Dhaka ০২:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ

নাগরপুরে তেল পেতে লাগবে ফুয়েল কার্ড

সিপন’রানা(নাগরপুর)প্রতিনিধি: জ্বালানি তেল বিতরণে শৃঙ্খলা, স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং অপচয় রোধে টাঙ্গাইল জেলাব্যাপী ‘ফুয়েল কার্ড’ কার্যক্রম শুরু হয়েছে। এরই অংশ হিসেবে টাঙ্গাইলের নাগরপুর উপজেলাতেও আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে এই নতুন ব্যবস্থা। এখন থেকে বৈধ ফুয়েল কার্ড ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া কোনো ব্যক্তি বা যানবাহনকে জ্বালানি তেল সরবরাহ করা হবে না। রোববার (১৯ এপ্রিল) সকালে নাগরপুর উপজেলায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। নতুন নিয়ম অনুযায়ী, শুধুমাত্র কার্ডধারী গ্রাহকদের চাহিদা অনুযায়ী তেল সরবরাহ করা হবে। বর্তমানে অনলাইনে ফুয়েল কার্ডের জন্য আবেদন প্রক্রিয়া চলমান রয়েছে। যেসব গ্রাহক এখনো আবেদন করেননি, তাদের দ্রুত আবেদন সম্পন্ন করে কার্ড সংগ্রহের জন্য প্রশাসনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  পায়ের খন্ডিত অংশ উদ্ধার

নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ এরফান উদ্দিন বলেন, “জ্বালানির সঠিক ব্যবহার নিশ্চিত করা এবং সকল ধরনের অনিয়ম প্রতিরোধই এই উদ্যোগের মূল লক্ষ্য। জ্বালানি ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে কঠোর নজরদারি অব্যাহত থাকবে। কার্যক্রম পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক, দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ শফিউর রহমান জোয়াদ্দার, সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ হাবিবুর রহমান হাবিব, নাগরপুর সরকার ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী এবং জাতীয় সাংবাদিক সংস্থা, নাগরপুর উপজেলা ইউনিটের সাধারণ সম্পাদক আজিজুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সরকার নির্ধারিত নতুন দামে— ডিজেল প্রতি লিটার ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, এই নিয়ন্ত্রিত বিতরণ ব্যবস্থার ফলে জেলায় জ্বালানি খাতে শৃঙ্খলা ও স্বচ্ছতা ফিরে আসবে।

আরও পড়ুনঃ  সেলিমাবাদ উপজেলা চাই সংসদে এমপি অধ্যক্ষ আব্দুল আলিম
Tag :
জনপ্রিয় পোস্ট

নাগরপুরে তেল পেতে লাগবে ফুয়েল কার্ড

নাগরপুরে তেল পেতে লাগবে ফুয়েল কার্ড

আপডেটের সময়: ০৯:০৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

সিপন’রানা(নাগরপুর)প্রতিনিধি: জ্বালানি তেল বিতরণে শৃঙ্খলা, স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং অপচয় রোধে টাঙ্গাইল জেলাব্যাপী ‘ফুয়েল কার্ড’ কার্যক্রম শুরু হয়েছে। এরই অংশ হিসেবে টাঙ্গাইলের নাগরপুর উপজেলাতেও আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে এই নতুন ব্যবস্থা। এখন থেকে বৈধ ফুয়েল কার্ড ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া কোনো ব্যক্তি বা যানবাহনকে জ্বালানি তেল সরবরাহ করা হবে না। রোববার (১৯ এপ্রিল) সকালে নাগরপুর উপজেলায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। নতুন নিয়ম অনুযায়ী, শুধুমাত্র কার্ডধারী গ্রাহকদের চাহিদা অনুযায়ী তেল সরবরাহ করা হবে। বর্তমানে অনলাইনে ফুয়েল কার্ডের জন্য আবেদন প্রক্রিয়া চলমান রয়েছে। যেসব গ্রাহক এখনো আবেদন করেননি, তাদের দ্রুত আবেদন সম্পন্ন করে কার্ড সংগ্রহের জন্য প্রশাসনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  ঐতিহ্যবাহি ইটাখোলা ফাজিল (ডিগ্রি) মাদরাসার সভাপতি সৈয়দ মোঃ শাফকাতকে সংবর্ধনা

নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ এরফান উদ্দিন বলেন, “জ্বালানির সঠিক ব্যবহার নিশ্চিত করা এবং সকল ধরনের অনিয়ম প্রতিরোধই এই উদ্যোগের মূল লক্ষ্য। জ্বালানি ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে কঠোর নজরদারি অব্যাহত থাকবে। কার্যক্রম পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক, দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ শফিউর রহমান জোয়াদ্দার, সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ হাবিবুর রহমান হাবিব, নাগরপুর সরকার ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী এবং জাতীয় সাংবাদিক সংস্থা, নাগরপুর উপজেলা ইউনিটের সাধারণ সম্পাদক আজিজুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সরকার নির্ধারিত নতুন দামে— ডিজেল প্রতি লিটার ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, এই নিয়ন্ত্রিত বিতরণ ব্যবস্থার ফলে জেলায় জ্বালানি খাতে শৃঙ্খলা ও স্বচ্ছতা ফিরে আসবে।

আরও পড়ুনঃ  ফটিকছড়ি উপজেলা “ক”জোনের আওতাধীন সকল শাখা কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত