
এম. ওমর হাসনাত, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ১৯ মে মঙ্গলবার ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সম্প্রতি নতুন অনুমোদনকৃত ‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় ‘ এর প্রথম নিয়োগপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. ইস্রাফীল শাহীন। এ সময় ড. ইস্রাফীল শাহীন জানান, আমি গত ৭ মে বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণ করি। দায়িত্ব নেওয়ার পর প্রাথমিক প্রশাসনিক কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকেই সীমিত পরিসরে শিক্ষা কার্যক্রম শুরু করার প্রস্তুতি চলছে। বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, বরং ঠাকুরগাঁওয়ের সম্মান ও পরিচয়ের প্রতীক। বিশ্ববিদ্যালয় একটি জাতীয় প্রতিষ্ঠান হলেও এর সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনেরও সম্পর্ক রয়েছে। এর ভাবমূর্তির ওপর নির্ভর করবে দেশ-বিদেশে এর সুনাম। আমি উপাচার্য হয়ে গৌরব করব না কারণ আমি আপনাদের উত্তর জনপদেরই একজন সন্তান।উল্লেখ্য যে, ঠাকুরগাঁও জেলায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের লক্ষ্যে জাতীয় সংসদে ‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আইন, ২০২৩’ পাস হয় এবং ২০২৩ সালের অক্টোবরে আইনটি কার্যকর হয়। ২০২৪ ও ২০২৫ সাল পেরিয়ে সর্বশেষ ২০২৬ সালের মে মাসে বিশ্ববিদ্যালয়টিতে উপাচার্য নিয়োগের মাধ্যমে এর প্রাতিষ্ঠানিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
মে ২০২৬-এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. ইস্রাফীলকে বিশ্ববিদ্যালয়টির প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়টির ভৌত অবকাঠামো নির্মাণ ও জমি অধিগ্রহণের কাজ প্রক্রিয়াধীন রয়েছে।
প্রসঙ্গত, একই সময়ে ঠাকুরগাঁও জেলায় একটি পূর্ণাঙ্গ সরকারি মেডিকেল কলেজও অনুমোদন লাভ করেছে।
প্রতিবেদকের নাম 



















