Dhaka ০১:১৪ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভাটারা থানার স্বেচ্ছাসেবক দলের নেতা শাহিন গ্রেপ্তার নগরকান্দায় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রায় উদযাপিত জন্মাষ্টমী শরতের বিকেলে ব্যস্ত ধুনটের সোনাহাটা বাজার কুলিয়ারচরের গোবরিয়া আব্দুল্লাহপুর ইউপি নির্বাচনে আলোচনার শীর্ষে আলমগীর হোসেন পানছড়িতে “ওয়াদুদ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬” উদ্বোধন পানছড়িতে জেলা পরিষদ সদস্য রুমেল মারমাকে সংবর্ধনা লংমার্চকে স্বাগত জানিয়ে গণমিছিল করেছে দক্ষিণ হালিশহর ওয়ার্ড জামায়াতে ইসলামী নাটোর বারনই নদীতে আচমকা ভেসে উঠছে বিপুল মাছ: বিষ নাকি গ্যাস ৫ দিন পর খুলছে হিলি স্থলবন্দর দীঘিনালায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমী উদযাপিত

নলছিটিতে ‘ডাক্তার’ পরিচয়ে প্রতারণা! MBBS ডিগ্রি ছাড়াই প্রেসক্রিপশন

নলছিটি উপজেলা প্রতিনিধি : ঝালকাঠির নলছিটি উপজেলায় এমবিবিএস ডিগ্রি না থাকা সত্ত্বেও নিজের নামের আগে “ডাঃ” লিখে দীর্ঘদিন ধরে চিকিৎসা কার্যক্রম পরিচালনার অভিযোগ উঠেছে ফোরকান হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। প্রেসক্রিপশন প্যাড ও সাইনবোর্ডে নিজেকে ডাক্তার হিসেবে পরিচয় দিয়ে তিনি গ্রামবাংলার সাধারণ ও সহজ-সরল মানুষদের সঙ্গে প্রতারণা করে আসছেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা যায়, ফোরকান হোসেন তার চেম্বারে রোগী দেখার পাশাপাশি বিভিন্ন রোগের প্রেসক্রিপশন লিখে দেন এবং সুন্নতে খাতনাসহ বিভিন্ন চিকিৎসা কার্যক্রম পরিচালনা করেন। তার ব্যবহৃত প্রেসক্রিপশন প্যাডে “ডাঃ মোঃ ফোরকান হোসেন” নাম ব্যবহার করা হয়েছে এবং সাইনবোর্ডেও একইভাবে নিজেকে ডাক্তার হিসেবে পরিচয় দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  দেবিদ্বারে “আমার গ্রাম- আমার দায়িত্ব” সংগঠনের উদ্যোগে ২টি টিউবওয়েল স্হাপন

তবে বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশ সরকারের প্রচলিত নিয়ম অনুযায়ী স্বীকৃত মেডিকেল ডিগ্রি যেমন MBBS বা সমমানের ডিগ্রি ছাড়া কেউ নিজের নামের আগে “ডাঃ” উপাধি ব্যবহার করতে পারেন না। এ ধরনের ভুয়া পরিচয়ে চিকিৎসা প্রদান আইনত দণ্ডনীয় অপরাধ। এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে প্রশাসনের নাকের ডগায় বসে তিনি নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছেন। অনেকেই তার কাছে চিকিৎসা নিতে গিয়ে প্রতারিত হচ্ছেন এবং স্বাস্থ্যঝুঁকির মধ্যে পড়ছেন। এলাকাবাসীর দাবি, দ্রুত তদন্ত করে অভিযুক্ত ফোরকান হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে ভবিষ্যতে এ ধরনের প্রতারণা বন্ধ হয় এবং সাধারণ মানুষ নিরাপদ চিকিৎসা সেবা পেতে পারে।

আরও পড়ুনঃ  তিস্তায় টাস্কফোর্সের বড় ধাক্কা: ধ্বংস ১৬ নৌকা ও ৪ ইঞ্জিন, অসাধু সিন্ডিকেটে আতঙ্ক
Tag :
জনপ্রিয় পোস্ট

ভাটারা থানার স্বেচ্ছাসেবক দলের নেতা শাহিন গ্রেপ্তার

নলছিটিতে ‘ডাক্তার’ পরিচয়ে প্রতারণা! MBBS ডিগ্রি ছাড়াই প্রেসক্রিপশন

আপডেটের সময়: ০৮:৫৪:০৮ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬

নলছিটি উপজেলা প্রতিনিধি : ঝালকাঠির নলছিটি উপজেলায় এমবিবিএস ডিগ্রি না থাকা সত্ত্বেও নিজের নামের আগে “ডাঃ” লিখে দীর্ঘদিন ধরে চিকিৎসা কার্যক্রম পরিচালনার অভিযোগ উঠেছে ফোরকান হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। প্রেসক্রিপশন প্যাড ও সাইনবোর্ডে নিজেকে ডাক্তার হিসেবে পরিচয় দিয়ে তিনি গ্রামবাংলার সাধারণ ও সহজ-সরল মানুষদের সঙ্গে প্রতারণা করে আসছেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা যায়, ফোরকান হোসেন তার চেম্বারে রোগী দেখার পাশাপাশি বিভিন্ন রোগের প্রেসক্রিপশন লিখে দেন এবং সুন্নতে খাতনাসহ বিভিন্ন চিকিৎসা কার্যক্রম পরিচালনা করেন। তার ব্যবহৃত প্রেসক্রিপশন প্যাডে “ডাঃ মোঃ ফোরকান হোসেন” নাম ব্যবহার করা হয়েছে এবং সাইনবোর্ডেও একইভাবে নিজেকে ডাক্তার হিসেবে পরিচয় দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  পানছড়িতে জেলা পরিষদ সদস্য রুমেল মারমাকে সংবর্ধনা

তবে বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশ সরকারের প্রচলিত নিয়ম অনুযায়ী স্বীকৃত মেডিকেল ডিগ্রি যেমন MBBS বা সমমানের ডিগ্রি ছাড়া কেউ নিজের নামের আগে “ডাঃ” উপাধি ব্যবহার করতে পারেন না। এ ধরনের ভুয়া পরিচয়ে চিকিৎসা প্রদান আইনত দণ্ডনীয় অপরাধ। এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে প্রশাসনের নাকের ডগায় বসে তিনি নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছেন। অনেকেই তার কাছে চিকিৎসা নিতে গিয়ে প্রতারিত হচ্ছেন এবং স্বাস্থ্যঝুঁকির মধ্যে পড়ছেন। এলাকাবাসীর দাবি, দ্রুত তদন্ত করে অভিযুক্ত ফোরকান হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে ভবিষ্যতে এ ধরনের প্রতারণা বন্ধ হয় এবং সাধারণ মানুষ নিরাপদ চিকিৎসা সেবা পেতে পারে।

আরও পড়ুনঃ  লালপুরে পুলিশ অভিযানে নগদ টাকাসহ ৫ জুয়াড়ি আটক, মামলা দায়ের