Dhaka ০৬:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আলোচিত নুসরাত হত্যা মামলায় কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন ৮ জন কাউনিয়ায় মাদক খেয়ে মাতলামী দুই যুবকের কারাদণ্ড নরসিংদীর রায়পুরায় দৌলতকান্দি রেলস্টেশনে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত দৈনিক সকালের শিরোনামের ভ্রাম্যমাণ প্রতিনিধি নাজমুল ইসলামের জন্মদিন পালিত কেরানীগঞ্জে সেলুনে ঢুকে মাছ ব্যবসায়ীকে হত্যা শরীয়তপুরে আল-মাদানী নূরানী হাফেজিয়া মাদ্রাসার ষষ্ঠ বার্ষিকী উপলক্ষে ইসলামিক সাংস্কৃতিক ও প্রতিযোগিতা লামায় রেজিস্ট্রিকৃত দানপত্রের জায়গায় ঘর নির্মাণে বাধা নাগরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ৩ দোকান ঝিনাইদহে মুক্তিযোদ্ধা পরিবারের সম্পত্তি দখলের হুমকির অভিযোগ নাটোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর স্বাস্থ্য অধিকার নিশ্চিতে সমন্বিত উদ্যোগের আহ্বান

টেকনাফে র‌্যাবের মাদক বিরোধী অভিযানে ৬ লক্ষাধিক ইয়াবা উদ্ধার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১১:২৭:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৪৭ সময় দেখুন

এ ইউ এম শহীদুল্লাহ চকরিয়া ( কক্সবাজার) প্রতিনিধিঃ মাদক বিরোধী কঠোর অবস্থানের অংশ হিসেবে কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে ৬,১৯,৬০০(ছয় লক্ষ ঊনিশ হাজার ছয়শত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন(র‌্যাব)-১৫। অদ্য ১৪ সেপ্টেম্বর ভোর রাতে টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নের সাবরাং বাজার পাড়া এলাকা থেকে এই বড় চালানটি জব্দ করা হয়। র‌্যাব-১৫, সিপিসি-১(টেকনাফ ক্যাম্প) এর একটি আভিযানিক দল টেকনাফ থানাধীন শাপলা চত্ত্বর এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী টেকনাফের সাবরাং বাজার পাড়া এলাকায় অবৈধ মাদকদ্রব্য ইয়াবা কেনাবেচার উদ্দেশ্যে মজুদ করে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের সত্যতা নিশ্চিত করতে আভিযানিক দলটি অদ্য ১৪ সেপ্টেম্বর রাত আনুমানিক ০১:৪০ ঘটিকায় সাবরাং ইউপির ৪নং ওয়ার্ডের জনৈক মাওলানা ফিরোজ সাহেবের লবণের মাঠের পাশর্^স্থ ওয়াব পিডিয়া ইটের সলিং রাস্তার উপর পৌঁছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ০৮/১০ জন অজ্ঞাতনামা মাদক কারবারি তাদের হাতে থাকা পুরাতন লুঙ্গির ৪টি পোটলা ফেলে রাতের অন্ধকারের সুযোগ নিয়ে দ্রুত পালিয়ে যায়।

আরও পড়ুনঃ  চা-শ্রমিকের পেটে যতক্ষণ ক্ষুধা আছে ততক্ষণ মজুরি বৃদ্ধির লড়াই চলবে

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ঘটনাস্থল তল্লাশি করে পলাতক মাদক কারবারিদের ফেলে যাওয়া পোটলাগুলো থেকে মোট ৬,১৯,৬০০(ছয় লক্ষ ঊনিশ হাজার ছয়শত) পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে। এ ঘটনায় পলাতক আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামত টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র‌্যাবের এমন অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  ফটিকছড়িতে ইয়াবাসহ ২ মাদকসেবী আটক: মোবাইল কোর্টে কারাদণ্ড
Tag :
জনপ্রিয় পোস্ট

আলোচিত নুসরাত হত্যা মামলায় কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন ৮ জন

টেকনাফে র‌্যাবের মাদক বিরোধী অভিযানে ৬ লক্ষাধিক ইয়াবা উদ্ধার

আপডেটের সময়: ১১:২৭:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

এ ইউ এম শহীদুল্লাহ চকরিয়া ( কক্সবাজার) প্রতিনিধিঃ মাদক বিরোধী কঠোর অবস্থানের অংশ হিসেবে কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে ৬,১৯,৬০০(ছয় লক্ষ ঊনিশ হাজার ছয়শত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন(র‌্যাব)-১৫। অদ্য ১৪ সেপ্টেম্বর ভোর রাতে টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নের সাবরাং বাজার পাড়া এলাকা থেকে এই বড় চালানটি জব্দ করা হয়। র‌্যাব-১৫, সিপিসি-১(টেকনাফ ক্যাম্প) এর একটি আভিযানিক দল টেকনাফ থানাধীন শাপলা চত্ত্বর এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী টেকনাফের সাবরাং বাজার পাড়া এলাকায় অবৈধ মাদকদ্রব্য ইয়াবা কেনাবেচার উদ্দেশ্যে মজুদ করে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের সত্যতা নিশ্চিত করতে আভিযানিক দলটি অদ্য ১৪ সেপ্টেম্বর রাত আনুমানিক ০১:৪০ ঘটিকায় সাবরাং ইউপির ৪নং ওয়ার্ডের জনৈক মাওলানা ফিরোজ সাহেবের লবণের মাঠের পাশর্^স্থ ওয়াব পিডিয়া ইটের সলিং রাস্তার উপর পৌঁছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ০৮/১০ জন অজ্ঞাতনামা মাদক কারবারি তাদের হাতে থাকা পুরাতন লুঙ্গির ৪টি পোটলা ফেলে রাতের অন্ধকারের সুযোগ নিয়ে দ্রুত পালিয়ে যায়।

আরও পড়ুনঃ  ২৫ বছরে চট্টগ্রামে কমেছে আড়াই লাখ হেক্টর বনাঞ্চল

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ঘটনাস্থল তল্লাশি করে পলাতক মাদক কারবারিদের ফেলে যাওয়া পোটলাগুলো থেকে মোট ৬,১৯,৬০০(ছয় লক্ষ ঊনিশ হাজার ছয়শত) পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে। এ ঘটনায় পলাতক আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামত টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র‌্যাবের এমন অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  ‎বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ২০২৬