Dhaka ০৫:১৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কাউনিয়ায় ইসলামী আন্দোলনের প্রতিনিধি সভা অনুষ্ঠিত দিনাজপুরের হিলিতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত শ্রীমঙ্গলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রে ফ তা র ঝিলমিল-পাসপোর্ট অফিস সড়ক: ময়লার ভাগাড়ে বিষাক্ত পরিবেশ, অতিষ্ঠ জনজীবন ভোলায় ৭০ পিস ইয়াবাসহ জুয়েল নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার মাধবপুরে সড়ক দুর্ঘটনা: ট্রাকের সঙ্গে সংঘর্ষে সিএনজি চালকসহ নিহত ২ সংবাদ প্রকাশ ও ধারাবাহিক অনুসরণের ফলে দ্রুত পদক্ষেপ, স্বস্তি ফিরেছে পথচারীদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে রাসিকের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও ফগার স্প্রে কার্যক্রম শুরু সন্ধ্যার মধ্যে রংপুর সহ ১৭ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা নাগরপুরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত

নাগরপুরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত

সিপন রানা, নাগরপুর (টাঙ্গাইল)প্রতিনিধি :
টাঙ্গাইলের নাগরপুরে কৃষকদের দক্ষতা বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষিভিত্তিক উদ্যোক্তা উন্নয়নের লক্ষ্যে “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রোগ্রামের আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ কংগ্রেসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মো. আশেক পারভেজ, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, টাঙ্গাইল।

আরও পড়ুনঃ  মাদারগঞ্জে (ইউএনও) উপজেলা নির্বাহীর খালখনন পরিদর্শন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরফান উদ্দিন। স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এস. এম. রাশেদুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল মোমিন, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মোহাম্মদ দুলাল উদ্দিন, নাগরপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহাম্মদ আলী রানা, উপজেলা শ্রমিক দলের সভাপতি আরিফুল ইসলাম নবা, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল হক স্বাধীন, উপজেলা কৃষকদলের সভাপতি হুমায়ুন কবীর ও সাধারণ সম্পাদক জাহিদ হাসান প্রমুখ।

আরও পড়ুনঃ  হোসেনপুরে প্রীতির ম্যাজিক, চাকরি ছেড়ে পাল্টে দিলেন হতদরিদ্র শত নারীদের জীবনচিত্র

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক-কৃষাণী, কৃষি উদ্যোক্তা, মাঠপর্যায়ের কৃষি কর্মকর্তাসহ গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় ফিল্ড স্কুলের কার্যক্রম, কৃষি প্রযুক্তির সম্প্রসারণ, পুষ্টিসমৃদ্ধ ফসল উৎপাদন, নিরাপদ খাদ্য উৎপাদন এবং কৃষি উদ্যোক্তা তৈরিতে প্রকল্পের বিভিন্ন সফলতা তুলে ধরা হয়।

প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ মো. আশেক পারভেজ বলেন, “কৃষির আধুনিকায়ন ও পুষ্টিনিরাপত্তা নিশ্চিত করতে মাঠপর্যায়ে কৃষকদের সক্ষমতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পার্টনার প্রকল্প এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।”সভাপতির বক্তব্যে ইউএনও মো. এরফান উদ্দিন বলেন, “কৃষি ও পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ অবদান রাখছে।”

আরও পড়ুনঃ  কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী কৃষকদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়, সফলতার গল্প উপস্থাপন এবং বিভিন্ন কৃষি প্রযুক্তি প্রদর্শন করা হয়।

উল্লেখ্য, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নাগরপুর এ অনুষ্ঠানের আয়োজন করে।

Tag :
জনপ্রিয় পোস্ট

কাউনিয়ায় ইসলামী আন্দোলনের প্রতিনিধি সভা অনুষ্ঠিত

নাগরপুরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত

আপডেটের সময়: ০১:৫৪:৪০ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

সিপন রানা, নাগরপুর (টাঙ্গাইল)প্রতিনিধি :
টাঙ্গাইলের নাগরপুরে কৃষকদের দক্ষতা বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষিভিত্তিক উদ্যোক্তা উন্নয়নের লক্ষ্যে “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রোগ্রামের আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ কংগ্রেসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মো. আশেক পারভেজ, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, টাঙ্গাইল।

আরও পড়ুনঃ  কাতার প্রবাসী চুয়েট প্রকৌশলী কে অপহরণের ২ ঘণ্টার মধ্যে উদ্ধার:৪ অপহরণকারী আটক

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরফান উদ্দিন। স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এস. এম. রাশেদুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল মোমিন, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মোহাম্মদ দুলাল উদ্দিন, নাগরপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহাম্মদ আলী রানা, উপজেলা শ্রমিক দলের সভাপতি আরিফুল ইসলাম নবা, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল হক স্বাধীন, উপজেলা কৃষকদলের সভাপতি হুমায়ুন কবীর ও সাধারণ সম্পাদক জাহিদ হাসান প্রমুখ।

আরও পড়ুনঃ  মাদারগঞ্জে (ইউএনও) উপজেলা নির্বাহীর খালখনন পরিদর্শন

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক-কৃষাণী, কৃষি উদ্যোক্তা, মাঠপর্যায়ের কৃষি কর্মকর্তাসহ গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় ফিল্ড স্কুলের কার্যক্রম, কৃষি প্রযুক্তির সম্প্রসারণ, পুষ্টিসমৃদ্ধ ফসল উৎপাদন, নিরাপদ খাদ্য উৎপাদন এবং কৃষি উদ্যোক্তা তৈরিতে প্রকল্পের বিভিন্ন সফলতা তুলে ধরা হয়।

প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ মো. আশেক পারভেজ বলেন, “কৃষির আধুনিকায়ন ও পুষ্টিনিরাপত্তা নিশ্চিত করতে মাঠপর্যায়ে কৃষকদের সক্ষমতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পার্টনার প্রকল্প এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।”সভাপতির বক্তব্যে ইউএনও মো. এরফান উদ্দিন বলেন, “কৃষি ও পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ অবদান রাখছে।”

আরও পড়ুনঃ  পাহাড় পেরিয়ে সমতলে মাধবী মার্মা: নোয়াখালী ও নারায়ণগঞ্জের দুই আসনের বিশেষ দায়িত্বে