Dhaka ০৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, বিচারপ্রার্থী ও আইনজীবীদের মাঝে আতঙ্ক হোসেনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা। ভেদরগঞ্জে সারের দোকান পরিদর্শন, মজুদ ও বিক্রয় রেজিস্টার যাচাই মানিকগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী রিতা মেহেন্দিগঞ্জের পাতারহাটে খান ইলেকট্রনিক্সে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি ৫ লাখ টাকার বেশি ধামরাইয়ে কাগজপত্র ছাড়াই চলছিল জ্বালানি কারখানা, ৫০ হাজার টাকা জরিমানা বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানার ঘোষণা ফকির সমিতির সভাপতির ফটিকছড়িতে অবৈধভাবে টিলা কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ফরিদগঞ্জে সিআইপি কৃষক সংগ্রাম কমিটির কৃষক নেতা তবারক উল্যার মৃত্যুতে শোক সভা রায়পুর সরকারি কলেজে উৎসবমুখর পরিবেশে নবীনবরণ অনুষ্ঠিত

ট্রেনে মলম পার্টির কবলে প্রাণ গেল যাত্রীর, চারজন আটক

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:৪৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ৪৪ সময় দেখুন

শাকিব আহম্মেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি: ঢাকা থেকে রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনে মলম পার্টির খপ্পরে এক যাত্রীকে সর্বস্ব ছিনিয়ে নিয়ে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ মলম পার্টির বিরুদ্ধে।

ওই যাত্রীর মৃত্যুর ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশ (জিআরপি)।

মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) সকালে উপজেলার আব্দুলপুর জংসন স্টেশন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

নিহত যাত্রী মো. মোনারুল ইসলাম পাবনার টেবুনিয়া ঘরনাপাড়া গ্রামের নওশের আলীর ছেলে।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন,

কিশোরগঞ্জের সাবদুল রহমানের মেয়ে মোছা. লিজা খাতুন, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মৃত মোজাফফর আলীর ছেলে মো. আব্দুর রহিম, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মো. আবরাঘ আলীর ছেলে মো. মরশেদ আলী এবং নেত্রকোনার দুর্গাপুর উপজেলার রহুল আমিনের ছেলে মো. হৃদয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মোনারুল ইসলাম ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে পদ্মা এক্সপ্রেস ট্রেনের ছাদে উঠে রাজশাহীর উদ্দেশে রওনা হন।

রাত সাড়ে ১২টার দিকে ট্রেনটি গাজীপুরের কালিয়াকৈরের হাইটেক পার্ক এলাকায় পৌঁছালে ছাদে থাকা কয়েকজন সংঘবদ্ধ মলম পার্টির কবলে পড়েন। এ সময় তাঁদের মধ্যে ধস্তাধস্তি হয়।

একপর্যায়ে এ চক্রের সদস্যরা তাঁর কাছে থাকা টাকা-পয়সাসহ মূল্যবান জিনিসপত্র ও মুঠোফোন ছিনিয়ে নিয়ে তাঁকে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।

এদিকে ঘটনার পর আব্দুলপুর রেলওয়ে স্টেশনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন অভিযুক্ত চারজন।

তাঁদের গতিবিধি সন্দেহজনক মনে হলে ঈশ্বরদী রেলওয়ে পুলিশের সদস্যরা তাঁদের জিজ্ঞাসাবাদ করেন।

একপর্যায়ে তাঁরা ওই যাত্রীর সর্বস্ব ছিনতাই এবং ট্রেন থেকে ফেলে দেওয়ার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন বলে জানিয়েছে পুলিশ।

ঈশ্বরদী রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, প্রাথমিক তথ্য ও জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, বিচারপ্রার্থী ও আইনজীবীদের মাঝে আতঙ্ক

ট্রেনে মলম পার্টির কবলে প্রাণ গেল যাত্রীর, চারজন আটক

আপডেটের সময়: ০৬:৪৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

শাকিব আহম্মেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি: ঢাকা থেকে রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনে মলম পার্টির খপ্পরে এক যাত্রীকে সর্বস্ব ছিনিয়ে নিয়ে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ মলম পার্টির বিরুদ্ধে।

ওই যাত্রীর মৃত্যুর ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশ (জিআরপি)।

মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) সকালে উপজেলার আব্দুলপুর জংসন স্টেশন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

নিহত যাত্রী মো. মোনারুল ইসলাম পাবনার টেবুনিয়া ঘরনাপাড়া গ্রামের নওশের আলীর ছেলে।

আরও পড়ুনঃ  দিনাজপুরের ১৪ সাংগঠনিক থানার নবনির্বাচিত আমিরদের শপথ গ্রহণ

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন,

কিশোরগঞ্জের সাবদুল রহমানের মেয়ে মোছা. লিজা খাতুন, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মৃত মোজাফফর আলীর ছেলে মো. আব্দুর রহিম, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মো. আবরাঘ আলীর ছেলে মো. মরশেদ আলী এবং নেত্রকোনার দুর্গাপুর উপজেলার রহুল আমিনের ছেলে মো. হৃদয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মোনারুল ইসলাম ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে পদ্মা এক্সপ্রেস ট্রেনের ছাদে উঠে রাজশাহীর উদ্দেশে রওনা হন।

আরও পড়ুনঃ  ঘন কুয়াশার চাদরে ঢাকা আটোয়ারী ভোগান্তিতে শিক্ষার্থী, দিনমজুর ও কর্মজীবীরা।

রাত সাড়ে ১২টার দিকে ট্রেনটি গাজীপুরের কালিয়াকৈরের হাইটেক পার্ক এলাকায় পৌঁছালে ছাদে থাকা কয়েকজন সংঘবদ্ধ মলম পার্টির কবলে পড়েন। এ সময় তাঁদের মধ্যে ধস্তাধস্তি হয়।

একপর্যায়ে এ চক্রের সদস্যরা তাঁর কাছে থাকা টাকা-পয়সাসহ মূল্যবান জিনিসপত্র ও মুঠোফোন ছিনিয়ে নিয়ে তাঁকে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।

এদিকে ঘটনার পর আব্দুলপুর রেলওয়ে স্টেশনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন অভিযুক্ত চারজন।

তাঁদের গতিবিধি সন্দেহজনক মনে হলে ঈশ্বরদী রেলওয়ে পুলিশের সদস্যরা তাঁদের জিজ্ঞাসাবাদ করেন।

আরও পড়ুনঃ  ধোবাউড়ায় ভোররাতে থানা পুলিশের অভিযান, ভারতীয় ১০১ বোতল মদসহ গ্রে ফ তার