Dhaka ১১:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রাজধানীতে পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ডিএমপির ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’ বিদ্যুৎ সংকটে নাগরপুর-দেলদুয়ার, মন্ত্রীকে এমপি লাভলুর চিঠি” ধুমেরকুটি ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী আজহারুল ইসলাম বাবুল আর নেই পত্নীতলায় প্রতিবাদী ঐক্য মঞ্চের উদ্যোগে বিক্ষোভ ও সমাবেশ কুশল বিনিময় ও কর্মসূচি বাস্তবায়নে পর্যালোচনা সভা অনুষ্ঠিত মালিবাগে ছুরিকাঘাতে নিহত বিল্লাল তালুকদারের রুহের মাগফিরাত কামনায় দোয়া হাইদচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের ২০২৬সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত শ্যামপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত দিনাজপুরে আনসার-ভিডিপির জব ফেয়ারে ১২৬ তরুণের চাকরি নিশ্চিত লালমাইয়ে যুবককে ডেকে নিয়ে গলা কেটে হত্যা: এলাকায় তীব্র চাঞ্চল্য

তেজগাঁও শিল্পাঞ্চল থেকে পুলিশ অ্যাসল্ট মামলার প্রধান আসামি রাজধানী থেকে গ্রেফতার

বিপুল চন্দ জেলা প্রতিনিধি ফরিদপুর: রাজবাড়ী সদর থানায় দায়ের করা পুলিশ অ্যাসল্ট মামলার অন্যতম প্রধান আসামি মুরাদ জং (২৫)কে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। জানা গেছে শুক্রবার রাত পৌনে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং র‌্যাব-২-এর সহযোগিতায় ঢাকার মহাখালী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মুরাদ জং রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর এলাকার ঢেকিগাঁড়িয়া গ্রামের মাজেদ শেখের ছেলে।গত ৩ এপ্রিল রাতে রাজবাড়ী সদর থানার গোয়ালন্দ মোড় সংলগ্ন একটি ফিলিং স্টেশনে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করছিলেন এসআই শ্রীদাম চন্দ্র দাসের নেতৃত্বাধীন পুলিশ সদস্যরা। এ সময় মুরাদ জং ও তার সহযোগীরা তেল নেওয়ার ক্ষেত্রে সিরিয়াল ভঙ্গের চেষ্টা করলে দায়িত্বরত কনস্টেবল মো. জুয়েল তাদের অপেক্ষা করতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে তারা কনস্টেবল জুয়েলের ওপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে এবং সরকারি কাজে বাধা দেয়।

আরও পড়ুনঃ  চট্টগ্রাম নগরীর খাল-ছড়ার দখল না ছাড়লে আইনানুগ ব্যবস্থা : চসিক মেয়র

পরে অন্য পুলিশ সদস্যরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। আহত কনস্টেবলকে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় এসআই শ্রীদাম চন্দ্র দাস বাদী হয়ে ৪ এপ্রিল রাজবাড়ী সদর থানায় পেনাল কোডের বিভিন্ন ধারায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের গ্রেফতারে র‌্যাব-১০-এর সহযোগিতা চাইলে র‌্যাব-১০-এর ফরিদপুর ক্যাম্প গোয়েন্দা নজরদারি জোরদার করে। পরবর্তীতে অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামি মুরাদ জংকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুনঃ  ইতালির রোমে সন্ত্রাসী হামলায় নিহত নোয়াখালীর একই পরিবারের তিনজন
Tag :
জনপ্রিয় পোস্ট

রাজধানীতে পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ডিএমপির ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’

তেজগাঁও শিল্পাঞ্চল থেকে পুলিশ অ্যাসল্ট মামলার প্রধান আসামি রাজধানী থেকে গ্রেফতার

আপডেটের সময়: ০৭:২৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

বিপুল চন্দ জেলা প্রতিনিধি ফরিদপুর: রাজবাড়ী সদর থানায় দায়ের করা পুলিশ অ্যাসল্ট মামলার অন্যতম প্রধান আসামি মুরাদ জং (২৫)কে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। জানা গেছে শুক্রবার রাত পৌনে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং র‌্যাব-২-এর সহযোগিতায় ঢাকার মহাখালী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মুরাদ জং রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর এলাকার ঢেকিগাঁড়িয়া গ্রামের মাজেদ শেখের ছেলে।গত ৩ এপ্রিল রাতে রাজবাড়ী সদর থানার গোয়ালন্দ মোড় সংলগ্ন একটি ফিলিং স্টেশনে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করছিলেন এসআই শ্রীদাম চন্দ্র দাসের নেতৃত্বাধীন পুলিশ সদস্যরা। এ সময় মুরাদ জং ও তার সহযোগীরা তেল নেওয়ার ক্ষেত্রে সিরিয়াল ভঙ্গের চেষ্টা করলে দায়িত্বরত কনস্টেবল মো. জুয়েল তাদের অপেক্ষা করতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে তারা কনস্টেবল জুয়েলের ওপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে এবং সরকারি কাজে বাধা দেয়।

আরও পড়ুনঃ  ইতালির রোমে সন্ত্রাসী হামলায় নিহত নোয়াখালীর একই পরিবারের তিনজন

পরে অন্য পুলিশ সদস্যরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। আহত কনস্টেবলকে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় এসআই শ্রীদাম চন্দ্র দাস বাদী হয়ে ৪ এপ্রিল রাজবাড়ী সদর থানায় পেনাল কোডের বিভিন্ন ধারায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের গ্রেফতারে র‌্যাব-১০-এর সহযোগিতা চাইলে র‌্যাব-১০-এর ফরিদপুর ক্যাম্প গোয়েন্দা নজরদারি জোরদার করে। পরবর্তীতে অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামি মুরাদ জংকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুনঃ  কোটি টাকার সেতু দাঁড়িয়ে, নেই সংযোগ সড়ক: হাজারো মানুষের দুর্ভোগ চরমে