Dhaka ০৪:০৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ব্রাহ্মণপাড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, ব্যবহৃত হচ্ছে রাবিশ ও নিম্নমানের খোয়া শারদীয় দুর্গাপূজা উপলক্ষে একশত পরিবারের মাঝে লামায় উপহার সামগ্রী বিতরণ কেরানীগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ ​ ডেঙ্গু প্রতিরোধে নবাবগঞ্জে মাঠে নামল জামায়াতে ইসলামী সদরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মীর আমিনুল ইসলাম বুলবুল স্টাফ রিপোর্টার থেকে ময়মনসিংহ ব্যুরো চিফ পদে পদোন্নতি ধুনটে ইউনিয়ন যুবদলের সম্মেলন ঘিরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সহকারী হাইকমিশনার মনোজ কুমার: ভিসার আবেদনকারীদের দালাল থেকে সতর্ক থাকার পরামর্শ চিলমারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ধামইরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা

দক্ষিণ কেরানীগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

​স্টাফ রিপোর্টার, আব্দুর রহমান মোল্লা: আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ নির্বিঘ্ন, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের উদ্যোগে এক বিশেষ আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১১ অক্টোবর (রোববার) বিকেল ৩টায় দক্ষিণ কেরানীগঞ্জ থানা প্রাঙ্গণে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।  অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট নিপুন রায় চৌধুরী।  ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের সভাপতিত্বে সভায় দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয়।  সভাপতির বক্তব্যে ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, “শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে আমরা অত্যন্ত কঠোরভাবে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও তদারকি করব। নিরাপত্তা ব্যবস্থা জোরদারে বিশেষ পরিদর্শন টিম গঠন করা হয়েছে।

আরও পড়ুনঃ  কেরানীগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মহালয়া উদযাপিত ও বস্ত্র বিতরণ

পাশাপাশি মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বহাল থাকবে এবং কিশোর গ্যাং বা যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কঠোর হস্তে দমন করা হবে। ​বিশেষ অতিথির বক্তব্যে এডভোকেট নিপুন রায় চৌধুরী পূজা মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে স্থানীয় জনগণকে সজাগ থাকার এবং সরকারি নির্দেশনা মেনে চলে উৎসব পালনের আহ্বান জানান। উক্ত মতবিনিময় সভায় স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  কেরানীগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ ​
Tag :
জনপ্রিয় পোস্ট

ব্রাহ্মণপাড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, ব্যবহৃত হচ্ছে রাবিশ ও নিম্নমানের খোয়া

দক্ষিণ কেরানীগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেটের সময়: ০৭:২৪:০৫ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬

​স্টাফ রিপোর্টার, আব্দুর রহমান মোল্লা: আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ নির্বিঘ্ন, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের উদ্যোগে এক বিশেষ আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১১ অক্টোবর (রোববার) বিকেল ৩টায় দক্ষিণ কেরানীগঞ্জ থানা প্রাঙ্গণে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।  অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট নিপুন রায় চৌধুরী।  ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের সভাপতিত্বে সভায় দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয়।  সভাপতির বক্তব্যে ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, “শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে আমরা অত্যন্ত কঠোরভাবে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও তদারকি করব। নিরাপত্তা ব্যবস্থা জোরদারে বিশেষ পরিদর্শন টিম গঠন করা হয়েছে।

আরও পড়ুনঃ  ​অসাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করার আহ্বান নিপুন রায় চৌধুরীর