Dhaka ০৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জামালপুরে কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের অর্থদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড চকরিয়ায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দার তৌহিদ গ্রেপ্তার, ২৫টির বেশি মামলা ৬০০ পিস ইয়াবাসহ পত্নীতলায় মাদক কারবারি গ্রেপ্তার র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে রায়গঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ভর্ণাপাড়া বাজারে নেই স্বাস্থ্যকেন্দ্র, চিকিৎসার জন্য ছুটতে হয় ১০ কিলোমিটার দূরে ঐতিহ্যবাহী কাউনিয়া কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত চট্টগ্রামে শিক্ষার অঙ্গনে সম্ভাবনার নতুন অধ্যায়, ১২ বছরে স্বপ্ন পাবলিক স্কুল এন্ড কলেজ লালপুর পুলিশের প্রচেষ্টায় পরিবারের কাছে ফিরল শিশু স্বাধীন বসুরহাট দারুল ইহসান গার্লস মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত আশুলিয়ায় আপত্তিকর ভিডিওর ভয় দেখিয়ে গৃহবধূকে একাধিকবার ধর্ষণের অভিযোগে গ্রেফতার ;১

জয়পুরহাটের ক্ষেতলালে ধানক্ষেতে থেকে ১৫ বছরের কিশোরের মরদেহ উদ্ধার

সেলিম হোসেন রুবেল,জয়পুরহাট প্রতিনিধি: বাড়ি থেকে অটোভ্যান নিয়ে বের হওয়ার পর নিখোঁজ হয়েছিল ১৫ বছরের কিশোর নুর মোহাম্মদ রাব্বি।দুই দিন ধরে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি। অবশেষে শনিবার সকালে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার গলায় দড়ি পেঁচানো ছিল। নিহত রাব্বি বগুড়ার শিবগঞ্জ উপজেলার পীরব গ্রামের সাদ্দাম হোসেনের ছেলে।সে অটোভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করত। গত বৃহস্পতিবার(১৯নভেম্বর)প্রতিদিনের মতো অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি। পরে পরিবারের পক্ষ থেকে শিবগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

 

শনিবার(২১নভেম্বর)সকালে ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়নের হন্তনাবাদ গ্রামের একটি ধানক্ষেতে মরদেহটি দেখতে পান স্থানীয়রা।খবর পেয়ে ক্ষেতলাল থানা পুলিশ সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করে।পরে স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে সেটি রাব্বির মরদেহ বলে শনাক্ত করেন। রাব্বির এমন মৃত্যুর খবরে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যদের সন্দেহ,অটোভ্যান ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। তারা ঘটনার সঠিক তদন্ত করে জড়িতদের খুঁজে বের করার দাবি জানিয়েছেন। ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম জানান,হন্তনাবাদ গ্রামের ধানক্ষেত থেকে কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় শনাক্তের পর ময়নাতদন্তের জন্য মরদেহ জয়পুরহাট আধুনিক জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

জামালপুরে কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের অর্থদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড

জয়পুরহাটের ক্ষেতলালে ধানক্ষেতে থেকে ১৫ বছরের কিশোরের মরদেহ উদ্ধার

আপডেটের সময়: ০৬:১৬:১৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬

সেলিম হোসেন রুবেল,জয়পুরহাট প্রতিনিধি: বাড়ি থেকে অটোভ্যান নিয়ে বের হওয়ার পর নিখোঁজ হয়েছিল ১৫ বছরের কিশোর নুর মোহাম্মদ রাব্বি।দুই দিন ধরে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি। অবশেষে শনিবার সকালে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার গলায় দড়ি পেঁচানো ছিল। নিহত রাব্বি বগুড়ার শিবগঞ্জ উপজেলার পীরব গ্রামের সাদ্দাম হোসেনের ছেলে।সে অটোভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করত। গত বৃহস্পতিবার(১৯নভেম্বর)প্রতিদিনের মতো অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি। পরে পরিবারের পক্ষ থেকে শিবগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

আরও পড়ুনঃ  বৈধভাবে কেনা জমি হারানোর আতঙ্কে দরিদ্র কৃষক, সীমানায় দিলেন বাঁশের বেড়া।

 

শনিবার(২১নভেম্বর)সকালে ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়নের হন্তনাবাদ গ্রামের একটি ধানক্ষেতে মরদেহটি দেখতে পান স্থানীয়রা।খবর পেয়ে ক্ষেতলাল থানা পুলিশ সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করে।পরে স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে সেটি রাব্বির মরদেহ বলে শনাক্ত করেন। রাব্বির এমন মৃত্যুর খবরে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যদের সন্দেহ,অটোভ্যান ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। তারা ঘটনার সঠিক তদন্ত করে জড়িতদের খুঁজে বের করার দাবি জানিয়েছেন। ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম জানান,হন্তনাবাদ গ্রামের ধানক্ষেত থেকে কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় শনাক্তের পর ময়নাতদন্তের জন্য মরদেহ জয়পুরহাট আধুনিক জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

আরও পড়ুনঃ  সাভারে ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার