাঁচগাঁও এলাকায় অবস্থান নেয়। পরে সন্দেহভাজন এক যুবককে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে ৩৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত হলেন রুশান্ত হাজং (২০), পিতা- সুজেন্দ্র হাজং, মাতা- গনাবটি হাজং, সাং- পাঁচগাঁও (দক্ষিণপাড়া), ইউপি- রংছাতি, থানা- কলমাকান্দা, জেলা- নেত্রকোণা।

আরও পড়ুনঃ  ঢাকায় গ্রাম পুলিশের মহাসমাবেশে যোগ দিচ্ছেন লালপুরের ১০ ইউনিয়নের সদস্যরা

 

এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বর্তমানে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া এই চক্রের সাথে আর কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখছে ডিবি পুলিশ। মাদকের বিরুদ্ধে ডিবি পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ডিবি পুলিশের এমন অভিযানকে সাধুবাদ জানিয়েছেন।

আরও পড়ুনঃ  সিলেটে আওয়ামী লীগ নেতা বাহার উদ্দিন গ্রেফতার