Dhaka ১১:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চট্টগ্রামে ৩০০ বছরের পুরোনো পূজামণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি-এসপি লামা পৌরসভা এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন মাইজভাণ্ডার শরীফে ২৭শে আশ্বিন খোশরোজ শরীফ পালিত স্বচ্ছতা ও সুশৃঙ্খলভাবে ফ্যামিলি কার্ড বিতরণে আটোয়ারীতে প্রেস কনফারেন্স ধামরাইয়ে ছেলের অত্যাচারে অতিষ্ঠ বাবা, প্রশাসনকে খবর; যুবকের ২ মাসের কারাদণ্ড মির্জাপুরে অবৈধ কাভার্ডভ্যানে গ্যাস বিক্রি, মা সিএনজি স্টেশনের মালিকের ১ লাখ টাকা জরিমানা চট্টগ্রাম সীতাকুণ্ডে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, ৭ টন ইলিশ জব্দ কন্যাশিশুর স্বপ্নপূরণে সুযোগ দিন টাঙ্গাইলের সার্বিক উন্নয়নে  ডিসি আবু সাঈদের সাথে গণ্যমান্য ব্যক্তিবর্গের মতবিনিময় সভা অনুষ্ঠিত এনসিটি: ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি বাতিলের দাবিতে বন্দর রক্ষা কমিটির অনশন

ধামরাইয়ে দুটি অবৈধ ইটভাটাকে দেড় লাখ টাকা জরিমানা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৩:২০:৩৬ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • ১১৩ সময় দেখুন

ধামরাই উপজেলা প্রতিনিধি,সোহেল আমিন: ঢাকার ধামরাইয়ে পরিবেশ আইন অমান্য করে অবৈধভাবে কার্যক্রম চালিয়ে যাওয়ার অপরাধে দুটি ইটভাটাকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে ভাটা দুটির কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয় এবং একটি ভাটার কাঁচা ইট ভেকু (এক্সকাভেটর) দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। আজ রবিবার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার সোমভাগ ইউনিয়নের ডাউটিয়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানে বৈধ কাগজপত্র বা ছাড়পত্র না থাকায় ডাউটিয়া মা ব্রিকস-কে ১ লাখ টাকা এবং হালাল ব্রিকস-কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মা ব্রিকসের তৈরি করা কাঁচা ইট বুলডোজার বা ভেকুর সাহায্যে সম্পূর্ণ ধ্বংস করা হয়। ভবিষ্যতে বৈধ কাগজপত্র ছাড়া এসব ভাটা কোনোভাবেই পরিচালনা করতে না কঠোর নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

আরও পড়ুনঃ  আবাসন সংকটে বরিশালের চার সরকারি কলেজের ৯৭ শতাংশ শিক্ষার্থী

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ভ্রাম্যমাণ আদালতের অভিযান সফল করতে অভিযানে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা সক্রিয়ভাবে সহযোগিতা করেন। এ বিষয়ে ধামরাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম শাহরিয়ার জানান, ধামরাইয়ে বৈধ কাগজপত্রের তোয়াক্কা না করে অসংখ্য অবৈধ ইটভাটা গড়ে উঠেছে। এই ধরনের অবৈধ ইটভাটা কোনোভাবেই চলতে দেওয়া হবে না। পরিবেশ সুরক্ষায় এবং অবৈধ ইটভাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এই অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

আরও পড়ুনঃ  ফ্যাসিবাদী শক্তিকে কোনো ধরনের নৈরাজ্য করতে দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
Tag :
জনপ্রিয় পোস্ট

চট্টগ্রামে ৩০০ বছরের পুরোনো পূজামণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি-এসপি

ধামরাইয়ে দুটি অবৈধ ইটভাটাকে দেড় লাখ টাকা জরিমানা

আপডেটের সময়: ০৩:২০:৩৬ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬

ধামরাই উপজেলা প্রতিনিধি,সোহেল আমিন: ঢাকার ধামরাইয়ে পরিবেশ আইন অমান্য করে অবৈধভাবে কার্যক্রম চালিয়ে যাওয়ার অপরাধে দুটি ইটভাটাকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে ভাটা দুটির কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয় এবং একটি ভাটার কাঁচা ইট ভেকু (এক্সকাভেটর) দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। আজ রবিবার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার সোমভাগ ইউনিয়নের ডাউটিয়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানে বৈধ কাগজপত্র বা ছাড়পত্র না থাকায় ডাউটিয়া মা ব্রিকস-কে ১ লাখ টাকা এবং হালাল ব্রিকস-কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মা ব্রিকসের তৈরি করা কাঁচা ইট বুলডোজার বা ভেকুর সাহায্যে সম্পূর্ণ ধ্বংস করা হয়। ভবিষ্যতে বৈধ কাগজপত্র ছাড়া এসব ভাটা কোনোভাবেই পরিচালনা করতে না কঠোর নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

আরও পড়ুনঃ  বাঁশখালীতে সৃজন মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ভ্রাম্যমাণ আদালতের অভিযান সফল করতে অভিযানে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা সক্রিয়ভাবে সহযোগিতা করেন। এ বিষয়ে ধামরাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম শাহরিয়ার জানান, ধামরাইয়ে বৈধ কাগজপত্রের তোয়াক্কা না করে অসংখ্য অবৈধ ইটভাটা গড়ে উঠেছে। এই ধরনের অবৈধ ইটভাটা কোনোভাবেই চলতে দেওয়া হবে না। পরিবেশ সুরক্ষায় এবং অবৈধ ইটভাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এই অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

আরও পড়ুনঃ  এনসিটি: ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি বাতিলের দাবিতে বন্দর রক্ষা কমিটির অনশন