Dhaka ১১:২৭ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দিতে কাল আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী

মো. রাসেল, বিষেশ প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, এমপি আগামীকাল ১৩ এপ্রিল (সোমবার) দুই দিনের সরকারি সফরে কক্সবাজার ও টেকনাফ আসছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক জরুরি সফরসূচির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

সফরসূচি অনুযায়ী, আগামীকাল ১৩ এপ্রিল সকাল ৬টা ৪০ মিনিটে ইউএস বাংলা এয়ারলাইন্সের (BS 159) একটি ফ্লাইটে তিনি ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হবেন। সকাল পৌনে ৮টায় কক্সবাজার বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি সার্কিট হাউসে অবস্থান করবেন। এরপর রাত ৮টা ১৫ মিনিটে সড়কপথে টেকনাফের উদ্দেশ্যে রওনা দিয়ে রাত ১০টায় টেকনাফ বিজিবি রিসোর্টে রাত্রিযাপন করবেন।

আরও পড়ুনঃ  আমরা জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হবো না: সারজিস

পরদিন ১৪ এপ্রিল (মঙ্গলবার) সকাল ১০টা ৩০ মিনিটে টেকনাফ এজাহার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন।

আরও পড়ুনঃ  বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পেরে মন্ত্রী আইসিইউতে: আসিফ

সফর শেষে ওইদিন (১৪ এপ্রিল) বিকেল ৪টা ২৫ মিনিটে বিমান বাংলাদেশের (BG 438) একটি ফ্লাইটে তিনি ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে কক্সবাজার ও টেকনাফ জেলা প্রশাসন এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। সফরকালীন সময়ে মন্ত্রীর একান্ত সচিব মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়া তার সফরসঙ্গী হিসেবে থাকবেন। পুলিশ কমিশনার (ডিএমপি) এবং জেলা প্রশাসক ও পুলিশ সুপার (কক্সবাজার) সার্বিক নিরাপত্তা ও ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত থাকবেন।

আরও পড়ুনঃ  আমরা ফটোসেশনের রাজনীতি করি না: পানিসম্পদমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফরকে ঘিরে স্থানীয় জনমনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে টেকনাফের প্রান্তিক কৃষকদের মাঝে কার্ড বিতরণের বিষয়টি বেশ গুরুত্ব পাচ্ছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

টেকনাফে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দিতে কাল আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেটের সময়: ১০:২৭:০০ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

মো. রাসেল, বিষেশ প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, এমপি আগামীকাল ১৩ এপ্রিল (সোমবার) দুই দিনের সরকারি সফরে কক্সবাজার ও টেকনাফ আসছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক জরুরি সফরসূচির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

সফরসূচি অনুযায়ী, আগামীকাল ১৩ এপ্রিল সকাল ৬টা ৪০ মিনিটে ইউএস বাংলা এয়ারলাইন্সের (BS 159) একটি ফ্লাইটে তিনি ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হবেন। সকাল পৌনে ৮টায় কক্সবাজার বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি সার্কিট হাউসে অবস্থান করবেন। এরপর রাত ৮টা ১৫ মিনিটে সড়কপথে টেকনাফের উদ্দেশ্যে রওনা দিয়ে রাত ১০টায় টেকনাফ বিজিবি রিসোর্টে রাত্রিযাপন করবেন।

আরও পড়ুনঃ  আমরা ফটোসেশনের রাজনীতি করি না: পানিসম্পদমন্ত্রী

পরদিন ১৪ এপ্রিল (মঙ্গলবার) সকাল ১০টা ৩০ মিনিটে টেকনাফ এজাহার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন।

আরও পড়ুনঃ  লংমার্চের সমাবেশ থেকে নাহিদ ইসলামের হুঁশিয়ারি

সফর শেষে ওইদিন (১৪ এপ্রিল) বিকেল ৪টা ২৫ মিনিটে বিমান বাংলাদেশের (BG 438) একটি ফ্লাইটে তিনি ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে কক্সবাজার ও টেকনাফ জেলা প্রশাসন এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। সফরকালীন সময়ে মন্ত্রীর একান্ত সচিব মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়া তার সফরসঙ্গী হিসেবে থাকবেন। পুলিশ কমিশনার (ডিএমপি) এবং জেলা প্রশাসক ও পুলিশ সুপার (কক্সবাজার) সার্বিক নিরাপত্তা ও ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত থাকবেন।

আরও পড়ুনঃ  অটোরিকশায় বছরে ৪ হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি : স্বরাষ্ট্রমন্ত্রী