
মোঃ মামুনুর রশিদ ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার ধুনট পৌর এলাকায় ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় আনুষ্ঠানিকভাবে শুমারির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। আজ মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে পৌরসভার পশ্চিম ভরনশাহী গ্রামে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ধুনট পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলিমুদ্দিন হারুন মন্ডল, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, সিনিয়র সহসভাপতি ছানোয়ার হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুঞ্জিল হোসেন আকন্দ এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল কাফী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলম হাসান।
এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহীদ মাহমুদ সুমন, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহাদত হোসেন, যুবদল নেতা ইয়াকুব আলী এবং পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সোলায়মান আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, এলাকার প্রকৃত অসচ্ছল ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোকে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় এনে সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করতেই এই শুমারি পরিচালনা করা হচ্ছে। তথ্য সংগ্রহ কার্যক্রম স্বচ্ছ ও সঠিকভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান অতিথিরা।
প্রতিবেদকের নাম 


















