
গোলজার রহমান ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাট উপজেলায় আদিবাসী জাতিসত্তা সমুহের ঐত্যিবাহী খাদ্য শামুক-ঝিনুক সংগ্রহে নাটোর জেলার সিংড়া উপজেলা প্রশাসনের বাধা, হুমকি প্রদান ও জেলে পাঠানোর প্রতিবাদে এক প্রতিবাদী র্যালী, মানববন্ধন ও মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) দুপুরে বাংলাদেশ সান্তাল বাইসি, ধামইরহাট পারগানা বাইসি, বাংলাদেশ মুন্ডা স্টুডেন্টস এ্যাসোসিয়েশন, আদিবাসী উইমেন্স প্লাটফর্ম, উপজেলা আদিবাসী জনগোষ্ঠি এর আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। প্রতিবাদী র্যালী আমাইতাড়া বাজার থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে ধামইরহাট-নওগাঁ সড়কে মানববন্ধনে মিলিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক এসসি আলবার্ট সরেন, নগেন মুরমু, অসিত পাহান, ঈশ্বর মার্র্ডী, ধীরেন হাঁসদা, কুরশীদ পাহান, জয়নাল আবেদীন মুকুল, অধ্যক্ষ ওয়াজেদ পারভেজ প্রমুখ। পরে উপজেলা নির্বাহী অফিসার কাজী তাহমিনা সারমিনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর আদিবাসীদের বিভিন্ন দাবী সমন্বিত স্মারকলিপি প্রদান করা হয়।
প্রতিবেদকের নাম 




















