Dhaka ০৮:০১ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কাউনিয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান প্রতারণার মামলায় কর পরিদর্শক কবির হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা অপরাধ প্রতিরোধ ও দমনে আধুনিক ডিজিটাল ফরেনসিক ল্যাবের কোনো বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ঈশ্বরদীতে ১৬ লিটার চোলাইমদসহ ব্যবসায়ী আটক উত্তর সাতকানিয়া উপজেলা বাস্তবায়নই প্রধান লক্ষ্য নির্বাচনী ওয়াদা পূরণে মাঠে এমপি জসিম উদ্দীন ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত বান্দরবান পার্বত্য জেলা আতঙ্কে বুক কাঁপছে যাচ্ছি জীবিকার টানে মেহেন্দিগঞ্জের ২৩ পূজামণ্ডপে সরকারি চালের ডিও ও প্রতিমন্ত্রীর বিশেষ অনুদান বিতরণ কালিয়াকৈরে আবাসিক হোটেলে পুলিশের অভিযান, নারীসহ গ্রেপ্তার ৩৯ ‎ লালপুরে পাট লুটের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখম

তাহিরপুরে অনিয়মের প্রতিবাদ করায় মহিলা বিষয়ক কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগ ‎

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০২:২৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • ২৯ সময় দেখুন

সামায়ুন আহমদ, তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
‎সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় অনিয়মের বিষয়ে জানতে চাওয়ায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফজাল হোসেনের ওপর হামলার অভিযোগ উঠেছে একই কার্যালয়ের অফিস সহকারী সাইফুল ইসলামের বিরুদ্ধে। হামলায় ওই কর্মকর্তার মাথা ফেটে গেছে বলে জানা গেছে। ​আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টার দিকে তাহিরপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে এই অপ্রীতিকর ঘটনা ঘটে।
‎​মহিলা বিষয়ক কর্মকর্তা আফজাল হোসেন জানান, অফিস সহকারী সাইফুল ইসলাম স্থানীয় চিকসা গ্রামের বাসিন্দা হওয়ায় দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে নিয়মিত অফিসে আসতেন না এবং দাপ্তরিক কাজে প্রভাব বিস্তার করতেন। সম্প্রতি সাইফুল তাঁর গ্রামের পাশের গ্রামের কয়েকজন নারীকে ঋণ পাইয়ে দেওয়ার কথা বলে জনপ্রতি ১ হাজার টাকা করে ঘুষ গ্রহণ করেন। কর্মকর্তা সরেজমিনে ওই গ্রামে তদন্ত করতে গিয়ে ঘুষ নেওয়ার সত্যতা পান। আজ সকালে অফিসে এসে এ বিষয়ে কৈফিয়ত চাইলে সাইফুল উত্তেজিত হয়ে গালিগালাজ শুরু করেন এবং একপর্যায়ে লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে কর্মকর্তার মাথা ফাটিয়ে দেন।
‎​অন্যদিকে, অভিযুক্ত অফিস সহকারী সাইফুল ইসলাম হামলা ও ঘুষ গ্রহণের অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, গতকাল ‘কন্যা শিশু দিবস’ উপলক্ষে বীরনগর গ্রামের নারীদের দেওয়া ২২ হাজার টাকার চেক হস্তান্তরের পর কর্মকর্তা নিজেই ভাগ চাইতে আজ সকালে সেখানে যান। স্থানীয়দের কাছে স্যার আমার নামে দুর্নাম করেছেন শুনে অফিসে এসে জানতে চাইলে তিনি অশালীন আচরণ করেন এবং মারতে আসেন। এ সময় চেয়ারের সাথে পা আটকে পড়ে গিয়ে স্যার মাথায় আঘাত পান।
‎​এ বিষয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপামনী দেবী জানান, “মহিলা বিষয়ক কর্মকর্তা বিষয়টি আমাকে অবহিত করেছেন। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুনঃ  এনসিটি: ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি বাতিলের দাবিতে বন্দর রক্ষা কমিটির অনশন
Tag :
জনপ্রিয় পোস্ট

কাউনিয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান

তাহিরপুরে অনিয়মের প্রতিবাদ করায় মহিলা বিষয়ক কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগ ‎

আপডেটের সময়: ০২:২৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

সামায়ুন আহমদ, তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
‎সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় অনিয়মের বিষয়ে জানতে চাওয়ায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফজাল হোসেনের ওপর হামলার অভিযোগ উঠেছে একই কার্যালয়ের অফিস সহকারী সাইফুল ইসলামের বিরুদ্ধে। হামলায় ওই কর্মকর্তার মাথা ফেটে গেছে বলে জানা গেছে। ​আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টার দিকে তাহিরপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে এই অপ্রীতিকর ঘটনা ঘটে।
‎​মহিলা বিষয়ক কর্মকর্তা আফজাল হোসেন জানান, অফিস সহকারী সাইফুল ইসলাম স্থানীয় চিকসা গ্রামের বাসিন্দা হওয়ায় দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে নিয়মিত অফিসে আসতেন না এবং দাপ্তরিক কাজে প্রভাব বিস্তার করতেন। সম্প্রতি সাইফুল তাঁর গ্রামের পাশের গ্রামের কয়েকজন নারীকে ঋণ পাইয়ে দেওয়ার কথা বলে জনপ্রতি ১ হাজার টাকা করে ঘুষ গ্রহণ করেন। কর্মকর্তা সরেজমিনে ওই গ্রামে তদন্ত করতে গিয়ে ঘুষ নেওয়ার সত্যতা পান। আজ সকালে অফিসে এসে এ বিষয়ে কৈফিয়ত চাইলে সাইফুল উত্তেজিত হয়ে গালিগালাজ শুরু করেন এবং একপর্যায়ে লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে কর্মকর্তার মাথা ফাটিয়ে দেন।
‎​অন্যদিকে, অভিযুক্ত অফিস সহকারী সাইফুল ইসলাম হামলা ও ঘুষ গ্রহণের অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, গতকাল ‘কন্যা শিশু দিবস’ উপলক্ষে বীরনগর গ্রামের নারীদের দেওয়া ২২ হাজার টাকার চেক হস্তান্তরের পর কর্মকর্তা নিজেই ভাগ চাইতে আজ সকালে সেখানে যান। স্থানীয়দের কাছে স্যার আমার নামে দুর্নাম করেছেন শুনে অফিসে এসে জানতে চাইলে তিনি অশালীন আচরণ করেন এবং মারতে আসেন। এ সময় চেয়ারের সাথে পা আটকে পড়ে গিয়ে স্যার মাথায় আঘাত পান।
‎​এ বিষয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপামনী দেবী জানান, “মহিলা বিষয়ক কর্মকর্তা বিষয়টি আমাকে অবহিত করেছেন। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুনঃ  দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে সবাইকে সজাগ থাকতে হবে: আসলাম চৌধুরী