Dhaka ০১:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জিম্বাবুয়েকে উড়িয়ে ফাইনাল নিশ্চিত দক্ষিণ আফ্রিকার তারাগঞ্জে ১০ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১, মামলা প্রক্রিয়াধীন ধামইরহাটে দুইশত টাকার জন্য প্রতিবেশীর আঘাতে যুবকের মৃত্যু চন্দনাইশে ভূমি বিরোধ নিয়ে পাল্টা সংবাদ সম্মেলন চটকাপোতা গ্রামে দুই শিশুসন্তানসহ কামালের জানাজায় বিএনপি নেতৃবৃন্দ ধামইরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সমাপনী ও পুরস্কার বিতরণ রাজীব বাসের রোড পারমিট বাতিল ও চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন ধুনটে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত দেশের ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে ঝড়-জলোচ্ছ্বাসে বিপর্যয়ের শঙ্কা বাড়াচ্ছে আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

নাটোরের গুরুদাসপুরে অ্যাম্বুলেন্স ও কাভার্ডভ্যানের সংঘর্ষে আহত ৮

লালপুর উপজেলা (নাটোর) প্রতিনিধি:

নাটোরের গুরুদাসপুরে আরএফএল কোম্পানির একটি কাভার্ডভ্যান ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। ৩১ আগষ্ট সোমবার সকাল ৯টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের তালবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুর থেকে নাটোরগামী একটি লাশবাহী অ্যাম্বুলেন্সের (ঢাকা মেট্রো-ছ ৭১-২৬৪৭) সঙ্গে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী আরএফএল কোম্পানির একটি কাভার্ডভ্যানের (ঢাকা মেট্রো-চ ৬২-০৩৬৪) মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় অ্যাম্বুলেন্সটি মহাসড়ক থেকে ছিটকে রাস্তার পাশের খাদে পানিতে পড়ে যায়। এতে অ্যাম্বুলেন্সে থাকা ৮ যাত্রী আহত হন। ঘটনার পরপরই কাভার্ডভ্যানের চালক ও হেলপার পালিয়ে যায়।

আরও পড়ুনঃ  লালপুরে পৃথক অভিযানে ১০টি স্মার্ট ফোন ও ৪০ হাজার টাকাসহ ৫ হ্যাকার আটক

খবর পেয়ে গুরুদাসপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যৌথ উদ্ধার অভিযান পরিচালনা করেন। আহতদের উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে সাতজনই গাজীপুর জেলার বাসিন্দা।

আরও পড়ুনঃ  শরণখোলায় টানা বৃষ্টিতে সড়কে খানাখন্দ, গাছ পড়ে বন্ধ চলাচল।

গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. মো. আলমাছ আলী জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) পাঠানো হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুনঃ  পাহাড়ে শান্তি-সম্প্রীতি বজায় রাখতে জেলা পরিষদের প্রতি রিজিয়ন কমান্ডারের আহ্বান

ঘটনার সত্যতা নিশ্চিত করে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, “দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় ও ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় উদ্ধার কাজ চালায়। এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।”

Tag :
জনপ্রিয় পোস্ট

জিম্বাবুয়েকে উড়িয়ে ফাইনাল নিশ্চিত দক্ষিণ আফ্রিকার

নাটোরের গুরুদাসপুরে অ্যাম্বুলেন্স ও কাভার্ডভ্যানের সংঘর্ষে আহত ৮

আপডেটের সময়: ০৫:৫০:৫৮ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

লালপুর উপজেলা (নাটোর) প্রতিনিধি:

নাটোরের গুরুদাসপুরে আরএফএল কোম্পানির একটি কাভার্ডভ্যান ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। ৩১ আগষ্ট সোমবার সকাল ৯টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের তালবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুর থেকে নাটোরগামী একটি লাশবাহী অ্যাম্বুলেন্সের (ঢাকা মেট্রো-ছ ৭১-২৬৪৭) সঙ্গে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী আরএফএল কোম্পানির একটি কাভার্ডভ্যানের (ঢাকা মেট্রো-চ ৬২-০৩৬৪) মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় অ্যাম্বুলেন্সটি মহাসড়ক থেকে ছিটকে রাস্তার পাশের খাদে পানিতে পড়ে যায়। এতে অ্যাম্বুলেন্সে থাকা ৮ যাত্রী আহত হন। ঘটনার পরপরই কাভার্ডভ্যানের চালক ও হেলপার পালিয়ে যায়।

আরও পড়ুনঃ  নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন

খবর পেয়ে গুরুদাসপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যৌথ উদ্ধার অভিযান পরিচালনা করেন। আহতদের উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে সাতজনই গাজীপুর জেলার বাসিন্দা।

আরও পড়ুনঃ  কুমিল্লায় দুই আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ১