Dhaka ১০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রাজশাহীতে চুরি হওয়া ব্যাটারিচালিত ভ্যান ৭২ ঘণ্টায় উদ্ধার, গ্রেপ্তার ২ নজিপুরে ওষুধ বিক্রয়ে সচেতনতা বাড়াতে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধুনটে পুলিশের বিশেষ অভিযান: ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ১২, ইয়াবা উদ্ধার ভালোবেসে বিয়ে দেড় বছর পরে গৃহবধূর আত্মহত্যা ফরিদপুরে মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু নাটোর লালপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনিরাপদ বিদেশযাত্রায় ঝুঁকিতে নারী শ্রমিকরা উলিপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত ইউপি নির্বাচনে সারাদেশে প্রার্থী দিবে এনসিপি: সারজিস দাউদকান্দিতে মেডিকেল শিক্ষার্থীদের বাস খাদে, আহত অন্তত ২০

দাউদকান্দিতে মেডিকেল শিক্ষার্থীদের বাস খাদে, আহত অন্তত ২০

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:৫১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ১৯ সময় দেখুন

জিএম মাকছুদুর রহমান, কুমিল্লা প্রতিনিধি:

​ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি অংশে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বহনকারী একটি বাস। মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার জিংলাতলী এলাকায় সংঘটিত এ দুর্ঘটনায় অন্তত ২০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাদের মধ্যে ৯ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ​পুুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থীরা বাসযোগে বার্ষিক ভ্রমণে কক্সবাজার যাচ্ছিলেন। সোমবার রাতে ‘সেন্টমার্টিন পরিবহন’-এর মোট চারটি বাসে চড়ে শিক্ষার্থী দলটি রওয়ানা হয়। যাত্রাপথে মঙ্গলবার ভোরে বহরের একটি বাস মহাসড়কের জিংলাতলী এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান এবং গাড়িটি সড়কের পাশের খাদে পড়ে যায়। ​দাউদকান্দি হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নূর উদ্দিন বাহার নিশ্চিত করেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। তিনি জানান, দুর্ঘটনাকবলিত বাসটিতে মোট ৪০ জন শিক্ষার্থী ছিলেন। তাদের মধ্যে ২০ জন আহত হন এবং গুরুতর আহত ৯ জনকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।​ আহত শিক্ষার্থীরা হলেন- ফেরদৌস, কৌশি, মিরাজ, মুরসালিন, ইমন মৃধা, আরিফ, শফিকুল ইসলাম, মালিহা মেহনাজ, রায়হান, সাজিয়া, তাসপিয়া, আরিফুল ইসলাম, সামিউল, রাজর্ষি, তাসনীম, হুমায়রা, মিলা, নিসা ও তানজিনা।

আরও পড়ুনঃ  হোসেনপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন: শতভাগ সাক্ষর উপজেলা গড়ার প্রত্যয়।
Tag :
জনপ্রিয় পোস্ট

রাজশাহীতে চুরি হওয়া ব্যাটারিচালিত ভ্যান ৭২ ঘণ্টায় উদ্ধার, গ্রেপ্তার ২

দাউদকান্দিতে মেডিকেল শিক্ষার্থীদের বাস খাদে, আহত অন্তত ২০

আপডেটের সময়: ০৫:৫১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬

জিএম মাকছুদুর রহমান, কুমিল্লা প্রতিনিধি:

​ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি অংশে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বহনকারী একটি বাস। মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার জিংলাতলী এলাকায় সংঘটিত এ দুর্ঘটনায় অন্তত ২০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাদের মধ্যে ৯ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ​পুুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থীরা বাসযোগে বার্ষিক ভ্রমণে কক্সবাজার যাচ্ছিলেন। সোমবার রাতে ‘সেন্টমার্টিন পরিবহন’-এর মোট চারটি বাসে চড়ে শিক্ষার্থী দলটি রওয়ানা হয়। যাত্রাপথে মঙ্গলবার ভোরে বহরের একটি বাস মহাসড়কের জিংলাতলী এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান এবং গাড়িটি সড়কের পাশের খাদে পড়ে যায়। ​দাউদকান্দি হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নূর উদ্দিন বাহার নিশ্চিত করেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। তিনি জানান, দুর্ঘটনাকবলিত বাসটিতে মোট ৪০ জন শিক্ষার্থী ছিলেন। তাদের মধ্যে ২০ জন আহত হন এবং গুরুতর আহত ৯ জনকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।​ আহত শিক্ষার্থীরা হলেন- ফেরদৌস, কৌশি, মিরাজ, মুরসালিন, ইমন মৃধা, আরিফ, শফিকুল ইসলাম, মালিহা মেহনাজ, রায়হান, সাজিয়া, তাসপিয়া, আরিফুল ইসলাম, সামিউল, রাজর্ষি, তাসনীম, হুমায়রা, মিলা, নিসা ও তানজিনা।

আরও পড়ুনঃ  মাগুরা শ্রীপুরে অবৈধভাবে মজুত ৩২৮ বস্তা সরকারি সার উদ্ধার, আটক ২